somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিশ্ববিদ্যালয়ে পড়ার যোগ্যতা।

২১ শে জুন, ২০১০ বিকাল ৪:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বিশ্ববিদ্যালয়ে পড়ার যোগ্যতা কি? ছোট থাকতে জানতাম ইন্টারমিডিয়েট এ ভাল রেজাল্ট, ভর্তি পরীক্ষায় ভাল কপাল থাকলে তবেই বিশ্ববিদ্যালয়ে পড়া যায়। যা হোক,আমার দুইটাই খুব বেশি পরিমানে না থাকলেও কিছুটা ছিল, তাই বুয়েট এ না হলেও রুয়েট এ পড়ার সুযোগ পেয়েছিলাম।

চান্স পেয়ে আমি তো খুব খুশি, যাই হোক ইঞ্জিনিয়ার হব, দেশের সেরা কিছু ছেলেদের সাথে পড়ার সুযোগ পাব। একে একে তিন বছর পার করে দিয়ে এই ফোর্থ ইয়ার এ এসে মনে হচ্ছে, আসলে বিশ্ববিদ্যালয়ে পড়ার উপযুক্ত আমি নই/ খালি উপরের দুইটা যোগ্যতা থাকলেই হবে না। সাথে আরও কিছু থাকতে হবে।

তখন প্রথম সেমিস্টার এ পড়ি, ফিজিক্স ল্যাব হয়। ল্যাব হওয়ার কথা ২ সপ্তাহে ১দিন কিন্তু স্যারেরা প্রতি সপ্তাহেই নেন। প্রথম ৪/৫ সপ্তাহ পর কিছু ছেলের মাথায় আসল এটা ঘোর অন্যায়! স্যাররা কেন বেশি করে পড়াবেন! তাই,আমাদের হয় আন্দোলন করা উচিৎ, নাহলে ক্লাস বর্জন করা উচিৎ। আমি তো ততটা বুঝি না, আমি বললাম, “ ক্লাস নিচ্ছে, ক্ষতি কি, আমরা এখানে শিখতেই এসেছি, স্যারেরা যদি শিখান, তাহলে তো ভালই।” একথা বলার পর গোটা ক্লাসের প্রতিক্রিয়ায় মনে হল আমি কি যে পাপের কথা বলে ফেলেছি! আমিও তখন আমার বিশ্বাসে অটল, তাই কোনো মতেই সিগনেচার করি নি। ফলে গোটা ক্লাস আমাকে বয়কট করল। যা হোক, তার কিছুদিন পর ফিজিক্স ল্যাব ২ সপ্তাহে ১ বার করে শুরু হওয়ায় এবং কোনো এক কারনে আমি বয়কট থেকে মুক্তি পেলাম। তখন মনে হত, নতুন নতুন বিশ্ববিদ্যালয়ে এসে বুঝি পোলাপানের এই অবস্থা।

এখন বিশ্বকাপের জন্য সারা ভার্সিটি জুড়ে জুনিয়র রা আন্দোলন শুরু করেছে বন্ধ করার। ফোর্থ ইয়ার এর ছেলেরা আন্দোলন এ নামে নাই, কিন্তু তারাও চায় ছুটি হোক। অথচ আমাদের আর ২ সপ্তাহ ক্লাসের পর পরীক্ষা হওয়ার কথা। এবং রেগুলার টাইমে পরীক্ষা হলে রোজার আগেই পরীক্ষা শেষ হয়ে যাবে(রুয়েট গোটা রোজা ছুটি থাকে)। কিন্তু এখন ২ সপ্তাহের ছুটি মানেই পরীক্ষা পিছিয়ে যাবে রোজার পর পর্যন্ত। তারমানে আমরা নূন্যতম ২ মাস পিছিয়ে যাব। এটা জুনিয়রদের মাথা ব্যাথার কারন না হতে পারে কিন্তু আমরা যারা ৭ম সেমিস্টার এ আছি তাদের মাথায় না ঢোকার কারন কি বুঝলাম না। আজকে দরখাস্ত দিতে চেয়েছিলাম যে অন্তত ৪র্থ ইয়ারের ক্লাস নেয়া হোক। তা পোলাপানের কথা বার্তায় বুঝলাম এ নিয়ে বাড়াবাড়ি করলে আবার সেই ফিজিক্স ল্যাবের মত কাহিনি হবে।

তাই চুপ করে আছি,আর ভাবতেছি, বিশ্ববিদ্যালয়ে আসার জন্য মনে হয় আরেকটি যোগ্যতা লাগে, সেটা হল কমনসেন্সের বিসর্জন দেয়া। আবার ভাবছি, আমিই যখন সবার মতের বিরুদ্ধে, তখন মনে হয় আমার মাঝেই কোনো সমস্যা আছে।

পুনশ্চঃ অনেকে হয়ত ভাবতে পারেন আমি দুনিয়াদারি রেখে খালি পড়াশোনা করার দলে, তা কিন্তু নয়। বিশ্বকাপের খেলা আমিও দেখি। তাও বেছে বেছে নয়, প্রতিটা খেলা দেখতেই যাই, ভাল খেলা হলে দেখি, না হলে উঠে আসি।
৯টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

×