somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সোনার তরী (প্যারোডি)

২৫ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

--------------------------আমার সোনার ঘুম-------------------------
লিখেছেন, রবীন্দ্রনাথ ঠাকুর(একেবারেই মিছা কথা, বিশ্বাস যাইয়েন না)

প্রভাতে গরজে ওঠেন বাবা সহসা, X(
একা আমি আছি শুয়ে, নাহি ভরসা। :(
ঘুমে কাবু, মাত্রাছাড়া, |-)
লাগছে খুবই দিশেহারা, #:-S
জেগে ওঠার নেই তাড়া :-<
সবই দুরাশা— :((
ঘুমুতে ঘুমুতে বেলা হলো সহসা! :( :(


একখানি ছোট বেড, আমি একেলা— :|
উপরেতে ফ্যানখানি করিছে খেলা। :)
চোখ খুলে চাহি বাঁকা, ;)
মোবাইলটা পাশে রাখা, B:-/
জানালাটা পর্দা ঢাকা :||
উফ! প্রভাতবেলা— X((
এই আমার ছোট বেড, আমি একেলা। :(

দিবা টু সন্ধ্যা আড্ডা মেরে, ;)
প্রভাতে কি আর উঠতে পারে? B-)
ক্ষণগুলো চলে যায়, : :-*
ঘুম কেন এতো পায়, :-<
শুয়ে থাকি নিরুপায় B:-)
ডেকোনা মোরে— X(
এয়েছি দিবা-সন্ধ্যা আড্ডা মেরে। B-)

ওগো, তুমি কৈ যাও, আসোনা পাশে। ;)
স্বপ্নে ডাকছে কোনো অপ্সরী এসে। :#>
যেওনা কভু কোথাও, :!>
আমার বুকে হারিয়ে যাও— :#>
যতটা গভীরে চাও, B-))
ক্ষণিক হেসে, :#)
ওগো, তুমি কৈ যাও, আসোনা পাশে। :#>

চাও যত ঘুমিয়ে লও ধরণী পরে। :D
আরো আছে?_স্বপ্ন কোনো তরুণী তরে? :!> :!>
এত বেশি ঘুমালে :-<
চোখ-মুখ যায় ফুলে :-&
জানি, তবু যাই ভুলে B:-)
আমি কি করে?— #:-S
এখন ঘুমুতে দাও করুনা করে। /:)

হায় হায়, টাইম নাই, এখন কি করি? :-* :-*
আমারি ক্লাসের হায় হয়েছে দেরী! :-/
জেগে উঠি ধীরে ধীরে, :|
বাস্তবে আসি ফিরে, :(
"নাতিদীর্ঘ" ঘুম সেরে :((
ক্লাসে গেনু দৌড়ি! X((
ক্লাসের হয়েছে দেরী, এখন কি করি? :||




"DON'T WAKE ME UP UNTIL IT'S TOO LATE" X((

_____________________________________________________
সোনার তরী____রবীন্দ্রনাথ ঠাকুর
__________________________________

গগনে গরজে মেঘ, ঘন বরষা।
কূলে একা বসে আছি, নাহি ভরসা।
রাশি রাশি ভারা ভারা
ধান-কাটা হল সারা,
ভরা নদী ক্ষুরধারা
খরপরশা–
কাটিতে কাটিতে ধান এল বরষা।।

একখানি ছোটো ক্ষেত, আমি একেলা—
চারি দিকে বাঁকা জল করিছে খেলা।
পরপারে দেখি আঁকা
তরুছায়ামসী-মাখা
গ্রামখানি মেঘে ঢাকা
প্রভাতবেলা—
এপারেতে ছোটো খেত, আমি একেলা।।

গান গেয়ে তরী বেয়ে কে আসে পারে!
দেখে যেন মনে হয়, চিনি উহারে।
ভরা পালে চলে যায়,
কোনো দিকে নাহি চায়,
ঢেউগুলি নিরুপায়
ভাঙে দু ধারে—
দেখে যেন মনে হয় চিনি উহারে॥

ওগো, তুমি কোথা যাও কোন্‌ বিদেশে?
বারেক ভিড়াও তরী কূলেতে এসে।
যেয়ো যেথা যেতে চাও,
যারে খুশি তারে দাও—
শুধু তুমি নিয়ে যাও
ক্ষণিক হেসে
আমার সোনার ধান কূলেতে এসে।।

যত চাও তত লও তরণী-পরে।
আর আছে?— আর নাই, দিয়েছি ভরে।।
এতকাল নদীকূলে
যাহা লয়ে ছিনু ভুলে
সকলি দিলাম তুলে
থরে বিথরে—
এখন আমারে লহো করুণা ক’রে।।

ঠাঁই নাই, ঠাঁই নাই, ছোটো সে তরী
আমারি সোনার ধানে গিয়েছে ভরি।
শ্রাবণগগন ঘিরে
ঘন মেঘ ঘুরে ফিরে,
শূন্য নদীর তীরে
রহিনু পড়ি—
যাহা ছিল নিয়ে গেল সোনার তরী।।



একদম খাঁটি সোনার তরী =p~


_____________________________________________________
উত্সর্গ: "তাদের, যারা সকালে ঘুম থেকে না উঠার অজুহাত বছরের পর বছর সফলভাবে খুঁজে পেয়ে চলেছেন।" ;););)
সর্বশেষ এডিট : ১০ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:৪৮
২২টি মন্তব্য ২২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গল্পঃ আকাশ বলতে কিছু নেই

লিখেছেন সালমান মাহফুজ, ১৬ ই এপ্রিল, ২০২৬ সন্ধ্যা ৬:৪২

অনেক হয়েছে । আর না ।
সেই পরশু রাত থেকে । এক-দুই-পাঁচ-দশবার নয় । তিরাশিবার ! হ্যাঁ, তিরাশিবার ঈশিতার নাম্বারে ডায়াল করেও কোনো রেসপন্স পায় নি অলক ।
ওপাশ থেকে একটা নারীকণ্ঠ... ...বাকিটুকু পড়ুন

স্মৃতিভুক বৈশাখী মেলা আর হালখাতা....

লিখেছেন জুল ভার্ন, ১৬ ই এপ্রিল, ২০২৬ সন্ধ্যা ৭:৪১

স্মৃতিভুক বৈশাখী মেলা আর হালখাতা....

সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে বাঙালীর পহেলা বৈশাখ উদযাপন করার রীতিও বদলে গিয়েছে। অনেক ঐতিহ্য কালের গর্বে বিলীন হয়ে যাচ্ছে, আবার যুক্ত হচ্ছে নতুন নতুন রীতি,... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের এস,এম,ই খাতে উদ্ভাবনের বাধা ও সম্ভাবনা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৬ ই এপ্রিল, ২০২৬ রাত ৯:১০



বাংলাদেশের ক্ষুদ্র ও মাঝারি শিল্প (SME) খাত আজ দেশের অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ ভিত্তি। কিন্তু বাস্তবতা হলো, এই খাতের অনেক উদ্যোক্তা এখনো উদ্ভাবন বা ইনোভেশন গ্রহণে পিছিয়ে আছেন। গবেষণায়... ...বাকিটুকু পড়ুন

রোকেয়া পদক ২০২৫: ঘৃণা আর পুরস্কারের এক অদ্ভুত সহাবস্থান

লিখেছেন সৈয়দ কুতুব, ১৭ ই এপ্রিল, ২০২৬ রাত ১:০৭


২০২৪ সালের ৫ই আগস্ট শেখ হাসিনার পতনের পর দেশে অনেক কিছু ঘটেছিল। কিছু আশার, কিছু উত্তেজনার, আর কিছু একেবারে হতবাক করে দেওয়ার মতো। হতবাক করার মতো প্রথমেই যে... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ- মেঘলা আকাশ

লিখেছেন হুমায়রা হারুন, ১৭ ই এপ্রিল, ২০২৬ ভোর ৫:৩৮

তাপমাত্রা ১৫ ডিগ্রী সেলসিয়াস
সময় সন্ধ্যা ৭টা বেজে ৪০ মিনিট
জানালা থেকে ঐ বাঁ দিকে Lake Ontario -র জল আর আকাশের মেঘের মেলা মিলেমিশে একাকার


একটু আলোর রেখা
টরোন্টো... ...বাকিটুকু পড়ুন

×