♣ একুশের কবিতাঃ “রক্তাক্ত বর্ণমালা” ♣
২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

-------------------------------------------
বাংলা মাগো আমি তোমাতে নিবেদিত,
এই আমার তরে তুমি বারবার রক্তাক্ত।
বায়ান্নে তোমার বুক সেই যে লোহিত সিক্ত,
আমি আজও কাঁদি, দেখে আমার মায়ের বুক রিক্ত।
মায়ের খালি বুক নিবেদন করি তোমায়,
রক্ত নিয়েছ, দিয়েছ শব্দ আমায়।
প্রতিটি উচ্চারনে অপূর্ব ভালোলাগার শিহরণ,
রক্তধোয়া তোমার মিষ্টি বুলিতে প্রানে আলোড়ন,
স্লোগানে হই কম্পিত, বাংলা আমি, বাংলাতে আমার আন্দোলন,
মুখের বুলি গো মা একুশ, ও চরণে তাই পুষ্প আমার সমর্পণ।
তুমি স্বাধীনতা মাগো, কথা কইবার, সুখে হাসবার,
তুমি ফিরে ফিরে আসো কোটি হৃদয়ে তাই বারবার।
স্নেহময়ি মা, আমার একুশ, আমার সোনার বাংলা,
তোমার পাশে সোনার ছেলেরা, কোনোদিন নও একলা!
হায়েনা কতো এসেছে, মেরেছে, দিয়েছে তোমাকে জ্বালা,
এই সন্তান ছাড়েনি মাগো, ওদের ছাড়েনা বাংলা!
কত ভাই যে হারিয়েছি মাগো, কষ্ট পাহাড় সমান,
একুশ তুমি রয়েছ হর্ষে, অশ্রু হয়ে বহমান।
রয়েছ তুমি চির ভাস্বর, শহীদ মিনারে বা এই অন্তর,
হাসি-কান্না-কথা-গল্প, কবিতায় একুশ হয়েছ অমর,
তুমি বাংলার, তুমি বিশ্বের, একুশ তুমি শুধুই আমার।

উৎসর্গঃ একুশটি চরন ভাষা শহীদদের চরণে সমর্পিত।
সকলের মাঝে একুশের চেতনা জাগ্রত হোক, অমর একুশের জয়।
ছবিঃ ইন্টারনেট।
সর্বশেষ এডিট : ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
অপ্সরা, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:২২

এই অপ্সরা শুধু একটা নিকই না। জীবনের একটা অংশের নাম। জীবনটা শুরু হয়েছিলো যবে থেকে তার পর ৫/৬ বছর থেকেই জীবনের নানা ক্ষনের নানা মানের উদ্দেশ্য বিধেয় ও...
...বাকিটুকু পড়ুন
মানুষ গত কয়েক বছর ধরে অতিমাত্রায় আত্মকেন্দ্রিক বা স্বার্থপর হয়ে যাচ্ছে! আগে এমনটা দেখা গেলেও গত কয়েক বছর এটা অতি বেশিমাত্রায় দেখা যাচ্ছে। কেন??
দেশের অর্থনৈতিক অবস্থা বেশি খারাপ...
...বাকিটুকু পড়ুন
একজন নিয়মিত ব্লগার হিসেবে প্রতিদিনই লক্ষ্য করি, Somewhereinblog.net (সামু) বাংলা সাহিত্য, অভিজ্ঞতা ও তথ্যভিত্তিক লেখার এক বিশাল আর্কাইভে পরিণত হয়েছে। কিন্তু একই সঙ্গে একটি কঠিন বাস্তবতাও সামনে এসেছে সোশ্যাল মিডিয়ার...
...বাকিটুকু পড়ুন
অনেক দিন আগের কথা। ২০১৫ সালের ঘটনা। তখন আমি মুন্সীগঞ্জ জেলার গজারিয়ায় থাকি এবং অনার্সে পড়াশোনা করি। পড়তাম পাশের উপজেলা সোনারগাঁওয়ের সোনারগাঁও সরকারি কলেজে। প্রতিদিন কলেজে যাতায়াতের প্রধান মাধ্যম ছিল...
...বাকিটুকু পড়ুন
গত কয়েক বছর ধরে সামহোয়্যারইন ব্লগ সহ দেশের সকল পত্রিকা ও টিভি চ্যানলে রাজনৈতিক লেখা বেশি আসছে যা সকলের কাছে ভালো লাগার বিষয় না। রাজনীতি ভালো লাগবে শুধুমাত্র জেনজি’দের...
...বাকিটুকু পড়ুন