♣ অযোগ্য অকবিতার কথামালা।♣
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রোদ চশমাটি একদিকে পড়ে আর বইগুলোতে ধুলো।
সূর্যটা আমার কই হারালো, আলোগুলো কোথা গেলো?
সত্য আমার রক্তাক্ত কেন কাঁদে ঘরকোণে একা,
অশ্রু কেন এই আমার চোখে দেখে ওই চাঁদ বাঁকা?
পড়বনা আর, দেখবনা আলো, বলবনা সত্য কোন,
অশ্রু জলে ভিজাবোনা চাঁদ, করবোনা অভিমানও।

পথগুলো আজ বিষণ্ণ বড়, ধুসর দূর আকাশ,
সাগরের নীল আর নয় আমার, নয় শুভ্র কাঁশ।
আমি রিক্ত বড় কাঁদছি একা সব দৃষ্টির আড়ালে,
কি করে বাঁচি স্বপ্ন-জীবনের মাঝে, মৃত্যু এসে দাঁড়ালে?
কত নীল এঁকে চলেছি এই মন ক্যানভাসে,
ছবি আঁকা শেষ তবু কেউ দেখবার নেই পাশে।

আমি একা, একাকীত্বের সাথে অযাচিত বন্ধুত্ব নিয়ত,
কোন আক্রোশে জানিনা, জীবনের এই প্রতিশোধ শত।
ধূলি খুদ্র অস্তিত্বের কল্পনা,
কোন ফিকশনের অবাস্তবে হারাবার যাতনা,
কতবার সইতে চেয়েছি, পারিনি, পারবোনা-
মিথ্যে অনুভূতির সাথে আর কতোকাল সন্ধি? জানিনা।
উৎসর্গঃ ঘাসের ডগায় জমে থাকা শিশির বিন্দুকে। ওকে ভালবাসি।
ছবিঃ ইন্টারনেট (গুগল, ফ্লিকার)
সর্বশেষ এডিট : ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
ইল্লু, ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:৪৫
ইতিহাসটা অনেকটা দাবার ছকের মত সাজানো,সামনের ঐ রাজা,মন্ত্রী নিয়ে যত গল্পকথা,আশেপাশের হাতী ঘোড়ারা কিচছুটা আনুষাঙ্গিক হলেও পেছনের সারিবাধাঁ সৈন্যদের কথা খুব একটা জানা যায় না।১৯০৭ সালের দিনাজপুর রেলওয়ে ষ্টেশনের চোখের... ...বাকিটুকু পড়ুন
চ্যাটজিপিটি কর্তৃক আমার সাক্ষাৎকার ও আমা কর্তৃক চ্যাটজিপিটি সাক্ষাৎকার!
### ভূমিকা
প্রেম মানুষের জীবনের অন্যতম জটিল অনুভূতি। এর মধ্যে রয়েছে জীববিজ্ঞান, যৌনতা, আবেগ, আকর্ষণ, সামাজিক সংস্কৃতি, নৈতিকতা এবং ব্যক্তিগত প্রতিশ্রুতি।
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)... ...বাকিটুকু পড়ুন

তুমি নরপিশাচ হইও না,
মানুষ দেখো, স্বার্থের পূজারী হইও না,
ক্ষমতার আগুন চেও না,
সন্ত্রাসের উল্কা ভূত হচ্ছো!
দেখছি জঙ্গীবাদের ধোয়ার ছুঁয়া,
এই কি তোমার পরিচয়?
প্রশ্ন কাকে ভালোবাসতে চাও
মানুষ নাকি অন্য কিছু...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ১৬ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১৩
গ্রাম দেখতে বেড়িয়েছি, গ্রামের নাম সালথা।
আঁষাঢ় মাস। নদী-খাল-বিল পানিতে একদম টইটম্বুর।
যেদিকে তাকাই শুধু পানি আর পানি। স্বচ্ছ কাঁচের মতো।
ছলাৎ ছলাৎ শবে নৌকায় করে অনেকটা পথ গেলাম।
শহর থেকে... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
অপলক , ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৫৬

বিআরটিএ(বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ) তথা সরকারের উপর আমার কিছু সরল মনের ক্ষোভ আছে। কারনটা হল, টাকা দিয়ে সেবা না পাওয়া, যা কিনা স্পষ্ট ফাকিবাজি, জিম্মি করে টাকা আদায়ের পর্যায়ে...
...বাকিটুকু পড়ুন