somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

যুবলীগকর্মীর কবজি কেটে ছুড়ে মারল শিবিরকর্মী

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সার্থক কসাই কাদের, সার্থক একাত্তুরের হায়েনারা। তোমরাই যোগ্য উত্তরসূরি ওদের।

হবিগঞ্জ শহরের কোর্ট স্টেশন এলাকায় পূর্ববিরোধের জের ধরে আবদুল কাইয়ুম (২৫) নামের এক যুবলীগ কর্মীর বাঁ হাতের কবজি কেটে নিয়েছে এক শিবিরকর্মীসহ কিছু যুবক। তাঁকে প্রথমে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে ও পরে ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে। গতকাল শনিবার রাত সাড়ে ৮টায় এ ঘটনা ঘটে। এর জের ধরে গতকাল রাতে মোহনপুর ও সুলতান মাহমুদপুর এলাকায় সংঘর্ষ বাধে। এতে এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। দোকানপাট ও বাসাবাড়ি ভাঙচুর করে লুটপাট করা হয়। এ সংঘর্ষে ১০ জন আহত হয়। খবর পেয়ে সদর থানার একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
জানা যায়, সুলতান মাহমুদপুর গ্রামের রহমত আলীর ছেলে ফার্নিচার ব্যবসায়ী ও যুবলীগকর্মী আবদুর কাইয়ুমের সঙ্গে মোহনপুর এলাকার শিবিরকর্মী বাহারের (২৫) দীর্ঘদিন বিরোধ চলে আসছিল। এ বিরোধের জের ধরে ওই শিবিরকর্মী বাহার মোহনপুর এলাকার কয়েকজন যুবককে নিয়ে আবদুল কাইয়ুমকে কোর্ট স্টেশন এলাকায় একা পেয়ে আটক করে। তারা তাঁকে ধরে রামদা দিয়ে তাঁর বাঁ হাতের কবজি কেটে রাস্তায় ছুড়ে ফেলে দেয়। পরে এলাকার লোকজন ধাওয়া করলে শিবিরকর্মীসহ যুবকরা পালিয়ে যায়। লোকজন তাঁর হাতের কবজি রাস্তা থেকে কুড়িয়ে আনে ও আহত অবস্থায় আবদুল কাইয়ুমকে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে। পরে আশঙ্কাজনক অবস্থায় তাঁকে ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠায়। এদিকে এ ঘটনার জের ধরে রাতে মোহনপুর ও সুলতান মাহমুদপুর গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে মোহনপুর এলাকার আবদুুল মতিন (৫০) আবু সালেকসহ (২৫) ১০ জন আহত হয়েছে। এ ঘটনার পর থেকে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। উভয় গ্রামে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।


এদের বর্বরতার কি সীমা নেই? X(

সর্বশেষ এডিট : ১২ ই আগস্ট, ২০১৩ রাত ৩:৪৪
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সভ্যতার দাবাখেলা-ইতিহাস

লিখেছেন ইল্লু, ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:৪৫

ইতিহাসটা অনেকটা দাবার ছকের মত সাজানো,সামনের ঐ রাজা,মন্ত্রী নিয়ে যত গল্পকথা,আশেপাশের হাতী ঘোড়ারা কিচছুটা আনুষাঙ্গিক হলেও পেছনের সারিবাধাঁ সৈন্যদের কথা খুব একটা জানা যায় না।১৯০৭ সালের দিনাজপুর রেলওয়ে ষ্টেশনের চোখের... ...বাকিটুকু পড়ুন

# প্রেম, আকর্ষণ ও একগামিতা: মানুষ কি সত্যিই একজনের মধ্যেই সীমাবদ্ধ?

লিখেছেন প্রগতি বিশ্বাস, ১৬ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:২৯



চ্যাটজিপিটি কর্তৃক আমার সাক্ষাৎকার ও আমা কর্তৃক চ্যাটজিপিটি সাক্ষাৎকার!

### ভূমিকা

প্রেম মানুষের জীবনের অন্যতম জটিল অনুভূতি। এর মধ্যে রয়েছে জীববিজ্ঞান, যৌনতা, আবেগ, আকর্ষণ, সামাজিক সংস্কৃতি, নৈতিকতা এবং ব্যক্তিগত প্রতিশ্রুতি।

কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)... ...বাকিটুকু পড়ুন

এই কি পরিচয়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৬ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৫


তুমি নরপিশাচ হইও না,
মানুষ দেখো, স্বার্থের পূজারী হইও না,
ক্ষমতার আগুন চেও না,
সন্ত্রাসের উল্কা ভূত হচ্ছো!
দেখছি জঙ্গীবাদের ধোয়ার ছুঁয়া,
এই কি তোমার পরিচয়?
প্রশ্ন কাকে ভালোবাসতে চাও
মানুষ নাকি অন্য কিছু... ...বাকিটুকু পড়ুন

বর্ষায় সালথা গ্রামে

লিখেছেন রাজীব নুর, ১৬ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১৩

গ্রাম দেখতে বেড়িয়েছি, গ্রামের নাম সালথা।
আঁষাঢ় মাস। নদী-খাল-বিল পানিতে একদম টইটম্বুর।
যেদিকে তাকাই শুধু পানি আর পানি। স্বচ্ছ কাঁচের মতো।
ছলাৎ ছলাৎ শবে নৌকায় করে অনেকটা পথ গেলাম।
শহর থেকে... ...বাকিটুকু পড়ুন

বিআরটিএ (BRTA)র সেবার অন্তত: দুটি ক্ষেত্রে নিন্দা জানাই

লিখেছেন অপলক , ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৫৬



বিআরটিএ(বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ) তথা সরকারের উপর আমার কিছু সরল মনের ক্ষোভ আছে। কারনটা হল, টাকা দিয়ে সেবা না পাওয়া, যা কিনা স্পষ্ট ফাকিবাজি, জিম্মি করে টাকা আদায়ের পর্যায়ে... ...বাকিটুকু পড়ুন

×