somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পতাকা-বর্ণমালা-শহীদ মিনার-বই-ধর্ম-অধর্ম। বাঙালি, আর কতবার ধর্ষিত হলে বোধ জাগবে তোমার? X(

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৫:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একুশে ফেব্রুয়ারি চলে গেছে। চারদিন পুরো হতে পারেনি। আজ আবার ওরা হামলা চালালো। আমাদের সার্বভৌমত্বের উপরে ওদের হিংস্র থাবা আবারও আঘাত হানল। পুড়িয়ে দেওয়া হল আমাদের জ্ঞানের আঁধার, প্রানের বই মেলা। দগ্ধ করা হল শত সৃষ্টি, কতো লেখকের দিনরাত এক করে লেখা অক্ষরগুলো। বুদ্ধিজিবিদের হত্যা করার জাত আজ বুদ্ধিজীবীদের সৃষ্টিতে তাদের ধারালো নখ চালিয়ে ফালাফালা করে দিয়েছে। না, অনেকের বক্তব্য মেনে নেওয়া সম্ভব হচ্ছেনা। এটি যত দোষ নন্দ ঘোষ নয়। প্রতক্ষ্যদর্শীরা জানিয়েছেন ৮/১০ টি ককটেল ফোটার শব্দ তারা পেয়েছে, আগুন ধরতে দেখেছে সে থেকেই। এই কাজ আর কার? কে চায় এই জাতির এতবড় অমঙ্গল? উত্তর হিসেবে জামায়াত শিবির এর বিকল্প কোন নাম তো আমার মনে পড়ছেনা এখন! বৈদ্যুতিক শর্ট সার্কিট নয় এটি, কারন বিদ্যুৎ ন’টার পরে থেকেই বিচ্ছিন্ন করা থাকে।

একুশে ফেব্রুয়ারিতে বাঙালি তার শ্রদ্ধাঞ্জলি রেখে আসে শহীদদের স্মরণে, ওরা সেখানে থাবা চালাল। ওরা ছিঁড়ে ফালাফালা করে দিয়েছে শহীদের বুক। ওই মৃত আত্মাগুলো একুশে ফেব্রুয়ারির ঠিক একদিন পরে কি ভয়াবহ বীভৎসতা দেখল, শিউরে উঠেছিল রফিক জব্বার সালাম! এই জাতির জন্যেই কি জীবন দিয়ে গেছে ওরা? ওরা শহীদদের জন্যে রাখা পুষ্পের উপরে হামলে পড়ল। এমন উন্মত্ত ছুড়তে থাকল ওগুলো, যে কোন বাঙ্গালীর চোখে পানি নিয়ে আসতে তাই যথেষ্ট ছিল। ওরা পুড়িয়ে দিল বর্ণমালা, পুড়িয়ে দিল ফুলগুলো। ওরা হিংস্র হায়েনার দল।

আমার প্রানের পতাকাটি ছিঁড়ে ফালাফালা করতে ওদের বাঁধেনি। বরং ওরা পাকিস্তান এর পতাকা নিয়ে মিছিল করেছে। ওরা দিয়েছে পাকিস্তান জিন্দাবাদ শ্লোগান! আমি অবাক তাকিয়ে রই, এই দেশ আদৌ কি স্বাধীন হয়েছে? আমরা কি কাশ্মীর এর মতো হয়ে যাবো? না পাকিস্তানের, না ভারতের, না নিজেদের!? আমাদের জাতিয়তাবোধ কোথায়? কোথায় নিজস্বতা? স্বাধীনতার মুল্য কি আমরা কোনোদিন অনুধাবন করতে পারবোনা? এই প্রজন্ম পারেনি সত্যিই। তাহলে এই দেশে জামায়াত শিবির থাকতে পারতো না। পারতো না বিএনপি আজ জামায়াতকে বুকে ধরে দেশের বিরুদ্ধে লেলিয়ে দিতে।

সেই ব্রিটিশ শাসন আমল থেকেই নব নব পন্থায় আমাদের মাঝে ছড়ানো হয়েছে ধর্মবিদ্বেষ। কোনদিন এক হতে দেওয়া হয়নি হিন্দু-মুসলিম। ক্ষমতালোভীরা জানেই, জাতি এক মানেই ওদের দিন শেষ। ভারত হবার পরে হিন্দু মুসলিম দাঙ্গা চালু রেখেছে সেই গোষ্ঠী। যে দেশে দুই ধর্মে লাগানো যায়নি, লাগানো হয়েছে শিয়া-সুন্নিতে (পাকিস্তান)।
আর সেটাও যে সোনার দেশে লাগাতে পারা সম্ভব হলনা, সেই দেশকে ফেলা হয়েছে আস্তিক-নাস্তিক নামক পাঁকে! কিন্তু ওরা কি জানে না? পোড় খাওয়া এই সমাজ এখন কতটা জানে? কতটা বুঝে ওদের চক্রান্ত? কোনভাবেই আর ওরা সফল হতে পারবেনা।

সাধারণ মানুষকে বুঝতে হবে। বুঝাতে হবে। শাহবাগের সাথে ধর্মের কোনরূপ বিরোধ নেই, সবাইকে জানাতে হবে। আপনি ব্লগার, আপনি ফেসবুক ইউজার, আপনি সব জানেন, অনেক বুঝেন। কিন্তু সাধারণ একজন মাদ্রাসার ছাত্র, সে অনেক কিছুই জানেনা, অনেক কিছু থেকে সে বঞ্ছিত। আমি খুব ভাল করেই জানি বিষয়টি। মাদ্রাসার ছেলেদের সে কওমি বা হাফেজিয়া, যদি ধর্ম ইস্যুতে উসকে দেওয়া হয়, ওরা কোন কিছুরই পরোয়া করেনা। আজকে খবরে দেখলাম, যে এক মাদ্রাসা ভর্তি শিক্ষার্থী বের হতে চাইছে, মিছিল করবে। ওদের হুজুর বলেছে আল্লাহ রসূলকে অপমান করা হয়েছে, তার প্রতিবাদ করতেই হবে! কিন্তু বাস্তবতা?

বাস্তবতা হচ্ছে থাবা বাবা বা রাজীব একজন ব্লগার ছিলেন, আজ সে মৃত! কেন টেনে আনা বারবার? স্বার্থে! যিনি মুলত কট্টর নাস্তিক ছিলেন। এবং সত্য, সে ধর্মীয় অনুভুতিতে আঘাত দিয়ে লেখালেখি করতেন। তার ব্লগ ও ফেসবুক একাউন্ট এসবের সাক্ষ্য দেয়। কিন্তু নূরানি চাপা সমগ্র তার লেখা নয়। এটি মেকওভার। সে একজন কট্টর নাস্তিক ছিল। কিন্তু তাকে সবার সামনে “জঘন্যতম নাস্তিক” বানানোর ষড়যন্ত্রেই ওই ব্লগের জন্ম। ওয়েব হোস্টিং সমস্ত প্রামান্য দলিল তাই বলছে। এবং প্ল্যানড এই বিষয়টির আরও একটি প্রমান হচ্ছে তাকে টার্গেট করা সোনা ব্লগের পোস্ট। যে ব্লগটি কেউ আগে কোনদিন দেখেনি, হঠাত করেই তার লিঙ্ক মাঠে ঘাটে মৃত্যুর রাতেই কি করে ছড়ায়? সুস্পষ্ট প্ল্যানিংটা কি ধরতে পারা যায়না? সে এমনকি মৃত্যুবরন করেছে, তারপরও কিছু ব্যাক্তির আরও আগ্রহ কেন সে নাস্তিক যে তা প্রমানে? প্রোপাগান্ডা সবাইকে নাস্তিক প্রমান করা, অনেকটা সফলও হয়েছে তারা। লিড দিয়েছে আমার দেশ পত্রিকা। প্রকাশনার কোন এথিকস এর ভেতরে পড়েনা এমন নোংরা ভাষায় মানুষের অনুভিতির তোয়াক্কা না করে(পড়ুন সচেতনভাবে কিছু প্ল্যান করে) ছেপে দেওয়া। এটি জারনালিজম এর নীতিবিরুদ্ধ।

কিন্তু বস, আমরা এই প্রজন্ম, এতো টাইম নাই। ধানাই পানাই শুনবোনা। আমাদের দাবি যা ছিল তাই আছে, তাই থাকবে।

“যুদ্ধপরাধিদের ফাঁশি চাই,
জামায়াত শিবির নিষিদ্ধ চাই।”


উপরের লাইনে কোথায় ইসলাম? কোথায় নবী (সঃ ) কে অপমান? আল্লাহ রাব্বুল আলামিন কে অসম্মান? আমাকে বুঝাও?

তোমরা বায়ান্নতে ভাইদের মেরেছ, একাত্তুরে সন্তানকে করেছ বাবা-মা-বোন হারা, কতো মায়ের বুক তোমরা খালি করেছ। কতবার! আজকে প্রতিটি ধ্বংসের দায় তোমাদের। তোমাদের বাঁচবার লড়াইয়ের অপতৎপরতায় যে ভাইটিকে ধর্মের নামে উসকে দিয়েছ, সেই প্রতিটি প্রানের দায় তোমাদেরই। এই জাতি তোমাদের কোনোদিন ক্ষমা করবেনা। তোমাদের বিচার এই বাংলার দামাল ছেলেরা করবেই করবে।

আজ তোমরা আমার বইগুলো পুড়িয়ে দিয়েছ... আমি কেঁদেছি, দেখে আপ্লুত হয়েছ। কিন্তু এও জেনে নাও, কাল এই অক্ষরের ক্ষোভ, শহীদ মিনারের শক্তি তোমাকে ধ্বংস করে দেবে। তুমি জানোও না, এই পতাকার লাল সূর্যের প্রতাপ। ভস্ম হবার জন্যে প্রস্তুত হতে হবে তোমাদের।

জয় বাংলা! জয় বাংলা! জয় বাংলা!

বাংলা ভোলে না, বাংলা ভুলবেনা। X(

সর্বশেষ এডিট : ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৫:১৩
১৩টি মন্তব্য ১২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সভ্যতার দাবাখেলা-ইতিহাস

লিখেছেন ইল্লু, ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:৪৫

ইতিহাসটা অনেকটা দাবার ছকের মত সাজানো,সামনের ঐ রাজা,মন্ত্রী নিয়ে যত গল্পকথা,আশেপাশের হাতী ঘোড়ারা কিচছুটা আনুষাঙ্গিক হলেও পেছনের সারিবাধাঁ সৈন্যদের কথা খুব একটা জানা যায় না।১৯০৭ সালের দিনাজপুর রেলওয়ে ষ্টেশনের চোখের... ...বাকিটুকু পড়ুন

# প্রেম, আকর্ষণ ও একগামিতা: মানুষ কি সত্যিই একজনের মধ্যেই সীমাবদ্ধ?

লিখেছেন প্রগতি বিশ্বাস, ১৬ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:২৯



চ্যাটজিপিটি কর্তৃক আমার সাক্ষাৎকার ও আমা কর্তৃক চ্যাটজিপিটি সাক্ষাৎকার!

### ভূমিকা

প্রেম মানুষের জীবনের অন্যতম জটিল অনুভূতি। এর মধ্যে রয়েছে জীববিজ্ঞান, যৌনতা, আবেগ, আকর্ষণ, সামাজিক সংস্কৃতি, নৈতিকতা এবং ব্যক্তিগত প্রতিশ্রুতি।

কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)... ...বাকিটুকু পড়ুন

এই কি পরিচয়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৬ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৫


তুমি নরপিশাচ হইও না,
মানুষ দেখো, স্বার্থের পূজারী হইও না,
ক্ষমতার আগুন চেও না,
সন্ত্রাসের উল্কা ভূত হচ্ছো!
দেখছি জঙ্গীবাদের ধোয়ার ছুঁয়া,
এই কি তোমার পরিচয়?
প্রশ্ন কাকে ভালোবাসতে চাও
মানুষ নাকি অন্য কিছু... ...বাকিটুকু পড়ুন

বর্ষায় সালথা গ্রামে

লিখেছেন রাজীব নুর, ১৬ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১৩

গ্রাম দেখতে বেড়িয়েছি, গ্রামের নাম সালথা।
আঁষাঢ় মাস। নদী-খাল-বিল পানিতে একদম টইটম্বুর।
যেদিকে তাকাই শুধু পানি আর পানি। স্বচ্ছ কাঁচের মতো।
ছলাৎ ছলাৎ শবে নৌকায় করে অনেকটা পথ গেলাম।
শহর থেকে... ...বাকিটুকু পড়ুন

বিআরটিএ (BRTA)র সেবার অন্তত: দুটি ক্ষেত্রে নিন্দা জানাই

লিখেছেন অপলক , ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৫৬



বিআরটিএ(বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ) তথা সরকারের উপর আমার কিছু সরল মনের ক্ষোভ আছে। কারনটা হল, টাকা দিয়ে সেবা না পাওয়া, যা কিনা স্পষ্ট ফাকিবাজি, জিম্মি করে টাকা আদায়ের পর্যায়ে... ...বাকিটুকু পড়ুন

×