আমি অনুতপ্ত-
শত-সহস্র বাঁধন ছেঁড়ার অপরাধে দণ্ডিত, খন্ডিত হৃদের ব্যাথার ভয়াবহতা করে ধারন,
যন্ত্রণাকাতর ঘুমহীন ভোরের সেই করুন পাখীর সূর ধরে গান গেয়ে যাই,
চাইতে জানিনা তবু রুদ্ধতাকে একটু এড়িয়ে আকাশের পানে দুহাত বাড়িয়ে রই,
বাড়াবার জন নেই কোন দৃশ্যপটে, শুধু আকাশ আর ছেঁড়া জানালা,
অনুতপ্ত, শত আবেদন পদদলিতে করে অপমান, হয়ে একলা।
আমি রিক্ত-
আমার মাঝে বৃষ্টির আন্দোলন আর মেঘমালার গর্জনের অবশিষ্ট খুঁজতে এসো না,
ধরণীর দৃঢ়তা অযথা অন্বেষণ, ছিঁবড়ে হয়ে যাওয়া সেই সুধাফল আমি, আমাতে কিছুই পাবেনা;
বিলুপ্তের তরে আর হবার নয় শত বানী বর্ষিত, এসোনা, বিলুপ্তি মাগেনা করুনা।
সেই মাঝিবিহীন নাওয়ের ধাক্কা খেয়ে এগিয়ে চলা, জীবনের আহবান নয়, স্রোতের টানে,
সময়ের কাটাকে করে অনুসরন, শূন্য মস্তিষ্কের বৃথা অনুরণন সে বয়ে চলা, কভু হয়না পষ্ট মানে।
আমি মুক্ত-
আত্মার আহবানে সারা দেওয়া দেহ নই, বিস্ময়ে প্রান বরণ করেনা, মরনের যত জয়গান দেহমনে,
আলিঙ্গন উষ্ণতার কোন স্থান নেই, বিধ্বস্ত উত্তাপ আমার রুদ্ধশ্বাস শরীরের বরফ শীতলতায়,
এসোনা ডুবতে! আমি নির্জন তুষার ঝড়, আর বিপন্ন কিছু শব্দের আঁকিবুঁকি, অশুভ ঘিরেছে আমায়।
কেন কাঁদছ আমার তরে, কেন কাঁদছ জড় সর্বস্ব নিস্তব্ধতার পায়ে পড়ে! জীবন এখানে থাকেনা,
প্রাণহীনতার হাহাকারে জীবন খুঁজে পাবেনা, বাহন বিহীন হয়না, জীবনের জগতে মৃতের যাওয়া হয়না।
(২৩/৩/২০১৩, সকাল ৯:৩৪ মিনিট)
সর্বশেষ এডিট : ৩০ শে মার্চ, ২০১৩ ভোর ৪:২৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





