দায়িত্ববান নাগরিক এর সাথে কার কোথায় ক্ল্যাশ হল ঠিক বুঝলাম না। বিন্দুমাত্র ধারণা নেই কি হয়েছে। আলতামাশ এর সাথে একটু তর্কে লিপ্ত হয়েছিলেন লাস্টলি, কিন্তু সেটাও এমন সিরিয়াস কিছু বলে মনে করিনা। আলতামাশ সাহেব যদিও ইনিয়ে বিনিয়ে উনাকে অনেক কিছু প্রমান করার চেষ্টা করেছেন, কিন্তু ওনার ভূমিকা সম্পর্কে অবগত নন ব্লগে এমন কেউ কমই আছে। উনার ফেসবুকও ডিএকটিভ করা।
আশা করবো দেশের প্রতি দায়িত্বশীল এই নাগরিক ফিরে আসবেন, ব্লগে বিভিন্ন উদ্দিন অথবা গো.য়া.দের প্রয়োজন যতটাই কম, এই ধরনের দেশপ্রেমিক এর প্রয়োজন ঠিক ততটাই বেশী।
দা.না. ভাইয়ের উদ্দেশ্যেঃ
খুব কষ্ট পাইলাম ভাই, আমি জানি আপনি অফলাইনে দেখতেছেন, ফিরে আসেন, আপনার হার কোথায় আমি তাও বুঝতে পারি নাই, তবে আপনি চলে গেলে আমার সহ সবারই হার হচ্ছে, এটি সত্য। আর হার মেনে নেওয়া যোদ্ধার ধর্ম নয়, বিশেষ করে হারার আগে। যেতে কিন্তু আমিও চেয়েছিলাম, আপনার মতো যোদ্ধারা ব্লগে না থাকলে হয়ত সেটাই শেষ সিদ্ধান্ত হতো। ভেবে দেখেন, আপনার ও আমার পোস্ট দেখে কারা দাঁত কেলিয়ে হাসবে, চেহারাগুলো কতো ঘৃণ্য একবার কল্পনা করুন... এদের জয়-জয়কার আর অনায় এর মহাপ্রলয় দেখতেই কি এসেছিলাম? আপনি এসেছিলেন? তবে আমৃত্যু পরাজয় বরণের প্রশ্ন তো আসেনা ভাই।
ব্লগ আপনার অপেক্ষায় থাকবে।
সর্বশেষ এডিট : ০৩ রা এপ্রিল, ২০১৩ সকাল ৭:৫২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





