আজ আর আমি কাঁদবনা,
আমি আর নি:শব্দে গুমোট চিৎকারে ডাকবনা তোমাদের।
এই আমি আজ নিজেকে একা করে দিয়েছি,
তবে এমন নয় এটিই চেয়েছি।
আমি আর করবনা অভিমান,
দেখবনা কোনো স্বপ্ন,
বাসবোনা আর ভালো কোনদিনও।
স্বপ্ন হারিয়ে ফেলেছি আমি,
কোনো অচেনা পথের বাঁকে,
তবু আজ অভিযোগ করবনা,
বলবনা কাউকে খুঁজে দিতে,
যা হারিয়ে গেছে, যাবনা আর খুঁজতে
যা বুঝতে পারিনি, যুঝবো না তা বুঝতে।
আঁকবোনা কোনো আশার চিত্রকর্ম,
বাঁধবনা নতুন কোন গান,
করবোনা কবিতাদের স্পর্শ।
তোমরা ভেবেছ আমি একাই ভালো,
নির্বাসিত আমি আজ ভাষা হারিয়ে ফেলেছি,
হারিয়ে ফেলেছি কান্নার জল,
আমি দিশেহারা হেঁটে চলেছি,
খুঁজে পায়না, পথের ঠিকানা,
তাকিয়ে রই দৃষ্টি সীমানা,
নিজেই যেন নিজের কাছে অজানা
করেছি আত্নগোপন।
আমি আর দ্বিধা ভরে জানতে চাইবনা,
তোমরা কেমন আছ।
আমি আর ভাববনা কেন,
আমাকে একা করে চলে গেলে সব,
কোথায় পালালে,
জিজ্ঞাস করবনা।
স্বপ্নহারা এই আমি, আর কাঁদবনা,
করবনা নিরব আর্তচিৎকার, ভাববনা কোনো কিছু, কাউকে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




