একাত্তর টেলিভিশনের অনুষ্ঠান প্রযোজক তানভীর আহমেদ গুরুতর আহত হয়ে হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন । তার জন্য ৮০ ব্যাগ (AB +) পজেটিভ রক্ত প্রয়োজন! জি হ্যা ৮০ ব্যাগ ।
৮০ ব্যাগ শুনে দমে গেলেন ? অসম্ভব মনে হচ্ছে ? বিশ্বাস রাখুন এটা অসম্ভব না । দুই কোটি মানুষের ঢাকা শহরে ৮০ ব্যাগ রক্ত কিছুই না । দরকার শুধু ৮০ জন (AB +) ব্লাডধারী মানুষ । তবে হ্যা এটি সংগ্রহ করা অনেক কঠিন । যারা (AB +) ব্লাডধারী আছেন তারা প্লিজ স্বাচ্ছায় রক্তদানে এগিয়ে আসুন । যারা দিতে পারছেন না তারা রক্ত সংগ্রহে এগিয়ে আসুন প্লিজ । আপনারা চাইলে তানভীর আহমেদ অবশ্যই সুস্থ হয়ে উঠবেন অবশ্যই । এই ভাইকে বাঁচানোর জন্য একটা অসম্ভব পরিমাণ রক্তের দরকার।
আমরা কি থেমে যাবো?? আমরা কি এই ভাইকে হারিয়ে যেতে দেবো?? আমাদের সাথে রক্ত সংগ্রহের যুদ্ধে নামুন, রক্ত দিতে না পারলে পোস্ট শেয়ার করতে থাকুন, সব বন্ধুদের ট্যাগ করুন। অনলাইনের সমস্ত বাঙালী এগিয়ে আসুন এই ভাইয়ের সাহায্যে
কেউ স্বেচ্ছায় রক্ত দিতে চাইলে দ্রুত যোগাযোগ করুন: ০১৮৪১৭১০০৬৭, ০১৮৪১৭১০১৭৫।
**** প্রাসঙ্গিক আপডেটঃ
অন্যমনস্ক শরৎ বলেছেন: বাবু আহমেদের পোষ্ট থেকে সরাসরি
কপি পেষ্ট করছি: মানবিক আবেদন আপডেট এবং কিছু প্রশ্নের উত্তরঃ
:::কিছুক্ষণ আগে পোস্ট দিয়েছিলাম যে, "একাত্তর টেলিভিশনের অনুষ্ঠান প্রযোজক তানভির আহমেদ এর উন্নত চিকিৎসার জন্য আশি (৮০) ব্যাগ রক্তের জরুরী প্রয়োজন। তার শরীরের একটি বড় অংশ আগুনে ঝলছে গেছে। উনি ঢাকার সিটি হাসপাতালে আছেন।
পোস্টটি দেখে অনেকেই প্রশ্ন করেছেনঃ
১) রক্ত কি আশি (৮০) ব্যাগ না আট (৮) ব্যাগ? আশি (৮০) ব্যাগ হলে এত রক্ত দিয়ে কি হবে?
উত্তরঃ সবার জ্ঞাতার্থে জানাচ্ছি যে ৮০ ব্যাগ রক্তই লাগবে। তবে এই ৮০ ব্যাগ একসাথে লাগবে না। ডেইলি কয়েকব্যাগ করে লাগবে। কারণ, আগুনে ঝলসে যাওয়া তানভীর আহমেদের শরীরের ২৭ শতাংশ অংশ রিপ্লেস করতে হবে। এই প্রক্রিয়ায় প্রতিদিন একটু করে মোট আশি ব্যাগের মতো রক্ত লাগবে। তাই, আগ্রহী রক্তদাতাদের লিস্ট করে রাখা হচ্ছে। কারণ, এক মূহুর্তের জন্য চিকিৎসা বন্ধ করা যাবে না।
২) এবি পজেটিভ তো যে কারো রক্ত নিতে পারে, এক্ষেত্রে অন্য রক্তের গ্রুপের কেউ তাকে রক্ত দিতে পারবে কিনা?
উত্তরঃ না নরম্যালি পারলেও এক্ষেত্রে পারবে না । সাধারণত, বিভিন্ন দুর্ঘটনায় এবি পজিটিভ অন্য গ্রুপের রক্ত (এ, বি এবং ও) নিতে পারে। কিন্তু, এক্ষেত্রে যেহেতু, শরীরের সেল রিপ্লেসমেন্ট করা হচ্ছে। সেহেতু, এখানে শুধুমাত্র "এবি পজিটিভ" গ্রুপের রক্তই লাগবে।
এ সংক্রান্ত অন্য যে কোন প্রশ্ন, পরামর্শ, রক্তদানের জন্য সচেতন ও হৃদয়বানরা শীগগিরই যোগাযোগ করুনঃ ০১৮৪১৭১০০৬৭, ০১৮৪১৭১০১৭৫"
রক্ত দিতে না পারলেও, শেয়ার করে সর্বোচ্চ মানুষের কাছে এই মানবিক আবেদন পৌছে দিন।
____ শাহবাগে সাইবার যুদ্ধ
আমিনুর রহমান বলেছেন:
আর যারা দেশে আছে কিন্তু ঢাকা থেকে দূরে তারাও যদি ঢাকায় আস্তে পারে তাহলে দিতে পারবে, কেননা রক্ত একসাথে লাগছে না। প্রতিদিনই লাগবে। শুধু ফোন করে কনফার্ম করে দেওয়া যে সে ওই সময় থাকতে পারবো ...
সর্বশেষ এডিট : ২০ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৩:২৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




