somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমরা এখনও ভুল পথে। "সোহেল রানার ফাঁশি চাই" নাকি "আর লাশ চাই না" হবে আমাদের দাবী?

২৮ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
"রানা প্লাজার মালিক সোহেল রানা ধরা পড়েছে, ফাঁশি দাবী করি।"



ভাই থামেন। সোহেল রানার ফাঁশি হল(বা হল না), তারপরে? কাল অন্য কোন সোহেল রানা আসবে না তার কি নিশ্চয়তা? কাল আপনার ভাই অন্য কোন রানা প্লাজার তলে মৃত্যুর যন্ত্রণায় কাতরাবে না তার কি নিশ্চয়তা?

রানার ফাঁশি একটি চাওয়া হতে পারে, কিন্তু লক্ষ্য ও দাবী হতে হবে


"কর্মক্ষেত্রে শ্রমিক-কর্মীদের সার্বিক নিরাপত্তা এবং সঠিক স্যালারি।" প্রতিটি ঝুঁকিপূর্ণ কারখানা দ্রুত চিহ্নিত করে সঠিক ব্যাবস্থা নেওয়া হোক। ব্যাবস্থা হতে পারে সঠিক স্পেশালিস্ট দ্বারা পরীক্ষা করিয়ে রিপোর্ট করা এবং সে প্রেক্ষিতে মেরামত বা বন্ধ করে দেওয়া বা সঠিক ব্যাবস্থা নেওয়া।


আপনাদের লেখালেখি হোক জানাশোনা কোন কারখানা নিয়ে যা ঝুঁকিপূর্ণ। শুধু সোহেল রানা কি সম্পদ গড়েছে তা নয়, বরং এই একইভাবে দলের ছত্রছায়ায় কারা হয়ে উঠছে দানব? আরও কতো সোহেল রানা হা করে আছে রক্ত পিপাসায়? কতো তাজরিন অপেক্ষায় রয়েছে আপনারা ভাই-বোনকে কয়লা বানাতে?

দাবী হোক সুস্পস্ট,

I) শ্রমিকদের সর্বচ্চ নিরাপত্তা বিধান করতেই হবে।

II) কারখানাগুলোর অনুমোদন "সেন্ট্রালাইজ" করতে হবে এবং প্রয়োজনে তা বাস্তবায়ন ও রক্ষনাবেক্ষনে তৃতীয়পক্ষকে ইনভলভ করতে হবে। প্রয়োজনে বিজেএমইএর মতো হিপক্রেটদের দিয়ে না হলে আরেকটি মাতবর "সংস্থা" নিয়ে আসা হোক।

III) শ্রম আইন, কারখানা আইন, ভবন নির্মাণ আইন এর বাস্তব সম্মত প্রয়োগ শতভাগ নিশ্চিত করণ সহ "সেফটি ফার্স্ট" নীতি নিতে হবে সংশ্লিষ্ট সবাইকে।

IV) এবং অতি অবশ্যই আইন করে যে কোন দুর্ঘটনায় সমস্ত ক্ষতিপূরণ মালিককে করতে হবে এবং সে নিমিত্তে কারখানার ধরণ ও আকার অনুসারে একটি অংশ জামানতও রাখা যেতে পারে। (দেখি এবার কিভাবে খেলিস জীবন নিয়ে।)

এই মৃত্যুর দায় একা তার তো সোহেল রানার নয়! যা হয়ে আসছে তা নিয়ে ভাবতে হবে না? নাহলে এই সব ঘটনার পুনরাবৃত্তি দেখতেই থাকবেন তা হলফ করে বলতে পারি।
সর্বশেষ এডিট : ২৮ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:০৬
২৭টি মন্তব্য ২৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাঘের খাঁচার দিকে হেঁটে গিয়েছিলেন এক কিশোর।

লিখেছেন রাবব১৯৭১, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৪৩

মাইকে ঘোষণা দিয়ে মানুষ জড়ো করা হয়েছিল। সবার সামনে বাঘের খাঁচার দিকে হেঁটে গিয়েছিলেন এক কিশোর।
তিনি সহযোদ্ধাদের ঠিকানা বলেননি, মাথাও নোয়াননি।
ঠাকুরগাঁও শহর। ১২ নভেম্বর, ১৯৭১, শুক্রবার।
তখন বেলা গড়িয়ে দুপুরের... ...বাকিটুকু পড়ুন

কত নিয়েছ, কত দেবে, কবে যাবে?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৫০


দফা তো একটাই- কত নিয়েছ, কত দেবে, কবে যাবে! শেখ হাসিনাকে ঘিরে বদলে যাচ্ছে কি রাজনৈতিক সমীকরণ?

ছয় দফা ঘোষণার পর ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপের পূর্ব পাকিস্তান প্রধান... ...বাকিটুকু পড়ুন

১৩৩১৩ তম দিন শেষে

লিখেছেন সুব্রত দত্ত, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৪৮


আজ জীবনের ১৩৩১৩ তম দিন পার করলাম। কর্মব্যস্ত এক দিন ছিল কিন্তু তবুও তা ভালো লাগার ছিল। হতাশা সেভাবে গ্রাস করেনি। কিছু বিষয়ে মন খারাপ করার মতো কারণ থাকলেও মনটা... ...বাকিটুকু পড়ুন

কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৪ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩০


কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?



পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,
আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার... ...বাকিটুকু পড়ুন

একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৪ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৪০


একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের... ...বাকিটুকু পড়ুন

×