![]()
সফল ব্যাবসায়ী, ডাক্তার, ইঞ্জিনিয়ার ছেলেদের পেশাটুকু শুধুই মুখোশ। তাদের আসল বৈশিষ্ট্য হচ্ছে তারা মুলত কিডনাপার, চোর কিংবা ছিনতাইকারী!
এলাকার ভ্যেগানবন্ড, নিষ্কর্মা ছেলেটা, রবীন্দ্রনাথ রচনাবলীর রিমিক্স করা কবিটা, দেশ নিয়ে বসে বসে অযথাই ভেবে চলা অসামাজিকটা কিংবা উষ্কখুষ্ক-রুক্ষ চুল-দাড়ির অমনোযোগী ছাত্রটার প্রেম ভালোবাসা যে শুধুই গল্প-কবিতা-সিনেমার বিষয়বস্তু হয়ে যায় এক সময়ে তার দায়-দায়িত্ব সমাজের এই মহানদের উপরেই কোন ভাবে বর্তায়!
পাড়ার গলি-ঘুপচিতে অকারণেই হেঁটে বেড়ানো 'অমানুষটার,' চায়ের দোকানে উদাসী উচ্ছলতায় সিগেরেট ফুঁকে তারই ধোঁয়ায় নিজেকে হারিয়ে খোঁজা ছেলেটির ভালোবাসা কখনও হয়ে যায় ছিনতাই, কখনও স্বপ্নের মেয়েটিকে মুখ ফুটে চাওয়ার স্পর্ধাটুকুই বুকের মাঝে বাসা বাঁধার সাহস করে উঠতে পারে না, সাহসটুকু সফলদের ঝনঝানানিতে হয়ে যায় ম্রিয়মাণ-বিধ্বস্ত! ওরা ধ্বংস হয় নিজেদের অযোগ্যতার বিষণ্ণতায় ডুবে!
ওদের ছেঁড়া পকেটে ভালোবাসার তারল্যটুকু ধারনা করা শক্ত বড়। একা একা নদীর পাড়ে বসে শব্দ চাষ করা এই চাষীরা শুধু কাঁদতে জানে, এদের হাঁসিটুকুও যে সাথে ছিনতাই হয়ে যায়।
তোদেরকে আমিও ভালোবাসিনা, সময় সুযোগ হলে খানিক করুনা করে নেই! তোদের জন্য ভালোবাসা আশা করা অন্যায় যেমন ঠিক তেমনই কাউকে ভালোবাসাও পাপ। যে ভালোবাসা শুধু কষ্ট দেবে, কুড়েকুড়ে খাবে প্রতিটি মুহূর্তে তার জন্ম দেয়া অথর্ব জন্মদাতা তোদের প্রতি রইলো আমার ঘৃণা!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

