somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিখ্যাতদের উক্তিঃ সেকাল-একাল...... A Bangladesh perspective

১১ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কেউ কোন কিছু দ্বারা আহত হবার চেষ্টাও করবেন না, শুধুই মজা করতে কিছু প্রিয় মানুষের অতি প্রিয় উক্তিগুলোর এই দুরবস্থা করলাম। :P



বেঞ্জামিন ফ্রাঙ্কলিনঃ

সেকাল- আর্লি টু বেড আর্লি টু রাইজ, মেকস এ ম্যান হেলদি ওয়েলদি এন্ড ওয়াইজ।

একাল- আর্লি টু বেড আর্লি টু রাইজ, মেকস ইউর গার্ল গো উইথ আদার গাইজ।

নেপোলিয়ন বোনাপার্টঃ

সেকাল- তোমরা আমাকে একটি শিক্ষিত মা দাও, আমি তোমাদের একটি শিক্ষিত জাতি উপহার দেবো।

একাল- তোমারা আমাকে বেশ কিছু লাইক দাও, আমি তোমাদের নতুন একটি স্ট্যাটাস উপহার দেবো।

সক্রেটিসঃ

সেকাল- একমাত্র ভালো হচ্ছে জ্ঞান এবং একমাত্র অশুভ হচ্ছে অজ্ঞানতা।

একাল- একমাত্র ভালো ছেলে হচ্ছে সফলটা এবং একমাত্র ভালো মেয়ে হচ্ছে সুন্দরীটা।

রবার্ট ফস্টারঃ

সেকাল- মাত্র তিন শব্দে আমি জীবনের বিষয়ে যা শিখেছি তা একসাথে ব্যাখ্যা করতে পারবো - এটা চলতে থাকে।

একাল- মাত্র তিন শব্দে মেয়েদের বিষয়ে যা জানি তা ব্যাখ্যা করতে পারবো - ওদের বোঝা অসম্ভব।



মার্ক টোয়েনঃ

সেকাল - যদি তুমি সত্যটা বলতে চাও তোমাকে কোন কিছু স্মরণ করতে হবে না।

একাল- যদি তুমি সত্যটা বলতেই চাও তোমাকে আর বৌ নিয়ে থাকতে হবে না।

অস্কার ওয়াইল্ডঃ

সেকাল - সব সময় তোমার শত্রুদের মাফ করে দাও, এর থেকে বেশী আর কিছুই তাদের বিরক্ত করে না।

একাল - সব সময় ঝগড়া চলাকালীন চুপ করে থাকো, এর থেকে বেশী আর কিছুই মেয়েদের অধৈর্য করে না।

মার্ক টোয়েনঃ

সেকাল - যিনি পড়তে ইচ্ছুক নয়, তিনি পড়তে না জানা মানুষের থেকে শ্রেয় কেউ নন।

একাল - যে ব্যাক্তি চিন্তা করতে জানে না সে বাংলাদেশের মন্ত্রীদের থেকে শ্রেয় কেউ নন।

স্টিভ মারটিনঃ

সেকাল - সূর্যালোক ছাড়া একটি দিন, রাতের মতো।

একাল - এডোব ফটোশপ ছাড়া একটি প্রোফাইল পিকচার, হরর মুভির মতো।

আলবার্ট আইনস্টাইনঃ

সেকাল - কল্পনাশক্তি জ্ঞানের থেকেও বেশী জরুরী।

একাল - সন্দেহপ্রবনতা বিশ্বাসের থেকেও বেশী জরুরী (!) (Girl's Theory)

উইলিয়াম শেক্সপিয়রঃ

সেকাল- টু বি অর নট টু বি, দ্যাট ইজ দা কোশ্চেন।

একাল- সিঙ্গেল অর নট, দ্যাট ইজ দা কোশ্চেন।

উইলিয়াম শেক্সপিয়রঃ

সেকাল- লাইট নিভে যাবার পর পৃথিবীর সব মেয়েই অনিন্দ্যসুন্দরী ।

একাল- ভারী মেকাপ নেবার আগে পৃথিবীর সব মেয়েই হরর মুভির নায়িকা।

ইউরিপিদিসঃ

সেকাল- একজন বিশ্বাসী বন্ধু দশ হাজার আত্মীয়ের সমান।

একাল- একজন সন্দেহপ্রবন গার্লফ্রেন্ড দশলক্ষ শত্রুর সমান।

হেনি ইয়ংম্যানঃ

সেকাল- বিয়ে করার আগ পর্যন্ত একজন মানুষ বুঝতে পারে না সত্যিকার সুখ কি। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে যায়।

একাল- ব্রেকআপ হবার আগ পর্যন্ত একজন মানুষ বুঝতে পারে না সত্যিকার স্বাধীনতা কি। কিন্তু ততক্ষনে তারা প্যারেন্টস হয়ে যায়।

জর্জ গ্রসভিলঃ

সেকাল- যৌবন যার সৎ, সুন্দর ও কর্মময় তার বৃদ্ধ বয়সকে স্বর্ণযুগ বলা হয়।

একাল- "মাথা ব্যাথা" স্ট্যাটাসে যার ২০০০ লাইক, ৫০০০ কমেন্ট ও ১০০০ শেয়ার, তাকে সেলিব্রেটি বলা হয়।

জন রেঃ

সেকালঃ চিন্তা কর বেশী, বল কম, লেখো তার চেয়েও কম।

একালঃ শোন বেশী, বল কম, বোঝ তার থেকেও কম। (প্রেমিকদের প্রতি)

জনসনঃ

সেকাল- ভালোবাসার জন্য যার পতন হয় সে বিধিতার কাছে আকাশের তারার মত উজ্জ্বল।

একাল- টাংকিবাজির জন্যে যার সিজিপিএ ডাউন হয় সে পরিবারের কাছে ডাস্টবিনের মতো অপ্রয়োজনীয়।

ড.সুসঃ (Dr. Seuss)

সেকাল- জেনে নিও তুমি প্রেমে পড়েছো, যখন তুমি ঘুমিয়ে পড়তে পারছো না কারণ অবশেষে বাস্তবতা তোমার স্বপ্নের থেকে সুন্দরতর।

একাল- জেনে নিও তুমি অক্কা পেয়েছো, যখন তুমি আর সকালে ঘুমিয়ে থাকতে পারছোনা কারণ অবশেষে তোমাকে স্বপ্ন থেকে বাস্তবতায় জেগে উঠে বাজারে যেতে হবে। তুমি বিবাহিত।


[ বেশ অনেকদিন আগে এমন প্রায় কয়েক'শ উক্তি বাংলা ও ইংরেজীতে সংগ্রহ করেছিলাম। অনুবাদ করে প্যারোডিও করেছিলাম। ফেসবুকে সম্প্রতি কিছু প্রকাশ করি। কিন্তু দুঃখজনক ভাবে তা অন্য মানুষের নামে পেজে পেজে ছড়িয়ে বেড়াতে দেখলাম। এতে কষ্ট হয়েছে। তাই ব্লগে প্রকাশ করলাম। যদি আপনাদের ভালো লাগে সামনে ধারাবাহিকভাবে বাকীগুলোও প্রকাশ করবো আশা করি। ]
সর্বশেষ এডিট : ১১ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:৫৭
৪০টি মন্তব্য ৩৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ডেল প্রো মাইক্রো ডেস্কটপ - কিউসিএম১২৫৫ কাহিনী

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০২


প্রযুক্তিগত উৎকর্ষার সাথে সাথে বিগত তিন দশকে কম্পিউটিং প্রযুক্তির যে পরিবর্তনের সাক্ষী আমরা হয়েছি এবং হচ্ছি তা মাঝে মাঝে আমাকে বেশ অবাক করে। এমনিতে এসব নিয়ে ততটা একাকী বসে ভাবার... ...বাকিটুকু পড়ুন

বিদায় বার্তা

লিখেছেন সুব্রত দত্ত, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:১১

মনে পড়ে ফেসবুক সম্পর্কে প্রথম ধারণা লাভ করি ২০০৮ সালে। ১৮টি বছর। বাংলাদেশে সম্ভবত তখন থেকেই মানুষ ধীরে ধীরে ফেসবুকের সাথে পরিচিত হতে শুরু করে। আর এই ফেসবুকই সম্ভবত সামাজিক... ...বাকিটুকু পড়ুন

গোলপাতার ফল

লিখেছেন সাইফুলসাইফসাই, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:৪১

গোলপাতার ফল
সাইফুল ইসলাম সাঈফ

সুন্দরবন দেখা হয়নি সেখানে গিয়ে
ইচ্ছে হয় যেতে তার সৌন্দর্য দেখে
তবে কখনো ভাবিনি যাবো
নিজ চোখে দেখব বাঘ ও হরিণ
নাম শুনেছি বনের প্রধান গাছ
সুন্দরী, গেওয়া, গরান, কেওড়া;
বাইন, গোলপাতা, খলশি... ...বাকিটুকু পড়ুন

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

অপ্রকাশিত অনুভূতি

লিখেছেন ডি এইচ তুহিন, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

আনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন

×