জাতীয় লজ্জার হাত থেকে দেশকে বাঁচান, চলে আসুন সাস্টে, সিলেটের জন্য, দেশের জন্য!
২৭ শে নভেম্বর, ২০১৩ সকাল ১০:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
গতকাল স্যারের পদত্যাগের ঘোষনা শুনে সবাই জড়ো হলাম। মোটামুটি সাড়ে সাতটার মধ্যে হাজার দুয়েক ছেলে ততক্ষনে একাডেমিক বিল্ডিং "এ"র সামনে বসে গেলো। এরপর আমরা দশ-বারো জন ক্যাম্পাস সিনিয়র সাধারন ছাত্রদের পক্ষ থেকে গেলাম এ-বিল্ডিং এর দুই তলায় সেমিনার রুমে গেলাম। স্যারকে আমরা অনুরোধ করতে গেলেই স্যার বলতেই স্যার বললেন, "যাদেরকে আমি স্বজব ভাবতাম, আপন জানতাম তারাই কেউ আমাদের (উনি আর ইয়াসমিন ম্যাম) সাথে নাই। এখন আমাদের মনে হয় নতুন করে ভাবনার সময় এসেছে।" আমরা সবাই মিলে স্যারকে আবার অনুরোধ করতেই উনি বললেন, "আমরা কোন ভাবেই আমাদের সিদ্বান্ত পাল্টাবো না।আমার কারনে এই ক্যাম্পাসের ছেলেমেয়েরা আমার কারনে বিভিন্নভাবে বিভিন্ন সময় অপদস্থ হচ্ছে। আমাদের পদে পদে অপমান করা হচ্ছে।" তখন আমরা স্যারকে নিচে আসতে অনুরোধ করতেই এরপর ইয়াসমিন ম্যাডাম যোগ করেন, "তোমরা ছেলেরা আমাদের ছাত্র। কিন্তু তোমাদেরকে আমরা কিছুই বলব না কারন আমাদের কথা অন্যভাবে নিবে অন্যরা।দোষ দেয়া হবে আমরা তোমাদেরকে মোটিভেট করছি। আমরা কিছুই বলব না।" ম্যাডামের স্বর ভারী হয়ে আসে স্যারও আর
কথা বলতে চাইলেন না। এরপর আমরা ভিসি স্যারের বাসভবনে যাই মিছিল করে।
স্যারকে স্বারক লিপি দেই। আজকে শাবিপ্রবির গোল চত্ত্বরে আবার আমরা একাত্র হচ্ছি স্যার যাতে পদত্যাগ না করেন।
দাবি একটাই, "সমন্বিত ভর্তি পরীক্ষা নিতে হবে।"সিলেটবাসির প্রতি অনুরোধ রইল সমন্বিত পদ্ধতি সম্পর্ক আপনাদেরকে ভুল ভাবে জানানো হয়েছে। সারা দেশের কাছে আপনারা ছোট হচ্ছেন। সিলেটবাসির কাছে অনুরোধ রইল আপনারাও আমাদদের সাথে যোগ দিন। জাফর স্যার শুধু সাস্টের না, গোটা সিলেটের গর্ব। সিলেটকে উনি কখনো বঞ্চিত করেন নি। সময় খুব বেশি নেই। একটু পরেই স্যাররা জরুরি মিটিংএ বসবেন। সিলেটবাসিরাই পারেন আমাদের সাথে কাধে কাধ মিলিয়ে কন্ঠ জড়ো করে স্যারের পদত্যাগ ঠেকাতে। এখনো সময় আছে। -ইভান ভাই।

মূর্খদের পিছু হটিয়ে দেবার দায়িত্বও আমাদেরকেই পালন করতে হবে। চিঠিটা পড়ে স্পষ্ট হয়েছে কতোটা দুঃখ আর চাপ-ঝড় বয়ে গেছে লোকটার উপর দিয়ে। অর্থমন্ত্রী-শিক্ষামন্ত্রীও যখন কুৎসিত রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের কুপথে হাঁটে, অশিক্ষিত ছাগল মেয়রের সাথে ঐক্যমত পোষন করে তখন তা হতাশা পর্যন্ত থাকাই যথেষ্ট নয়, এটা ক্ষোভের জন্ম দেয়। দাবী আদায় করে তবেই ঘরে ফিরি যেন আমরা। যার চেতনা আমরা সবাই বুকে ধরে আছি সে মানুষটার অপমান, অন্যায়ের কাছে তার হেরে যাওয়া মেনে নেয়া হবে চুড়ান্ত কাপুরুষতা। কারন এই যুদ্ধটা স্যারের নয়, এই যুদ্ধটা বাংলাদেশের, পরিবর্তনের যুদ্ধগুলোতে আমরা নতুনরা সাড়া না দিলে জাফর স্যাররা বারবার হেরে যাবেন।
ফেসবুক ইভেন্ট লিংক -
"সমন্বিত ভর্তি প্রক্রিয়া" বহাল রাখার দাবীতে মানববন্ধন
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
রাজীব নুর, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০৯

গত শনিবার ঢাকা শহরের গজব অবস্থা গেছে।
রাস্তায় গজব জ্যাম। সেদিন ছিলো আবার আমাদের এক পারিবারিক অনুষ্ঠান। ধানমন্ডির এক রেস্টুরেন্টে। আমাদের বাসা থেকে ধানমন্ডি অনেকটা দূর। সে যাকগে,...
...বাকিটুকু পড়ুন
উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯...
...বাকিটুকু পড়ুন
দীর্ঘদিন ঢাকায় বসবাস করার পর বুঝতে পেরেছিলাম ,বাংলাদেশের রাজনীতিতে ঢাকার গুরুত্ব অপরিসীম। একসময় শোনা যেত, ঢাকার বাতাসে টাকা উড়ে। বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি, বিনোদন, গণমাধ্যম সবকিছুতেই ঢাকার প্রভাব সবচেয়ে বেশি।...
...বাকিটুকু পড়ুনএই গাছ, গাছ কিনে গিফট পেয়েছিলাম, এটাকে চিনতাম না, গাছ লম্বাই হচ্ছে দেখে ভাবছিলাম ফেলে দেব নাকি, কী না কি গাছ জানি, বাড়ী থেকে ফিরে ছাদে গিয়ে খুশি হয়ে গেলাম... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০
আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন