somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

ওমর৬৫
কালো মানিক হাত পেতেছে চাঁদ ধরিতে চায় বামন কি আর হাত বাড়ালেই চাঁদের ধরা পায়

Road is UnderDevelopmemt Or Under Development

০৬ ই জুন, ২০১৭ রাত ১২:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কত্তা বাবু, কত্তা বাবু আজ ইফতারে কিছু বানাতে পারবো না। আগে থেকে বলে রাখলাম। পরে যেন বকা দিও না।

*ক্যান রে? আজ কি তোর ব্যামো হয়েছে?

বাবু, সরকার বাজেট দিল। অবুঝ-রা চেঁচামেচিও করলো। দাম বাড়লো গ্যাস-বিদ্যুতের। ভ্যাট বসলো সব কিছুতে। ট্যাক্স দিলুম মিছেমিছিতে। এরপরেও সকাল থেকে চুলো জ্বলে না, ফ্যান ঘুরে না।

*তুই গতকাল ইলেক্ট্রক হটপটে রেঁধেছিলি না নচ্ছড়? গতকাল ফ্যানের বাতাস হা করে গিলিস নি অভাগা?

বাবু তা তে? গতকালের জন্য আজ বুঝি কিছুই পাবো না। ওদিকে কত অবৈধ কারেন্ট সংযোগ আছে, কতশত গ্যাস নষ্ট হচ্ছে। বাজেটের ঘাটতিও আমাদের উপরে চাপিয়ে দিচ্ছে। আর কত বাবু?

* যা হতভাগা, রাস্তা থেকে ঘুরে আয়।

কিন্তু বাবু কেন? ( বাবুর রক্তচক্ষু দেখে আর দাঁড়িয়ে থাকতে পারল না)

বাবু রাস্তায় তো খোঁড়াখুঁড়ি চলছে, উড়ছে ধূলা। বাড়ছে জ্যাম। তার উপর ভীষণ গরম। কষ্টে মানুষে ঝরছে ঘাম।

*সব তো দেখলি বটে :) আসল লেখা তবে কেন চোখ এড়ালো?

কোনটে বাবু?

*ন্যাকা আমার। দেখো নি.. "উন্নয়নের কাজ চলছে, সাময়িক অসুবিধায় দুঃখিত" গত শত বছরের উন্নয়নের সাক্ষী এই টিনের বোর্ড। এই উন্নয়নের জোয়ারে এক লাখ টাকা দিয়ে ফ্যান কিনেছে পর্যন্ত। নচ্ছর তোমরা, এইসব উন্নয়ন তো তোদের চোখে পড়ে না ( লাল চোখে অগ্নিশর্মা হয়ে যাওয়ার ইমো হবে) যা গিয়ে বাজার থেকে ফ্যান কিনে নিয়ে আয়। পুরানো ফ্যান আর রাখবো না।

বাবু এতেও সমস্যা আছে যে। টাকা যে পোষাবে না

*কেন রে হতচ্ছাড়া ? মাস তিনেক আগেই তো ব্যাংকে লাখ টাকা ফিক্সড ডিপোজিট করেছি। ওটা ভেঙে ফ্যান কিনে আয়।

বাবু, এইবারের বাজেটে তিনমাস পরে লাখ টাকা তুলতে আরো ৪৪ টাকা জমা দিতে হবে যে।

বাবুর চোখে এইবার মাত্র আমি জল দেখলাম।।বাবু কাদে নি কোনদিন। সবসময় সরকারের পক্ষেই ছিলেন। আজ তাকে অসহায় হতে দেখলাম।

হঠাৎ বাবু চোখ মুছে বললেন.. সব ঝামেলা তোর ইফতার বানানো থেকে শুরু। সব তোদের জঙী কর্মকাণ্ড। আমিও দেখে নিবো।

বাবু কি যেন লিখা শুরু করলেন। জঙী সামগ্রী নিয়ে দুই উঠতি তরুণ গ্রেফতার। তাদের ঝোলায় পাওয়া গেল আধা কেজি ছোলা বুট আর শশা।

আমি চুপ করে রুম থেকে চলে গেলাম। আমায় আবার আধা কেজি ছোলা আর শশা দিয়ে ঝোলা বানাতে হবে। নইলে বাবু যে আমার মিথ্যে হয়ে যাবে
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

'মেটিকুলাসলি ডিজাইন' করে সিলেটকে অশান্ত করে তোলার অর্থ কি?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ৩০ শে জুলাই, ২০২৬ রাত ৮:১৫

সিলেটে এন,সি,পি সাংগঠনিক ভাবে দূর্বল।
দলের ভিতরে কোন্দল মারাত্মক তা ফেসবুকে দলীয় নেতা কর্মীদের পোস্ট দেখে বুঝা যায়।
অথচ, সামনে সিটি কর্পোরেশনের নির্বাচন।
এই পরিস্থিতিতে, দলের মানুষদের 'গরম' করে তোলার একটাই... ...বাকিটুকু পড়ুন

স্বাক্ষী থেকো বাংলাদেশ, স্বাক্ষী থেকো ১৮ কোটি মানুষ।

লিখেছেন রাবব১৯৭১, ৩০ শে জুলাই, ২০২৬ রাত ৯:২৮

স্বাক্ষী থেকো বাংলাদেশ, স্বাক্ষী থেকো ১৮ কোটি মানুষ।
================================
ইতিহাস কখনো মুছে যায় না। যে জাতি তার মানুষের কান্না, আর্তনাদ ও ন্যায়বিচারের দাবি ভুলে যায়, সে জাতির ভবিষ্যৎও প্রশ্নের মুখে পড়ে।
আজ এক... ...বাকিটুকু পড়ুন

বাকস্বাধীনতা নাকি বাকসন্ত্রাস?

লিখেছেন জুল ভার্ন, ৩১ শে জুলাই, ২০২৬ সকাল ১০:৩২

বাকস্বাধীনতা নাকি বাকসন্ত্রাস?

বাকস্বাধীনতা একটি গণতান্ত্রিক সমাজের মৌলিক অধিকার। কিন্তু বাকস্বাধীনতা মানে যা খুশি তাই বলা নয়; অন্যের সম্মান, নিরাপত্তা ও সামাজিক স্থিতিশীলতাকে উপেক্ষা করারও নাম নয়।

কোনো ব্যক্তি, পরিবার, গোষ্ঠী বা... ...বাকিটুকু পড়ুন

আবার সমস্যা, ব্লগ আমাকে কেন ভোগাচ্ছে?

লিখেছেন মেহবুবা, ৩১ শে জুলাই, ২০২৬ সকাল ১১:৪৩

আবার সমস্যা ব্লগ ঠিকমত দেখা যায় না। কিছুদিন আগে এমনটি হয়েছিল। ব্লগার সুলাইমান সহজ করে সমাধান বের করে দিয়েছিল। এবার একই সমস্যা হচ্ছে তবে সেই একই উপায়ে কাজ হচ্ছে... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ কি ইরানের নতুন শত্রু হতে চলেছে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ৩১ শে জুলাই, ২০২৬ দুপুর ১:০৬


মরুভূমির গরম বাতাস আর লোহিত সাগরের নোনা জলীয় বাষ্প যেখানে এসে মেশে, বাব এল মানদেব প্রণালীর সেই জায়গাটায় রাতের অন্ধকার নামলেই একটা অদ্ভুত নীরবতা ছেয়ে যায়। কিন্তু সেই নীরবতা... ...বাকিটুকু পড়ুন

×