কিছু একটা তো লিখতে হয়, নইলে আর মান থাকে না। অনেক দিন অপেক্ষার পর ব্লগে ফ্রন্ট পেজে একসেস পাইছি, ভাবছিলাম লেইখা টেইখা উল্টাইয়া ফালামু, কমেন্ট-টমেন্ট করুম মজার মজার, কিন্তু নিজেই লেখতে পারি না, আর একজনের লেখায় কেমনে কমেন্ট করুম। কেউ চিনে না, জানে না, হুদাই কমেন্ট টমেন্ট কইরা বিপদে পরমু নাকি।
বন্ধুরা সব চাকরি, সংসার নিয়া ব্যস্ত, আড্ডাটাড্ডা তাই আগের মত হয় না, তবে অভাবটা ব্লগে পূরণ হয়, একটা আড্ডার মেজাজে সময়টা ভালই কাটে। আর ঘরের নিরাপত্তাতো আছেই। তবে মাঝে মাঝে খারাপ লাগে, যখনে একই টপিকের উপর সবাই গণহারে চালাইতে থাকে। আর ঈদের আগে তো মিডিয়া মার্কেট ঈদবাজারের চাইতেও জমজমাট। একটার পর একটা হট টপিক, তবে মাঝে মাঝে সবই হুজুগ মনে হয়।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



