মানুষ আসলে বানর থেকে খুব বেশিদূর যেতে পারেনি
তাইতো ছেলেকে বানর ভেবে এক বাবার বুকে গুলি
অনেকে আবার গেরিলা কিংবা শিমপানজির অবতারও
বিশেষ করে যারা বসে বড় ঘরে বড় বড় চেয়ারে।
অনেক সময়ই সন্দেহ লাগে ভাষায় না বলে ইশারায়
যখন আবার কেও কেও কাজ চালাতে চায়
সে ভাষা বুঝতে হলে নিজেকেও বানরের মত ভাবতে হয়
বিশেষ করে সবার মাঝেই চেষ্টা থাকে বিশাল এক কিংকং হবার।
মানুষ হয়ত হিয়েছে শুধু চাদেই
হয়ত বানরও যাবে কোন কালে
তারপরও কিছু মানুষ ঝুলবে একাকী
ঝুলেছে যে বানর গাছের ডালে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



