বীরশ্রেষ্ঠ মতিউর রহমান দেশে ফিরলেন! -ইধার শো রাহা হ্যায় এক গাদ্দার- লিখা ছিল যে সমাধিতে, সেটা স্বাধীনতার 35 বছর পর পরিত্যক্ত হলে া। নাকি সাইনবোর্ডে লেখা থাকবে- ইধার শো রাহাতা এক গাদ্দার। মতিউরের দেহাবশেষ ছিল ওখানে। মতিউর তো আমাদের হৃদয়-মননে-শোনিতের প্রতিটি বিন্দুতে প্রতিদিন, সকাল-সন্ধ্যা-রাত-দুপুর ছিলেন। কোত্থাও যাননি তো! কখনোই না। আমাদের মুক্তিযুদ্ধে প্রতিটি যোদ্ধার প্রতিটি শহীদের আত্মাই আমাদের চেতনায়। তারা ঘুরঘুর করেন- অভিশাপ দেন কি? বারবার বলেন কী- এর জন্য আমরা যুদ্ধ করেছিলাম!!
আর সবার কথা জানি না। প্ল্যানচেটও পারি না। তবুও শুনি মতিউরের নিয়ত কণ্ঠস্বর। হা-হা-হা করুণ হাসি দিয়ে সে আত্মা আমাকে ধাক্কা দেয়, খোচায়। দিনমান কানে কানে বলে- দ্যাখ পিয়াল, উধার ঘুম রাহাহে এক গাদ্দার! গাড়িতে লাল-সবুজ পতাকার ধ্বজা উড়িয়ে! আমি বলি কে কে! কে গাদ্দার ? মতিউর রহমান-উত্তর আসে। না, তুমি বীর শ্রেষ্ঠ মুক্তিযুদ্ধের সর্বোচ্চ সম্মান।
হাহাহা অট্ট হাসি শুনি এবার। তাহলে মতিউর রহমান নিজামী কি?
পাদটীকা : এই লেখাটার সঙ্গে পড়ুন-http://www.somewhereinblog.net/omipialblog/post/2615
সর্বশেষ এডিট : ১০ ই জুন, ২০০৮ সকাল ৭:২২