somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

তুই হেসে উঠলেই, সূর্য্য লজ্জা পায়...

২৯ শে ডিসেম্বর, ২০০৬ রাত ১২:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

'আমি তো তোমার সত্যি মা। বলো, আমি তোমার সত্যি মা না! ওইটা তো তোমার মিথ্যা মা। সত্যি মা যা বলবে, তুমি সেটাই শুনবা। মিথ্যা মার কথা শোনার দরকার নাই।'

হুমম। আমার সত্যি মা। 'কী যেনো নাই'- এই হুতাশে আমার কখনোই চিত্ত পোড়েনা। আমার প্রিয় কিছু মুখ, প্রিয় কিছু মানুষ কোনো অভাববোধেই রাখে না আমাকে। সাহিবা এদের মধ্যে রীতিমতো মুরুব্বি। যখনই বাইরে যাব, 'ফি আমানিল্লাহ বড় ব্যাটা। ঠিকমতো বাসায় ফিরবা। আর আসার সময় আমার জন্য কিছু নিয়া আসবা।' দুইগালে দুইটা চুমু।

আধো মিঠে বোলের দিন শেষ। এখন রীতিমতো পটপটানি বুড়ি। বকবকানি চলছেই, তবুও মাথা ধরে না। রুবিকস কিউবের একটা পাশ মেলালো সেদিন। আমি বলি- না মামনি, এটা তুমি করোনি। তোমার বাবা করছে।' কাঁদো কাঁদো হয়ে বলে- তুমি মরে গিয়ে আল্লাহকে জিজ্ঞেস করো, আমি সত্যি বলতেছি কীনা।'

কথায় কথায় ঝাড়ি- এনি প্রবলেম? ইদানিং সেটা হুবহু বাংলায়- কোনো সমস্যা! তার বুবুকে (আমার মিথ্যা মা) বকা, 'তুমি যে ভাত রান্না করছ আমার জন্য আমাকে জিজ্ঞেস করে করছ? আমার অনুমতি নিছো। এখন যদি আমি না খাই, তাহলে এতগুলা ভাত নষ্টের জন্য জবাব দিবে কে?'

কাজের মেয়ে মোর্শেদার হাত থেকে পড়ে সেদিন ডিম ভেঙে গেলো। আমার সত্যি মার গিন্নিপনায় সেদিন সবাই থ! 'এই তোর হইছে কী! টাকা কী গাছে ধরে? গাছে ধরে না। টাকা খরচ করতে পয়সা লাগে। তুই কী ভাবছিস আমরা বড় জমিদার? আমরা বড় জমিদার না। আমরা ছোটো জমিদার। এখন থেকে সাবধানে কাজ করবি।'
এই আমার সাহিবা। আমার সত্যি মা। গত ৩১ অক্টোবর বার্থডে শেষ হওয়ার পর থেকেই সবাইকে আগাম দাওয়াত দিয়েই যাচ্ছে- আঙ্কেল-অআন্টি, আমার বার্থডে তে আসবেন কিন্তু! দোয়া করবেন ওর জন্য।
সর্বশেষ এডিট : ১১ ই সেপ্টেম্বর, ২০০৯ ভোর ৫:৫৭
২৮টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সী পার্ল এবং চারপাশ

লিখেছেন রোকসানা লেইস, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ১১:১৪


খুব ভোরে ঘুম ভাঙ্গল। সূর্য তখনও জাগেনি। ব্যালকুনিতে গিয়ে বসলাম কিছুক্ষন। সামনে সাগর আপনমনে ঢেউ তুলে নাচছে। একজন মানুষও নাই সাগরপাড়ে। এমন নিরিবিলি সাগরপাড়ই চেয়েছিলাম। যেখানে পুরোটাই আমার থাকবে।... ...বাকিটুকু পড়ুন

ড. ইরফান আল-হোসাইনীর রহস্যজনক মৃত্যু - জীবনের চেয়ে কোনো সম্পর্ক বড় নয়

লিখেছেন এমএলজি, ০৯ ই আগস্ট, ২০২৬ রাত ২:৪০

= ড. ইরফান আল-হোসাইনীর রহস্যজনক মৃত্যু - জীবনের চেয়ে কোনো সম্পর্ক বড় নয় =

বিশ্বখ্যাত আমেরিকান বহুজাতিক প্রযুক্তি কোম্পানি এনভিডিয়া (NVIDIA)-তে কর্মরত, বুয়েটের প্রাক্তন শিক্ষার্থী এবং অত্যন্ত সম্ভাবনাময় তরুণ বিজ্ঞানী ড.... ...বাকিটুকু পড়ুন

জলসার আসর

লিখেছেন নিচু তলাৱ উকিল, ০৯ ই আগস্ট, ২০২৬ দুপুর ১২:১০

রঙ্গিন শহররের বুকে তাম্বু টাঙিয়ে বসিয়েছি জলসার আসর।
ধর্মীয় বয়ানের ফাঁকে;
গলির মাথায় বেজে উঠছে উলুধ্বনি।
এদিকে তুমি আর আমি ডুবে আছি কলকির ধোঁয়ায়।
নোনতা ঘামের ব্যবচ্ছেদে পুটিমাছের বুক চিরে মেখে দিয়েছি পাঁচ প্রহরের... ...বাকিটুকু পড়ুন

ছোট গল্পঃ শেষ জীবনে

লিখেছেন সামিয়া, ০৯ ই আগস্ট, ২০২৬ বিকাল ৫:৩৯



ঘুমিয়ে থাকা একজন মানুষ কখনো কখনো জেগে থাকা একজন মানুষের চেয়ে অনেক বেশি ভালো থাকতে পারে? কথাটা শুনতে অদ্ভুত। কিন্তু বয়স হলে মানুষ অনেক অদ্ভুত কথাই বিশ্বাস করে চিন্তা... ...বাকিটুকু পড়ুন

রাষ্ট্রপতি পদে আনভীর সোবহানকে দেখতে চাই।

লিখেছেন সৈয়দ কুতুব, ০৯ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:৪২


সায়েম সোবহান আনভীর। এক বিশাল বিজনেস টাইকুন, বসুন্ধরা গ্রুপের যোগ্য কান্ডারী। আহা, কী তার ব্যক্তিত্ব! দেখতে যেমন সুন্দর, চরিত্রও যেন মাশাআল্লাহ্ ফুলের মতো পবিত্র। আর বসুন্ধরা গ্রুপের কথা তো... ...বাকিটুকু পড়ুন

×