somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সামাজিকতা (সেঞ্চুরি পোস্টের)

২৮ শে মার্চ, ২০০৭ ভোর ৫:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একশ.. দুইশ... তিনশ! হয়ে গেলো!!

হওয়ারই কথা। তবে দেরি হয়ে গেল বেশ। এই ব্লগটাকে মুক্তিযুদ্ধ ভিত্তিক রেখে অঃরঃপিঃ নিকে হাবিজাবি। তারপরও সবসময় ব্লগিং করার মুড থাকে না। অফিস বা বাসা থেকে যখন ঢুকি, প্রায়ই ফাজলেমির মানসিকতাটাই প্রবল থাকে। সিরিয়াসনেস তাই দূরে।

শুরুর দিকে 100 পোস্টে বক্তিমার রেওয়াজ ছিল। বনেদি ব্লগাররা দিতেন। তাদের অনুসরণ করেছি আমিও। এখন চাইলেই ঘণ্টায় সেঞ্চুরি হয়। তারপরও আমাদের মতো টেস্ট ঘরাণার লিখিয়েরা অর্থডঙ্ রয়ে যাই। ওইটাকেই সমাজ মানি।

অমি রহমান পিয়াল তার প্রথম পোস্টটি দিয়েছিল 14 ফেব্রুয়ারি 2006। ভালোবাসা দিবসে প্রেমিকার একটি এসএমএস নিয়ে। সেদিন চিপককের খুব জ্বর ছিল। কোনো মন্তব্য পড়েনি লেখাটায়। দ্বিতীয় লেখা কবিতা। সেটাও পাত পায়নি। তখন দালাল তনয়-তনয়াদের বেশ দাপট। এদেরই একজন মুক্তিযোদ্ধাদের তথাকথিত সম্বোধন করে পোস্ট নামিয়েছিল। মুক্তিযুদ্ধ নিয়ে পোস্টানোর শুরু তখন থেকেই।

প্রাসঙ্গিক ভাবেই আসছে জন্মযুদ্ধের কথা। সেই আবেগকে ধারণ করেই মুক্তিযুদ্ধের এই ওয়েবসাইট। কর্মব্যস্ততায় তার খবর নেওয়া হয় না। একজন মানুষ পেলাম না যে ঘরের খেয়ে এই বনের মোষ তাড়াবে। আমি সব কনটেন্ট, সব লজিস্টিক সাপোর্ট উজাড় করে দিতে রাজি। তার কাজ প্রতিদিন কিছু জিনিস আপলোড। এই 26 মার্চ একটা লক্ষ্য দিয়েছিলাম নিজেকে। আমি লজ্জাজনক ব্যর্থ।

ব্লগিং প্রসঙ্গে কিছু কথা বলা যায়। আগের লেখকদের অনেকেই অনিয়মিত বলে একটা আফসোস থাকলেও সেটা ইদানিং একেবারে নেই। আঞ্চলিকতা দোষে দুষ্ট হয়েই বলে, ব্লগের এই ব্যাপক মানোন্নয়নে বিশাল ভূমিকা সিলেটি ব্লগারদের। শোহেইল ভাই একাই ছিলেন এতদিন। হাসান মোরশেদ যোগ দিলেন। এরপর আরিফ জেবতিক আর নজমুল আলবাব দিলেন ফাটিয়ে। সেদিন হযবরল'র কাছে অনুযোগের সুরে বলেছিলাম চিটাগাইঙ্গা তো কেউ নাই। হাহাহাহা। অন্তর থেকেই বলি। নজমুলের কবিতা আর আরিফের স্যাটায়ার সামহোয়ারে অসাধারণ সংযুক্তি। হাসানকে ব্র্যান্ডিং করা যাবে না, এদের কাউকেই আসলে যাবে না। দিজ পিপল আর রিয়েলি গ্রেট।

শোহেইল ভাইর অনুপস্থিতিতে এখন যিনি হাল ধরেছেন, তিনি তীরন্দাজ। গত কটি পোস্টে তার অসাধারণ ধারাবাহিকতা। নাম্বার ওয়ান নিঃসন্দেহে। তিমুর আমার ফেবারিট ব্লগারের তালিকায় ঢুকে পড়েছেন অনেকদিন। সন্দেহ আছে তিনিই অর্ণৃণ্য (আমি বলি নাই)। পুরানোদের নিয়ে আগেই আলোচনা করেছি অনেকবার। সেখানে কোনো পরিবর্তন হয়নি।

একটা কথা বলেই যাই। অবসেসড বলেন, বিকারগ্রস্থতা বলেন- ব্লগে দুই উন্মাদ ছাড়া আর কারো সঙ্গে আমার কোনো সমস্যা নাই। এমনকি ওয়ালীর সঙ্গেও টু সাম এঙ্টেন্ট ছাড়া নাই। যাদের সঙ্গে সমস্যা, তারা টের পেয়েছেন, পাচ্ছেন, আরো পাবেন। ক্যান্ট হেল্প ইট, ইউ নো!!


সর্বশেষ এডিট : ১৪ ই জুলাই, ২০০৮ রাত ৯:৪৪
৫৬টি মন্তব্য ০টি উত্তর পূর্বের ৫০টি মন্তব্য দেখুন

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২১শে আগস্ট গ্রেনেড হামলা তার সাথে কিছু রুঢ় সত্য যা বদলে দিয়েছিলো দেশের রাজনীতি।

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ২১ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৩৪





২১শে আগস্ট গ্রেনেড হামলা সম্পর্কে আমরা সবাই মোটামুটি জানি। এই হামলায় কারা জড়িত ছিল সেটাও আজকের দিনে অজানা নয় একমাত্র নিতান্ত দলকানা ছাড়া। তৎকালীন বিএনপি-জামায়াত জোট সরকারের সময়... ...বাকিটুকু পড়ুন

ধানমন্ডি ৩২ যারা ভেঙেছিল, আর যারা বিচার চাওয়ার পথ বন্ধ করে দিল- তারা কি একই?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২১ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:৪৪



ধানমন্ডি ৩২ যারা ভেঙেছিল, আর যারা বিচার চাওয়ার পথ বন্ধ করে দিল- তারা কি একই?

ধানমন্ডি ৩২ ভাঙা হয়েছিল- কে দেখেনি, কে জানে না, এটা অস্বীকার করার উপায় নেই।,... ...বাকিটুকু পড়ুন

গরীবের বউ সবার ভাবি

লিখেছেন অপলক , ২১ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:০২



৩৬ জুলাই আন্দোলনের পর অনেক আশায় ছিলাম। আশার গুড়ে বালি। তত্বাবধায়ক সরকারের সময় বাংলাদেশ ব্যাঙ্ক গভর্ণর ড. আহসান এইচ মনসুর বুদ্ধিদীপ্ত প্ররিশ্রম করে ২০২৬ জানুয়ারীতে রিজার্ভে রেখে গেছেন ৩৫... ...বাকিটুকু পড়ুন

মন থেকে যারা আওয়ামী লীগকে ভালোবাসেন এখন তাদেরকে আওয়ামী লীগের প্রয়োজন

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২১ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:৪০



ক্ষমতায় গেলে কোন দল যাদেরকে মনে রাখে না ক্ষমতায় গেলে তাদেরকেই তারা সবচেয়ে বেশী মিস করে। সেই নিখাঁদ দল প্রেমিকদেরকে এখন আওয়ামী লীগ খুঁজছে। তারা লগি বৈঠা নিয়ে... ...বাকিটুকু পড়ুন

৫ই আগস্ট ছিলো আরো একটি ১৫/২১শে আগষ্টের অপচেষ্টা।

লিখেছেন ক্লোন রাফা, ২১ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৫২



২১শে আগস্ট পালন করা অর্থে , আমার কাছে মনে হচ্ছে আবারো জঘন্য কোনো ঘটনার পুনরাবৃত্তি হবে। কারন আমরা ঐ নারকীয় হত্যাকাণ্ডের কোনো বিচার সম্পন্ন করতে পারিনি। আমরা যারা... ...বাকিটুকু পড়ুন

×