তোরা যারা ধুমপান করিস
০৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১০:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
জাতীয় ক্যান্সার হাসপাতাল ২০০৮ থেকে ২০১০ পর্যন্ত আসা রোগীদের উপর জরিপ চালিয়ে বের করে, এই সময়ে আগত পুরুষদের ২৮ ভাগ ফুসফুস ক্যান্সার এবং ৬ ভাগ মুখমন্ডলের ক্যান্সারের রোগী। এর মধ্যে শতকার ৩০ ভাগ ক্যান্সারের জন্যই দায়ী তামাকজাত দ্রব্য।
ভাইরে তোরা সিগারেট খা কোন সমস্যা নাই, নিজেদের একটা কাচের বয়ামে ভরে তারপর খা। আয়েশে সিগারেট খেয়ে যে বাতাসে ধোয়াটা ছাড়ছিস সেই বাতাসটাই টেনে নিচ্ছে সদ্য জন্ম নেয়া কোন নবজাত শিশু তার ছোট্ট বুকে, কিংবা হয়ত তোর অসুস্থ বৃদ্ধা মা এই বাতাসে শ্বাস টেনে শ্বাস কস্টে ভুগছে। তুই আয়েশে সিগারেট টেনে তোর বাচ্চাকে চুমু খাচ্ছিস আর বাচ্চাটা হয়ত তোকে দেখেই পণ করেছে বড় হয়ে বাবার মত সিগারেট খাবে।
বাংলাদেশের একজন মন্ত্রী কিছুদিন আগে প্রকাশ্যে ধুমপানের অপরাধে সাংবাদিক সম্মেলন করে ক্ষমা চেয়েছেন এবং প্রকাশ্যে ধুমপান না করার অঙ্গীকার করেছেন, ভালো লাগত তিনি যদি ছেড়ে দেবার অঙ্গীকার করতেন। তাও একজন মন্ত্রী হয়ে তিনি যেটুকু করেছেন সেইটুকু ভদ্রতা কি তোরা করতে পারিস না? নিকোটিনের ধোয়াটা বুকে পুরে নিয়ে যতটা সুখ পাস প্রতিবার টানার সময় ক্যান্সের বুকে টেনে নিচ্ছিস আর ছাড়ার সময় ক্যান্সার ছড়িয়ে দিচ্ছিস এই ভাবনাটুকু যোগ করলে কি একই সুখ পাবি?
আমার সকল ধুমপায়ী বন্ধুদের প্রতি প্রশ্ন রইল।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

জিন্নাহর সেই ভাষণ সম্প্রতি দেখা যাচ্ছে ভাষা আন্দোলন নিয়ে জিন্নাহর একটি বক্তব্য যাতে দাবী করা হচ্ছে তিনি নাকি আমাদের ওপর উর্দু যেভাবে চাপিয়ে দেয়া হয়েছে বলে এতকাল “প্রচার”...
...বাকিটুকু পড়ুন
মির্জা গালিব বলেছেন -
“পৃথিবীর সবচেয়ে বেশি মিথ্যা বলা হয় ধর্মগ্রন্থ ছুঁয়ে, যেটা আদালতে। আর সবচেয়ে বেশি সত্য বলা হয় মদ ছুঁয়ে, যেটা পানশালা।”
গালিব সাহেব, আপনার কথায় যুক্তি আছে।...
...বাকিটুকু পড়ুন
নিয়মিত-অনিয়মিত গত এক যুগ ধরে ভ্রমণ করছি এবং প্রায়োরিটি পাস দিয়ে বিভিন্ন দেশের এয়ারপোর্টে লাউঞ্জ ব্যবহার করছি প্রায় ৪ বছর ধরে। দীর্ঘ ফ্লাইট, লং ট্রানজিটের মধ্যে এয়ারপোর্টে ফ্রিতে দৃষ্টিনন্দন,...
...বাকিটুকু পড়ুন
লোভনিয়া তুমি এক অধরা বালিকা
ঘুমগুলো কেড়ে নাও ধুম করে তুমি
অথচ আমার জন্য তুমি মরুভূমি
পর ঘরে মহারানি হয়ে থাক চাই।
পরের হৃদয় রাজ্যে থাকবে মালিকা
তেমনটা আশাকরি। তাতেই যে আমি
অনেক প্রশান্তি...
...বাকিটুকু পড়ুন
প্রথমেই জানাই আমার এই লেখাটি ব্লগার মরুভুমির জলদস্যুর লেখা
“শরাব পিনে দে”হতে উৎসারিত, তাই তাঁর প্রতি জানাই কৃতজ্ঞতা ।
সেই লেখাটিতে তিনি মির্জা গালিব এর বিখ্যাত শেরটি...
...বাকিটুকু পড়ুন