somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বুক আজ বাংলাদেশের হৃদয়!

০৯ ই মার্চ, ২০১৫ রাত ৯:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমাদের ক্রিকেট দল জিতে গেছে। মহাসাগর এলমেলো করে সে জয় নাড়িয়ে দিয়েছে-কাঁপিয়ে দিয়েছে-ভাসিয়ে দিয়েছে ব' আকৃতির পুরো ভূ-খন্ড। জিতে গেছে বাংলাদেশ। জিতে গেছি আমিও।

দুপুর দু'টা থেকে অফিস। দলের ব্যাটিং টা দেখেই দৌড় দিতে হল তাই। অফিসে ঢুকেই পিসি'র সামনে ক্রিকইনফো খুলে বসে থাকা। আহা কি অদ্ভুত ঘোর লাগা ম্যাচ। কোন তুখোড় পরিচালকের জমজমাট থ্রিলার যেনো।

ছোটবেলায় ভুতের সিনেমা দেখতে বসলে এরকম হত। দুরু দুরু বুক, হঠাৎ হঠাৎ মনে হয় দেখার মত সাহস করে উঠতে পারবো না। তাও অসহায় সম্মোহনে তাকিয়ে থাকা স্ক্রিনের দিকে।

ছন্দে চলা শত্রু কে এক বীর মুহুর্তে নামিয়ে আনে মাটিতে। আর ঘন অন্ধকারের নিকষ অমানিশাকে স্তম্ভিত করে রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে পড়ে বিজয়ের স্বপ্ন। সেখান থেকে দূর্দান্ত রক্ষণাত্মক দূর্গ তৈরি করে তারা। সেই লৌহ কঠিন দূর্গে ফাটল ধরায় সেনাপতি নিজে। জয় প্রায় হাতের মুঠোয়। প্রায় মাটির সাথে মিশে যাওয়া শত্রু ভুমি ভেদ করে আবির্ভূত হয় নতূন শক্তিতে। পূরাণের কোন মুনির বর যেনো করায়োত্ত তার। তার বধ যেনো অসম্ভব। নরকগুলজার কুরুক্ষেত্রে তখনই এক মরণ বান ছুড়ে মারে এক বিস্ময় বালক। আহত অসুরের লেজটুকু মুড়ে দেয় জয়ের স্বপ্ন দেখানো সেই বীর।
আহা যেনো মহাকাব্য। এ যেনো খনার বচন। অবিশ্বাস্য তবুও বাস্তব- যেনো নিয়তি!

পুরো অফিস জুড়ে উৎসবমুখর পরিবেশ। শ্রমিক থেকে ম্যানেজার সবাই ব্যাপক খুশি। একটু পর পর এক একটা ছেলে এসে আমাকে খুশির সংবাদ দিয়ে যাচ্ছে, "স্যার আমরা জিতে গেসি"। আমাদের নিয়ে অভিযোগ আমরা নাকি কলা পাতায়ও ভগবান দেখি। সাদামাটা আঠপৌরে ঘটনাকে নিয়ে অহেতুক বাড়াবাড়ি করে মহাকাব্য গড়ি। আমি অবাক হই এটা অভিযোগ হয় কিভাবে ভেবে। এটাতো অসামান্য ক্ষমতা। নোনা জলেতো সকলে ভাসে অহেতুক নোনা জল ভাসানোর ক্ষমতা ক'জনের থাকে!

বাংলাদেশ ক্রিকেট দল, তোমরা জেনে রাখো- মহাসাগরের এপারে ছোট্ট এই ব'দ্বীপের প্রতিটা চোখ আজ বঙ্গোপসাগর, প্রতিটা বুক বাংলাদেশ!!
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

"আনফোল্ডিং দ্য ট্রুথঃ দ্য আয়নাঘর ফাইলস"..

লিখেছেন জুল ভার্ন, ১০ ই আগস্ট, ২০২৬ দুপুর ১২:৪৯

"আনফোল্ডিং দ্য ট্রুথঃ দ্য আয়নাঘর ফাইলস"
-একজন গুমের শিকার মানুষের চোখে একটি ভয়াবহ সত্যের দলিল।

“আনফোল্ডিং দ্য ট্রুথ: দ্য আয়নাঘর ফাইলস”- নামটি যতটা আকর্ষণীয়, বইটির ভেতরের সত্য তার চেয়েও বেশি নির্মম, বেদনাদায়ক... ...বাকিটুকু পড়ুন

মানুষের অহংকার ও বুদ্ধিমত্তার ভ্রান্ত ধারণা

লিখেছেন শেরজা তপন, ১০ ই আগস্ট, ২০২৬ বিকাল ৫:৫২


উৎসর্গঃ ব্লগার রাজীব নুর( ঈশ্বর বিশ্বাসের কোল ঘেঁষে যাওয়া কোন লেখা এলেই যিনি লেখককে ভীষন সন্দেহের চোখে দেখেন- ভাবেন; কি অদ্ভুত কথা- ইনি দেখি ঈশ্বর বিশ্বাসী!!))
ধর্ম ও বিজ্ঞান: সংঘর্ষ না... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনার মত তারেক জিয়াও কি ভারতে ইলিশ পাচার করছে?

লিখেছেন জ্যাক স্মিথ, ১০ ই আগস্ট, ২০২৬ রাত ১১:২৬



চলছে ইলিশের ভরা মৌসুম কিন্তু বাজারে কোন ইলিশ নেই.... ইলিশ নেই বললে ভুল হবে ইলিশ আছে কিন্তু উহা সাধারণ মানুষের ধরা ছোঁয়ার বাইরে। আওয়ামীলীগ আমলের ১৭ টি বছর... ...বাকিটুকু পড়ুন

~~~সংশয়~~~

লিখেছেন জটিল ভাই, ১১ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০৩

♦أَعُوْذُ بِاللهِ مِنَ الشِّيْطَانِ الرَّجِيْمِ (বিতাড়িত শয়তান থেকে আল্লাহ্'র নিকট আশ্রয় প্রার্থনা করছি)
♦بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ (পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ্'র নামে)
♦ٱلسَّلَامُ عَلَيْكُمْ (আপনার উপর শান্তি বর্ষিত হোক)


(ছবি নেট হতে... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে “উপজাতি” নাকি “আদিবাসী”? আন্তর্জাতিক আইন ও ইতিহাসের নির্ভেজাল সত্য!​

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১১ ই আগস্ট, ২০২৬ সকাল ১১:২৭


সূচনা ও প্রেক্ষাপট:
লেখক পার্বত্য চট্টগ্রামে ২০০১ সালে তিনি যখন সেখানে দায়িত্ব পালন করেন, তখন পাহাড়ি জনগোষ্ঠীকে 'উপজাতীয়' (Tribal) হিসেবে ডাকা হতো। কিন্তু ২০১৫-১৬ সালের দিকে সেখানে পুনরায় পোস্টিং পাওয়ার... ...বাকিটুকু পড়ুন

×