somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শিখবে এবার উৎসবে

২২ শে ফেব্রুয়ারি, ২০১১ বিকাল ৪:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সেই অমর শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাই যাদের কারণেই আজ বুক ফুলিয়ে বলতে পারি বাংলাভাষা আর গর্ব করি প্রতিটি ক্ষণে ক্ষণে। তাদের রক্তের বিনিময়ে পেয়েছি ৪৯ বাংলা টি বর্ণমালা। আর সেই বর্ণমালা গুলোই জড়িয়ে আছে আমাদের ইচ্ছা, আনন্দ, অভিব্যক্তি, জ্ঞান অর্জন আর ভালবাসায়। ছোট বেলা থেকেই অ আ ই ঈ........শেখা। প্রিয় শিক্ষকরা মজার মজার ছড়া-কবিতা, গল্প, কৌতুক, ধাধা আর আনন্দ দিয়ে আমাদের শেখাতেন বর্ণমালা গুলো। আমাদেরও আনন্দের শেষ ছিল না শেখার প্রতি। শিক্ষকের প্রতি ভালবাসা আর স্কুলে যাওয়ার মজাই ছিল অন্যরকম। বর্তমান প্রেক্ষাপটে বাচ্ছাদের স্কুলে নিয়ে যাওয়াটা রীতিমত যুদ্ধের মত! কাধে একগাদা বইয়ের বিশাল ওজনে ব্যাগ, পড়ান চাপ, শিক্ষকের ভয় আর উৎসবহীন পড়শোনা যেন এই শিশুটির জন্য পড়াশোনাই তার সবচেয়ে বড় আযাব। এই পরিস্থিতিতে বিমুখ হওয়া শিশুদের মজার মজার পদ্ধতির মাধ্যমে পড়াশোনা এবং স্কুলের যাওয়ার আনন্দ তুলে ধরতে ভিন্নধর্মী পদক্ষেপ গ্রহন করে "ওয়ান ডিগ্রি ইনিশিয়েটিভ"।
রাজধানী ঢাকার ১০টি সুবিধাবঞ্চিত স্কুলের শিশুদের জন্য আয়োজন করতে যাচ্ছে "ওয়ান ডিগ্রি অফ লারনিং" প্রজেক্ট। যার মাধ্যমে সুবিধা বঞ্চিত শিশুদের বাংলাদেশের ইতিহাস, ঐতিয্য, তথ্য তুলে ধরা হবে বিভিন্ন খেলার ছলে।
১ম ধাপ : "ওয়ান ডিগ্রি ইনিশিয়েটিভ"র সেচ্ছাসেবক দল দায়িত্বে থাকা নির্দিষ্ট স্কুলে যাবে এবং স্কুলের শিক্ষক এবং প্রত্যেক ছাত্র ছাত্রীদের সাথে পরিচয় হবে। শিক্ষার্থীদের এই কুইজ প্রতিযোগীতা সম্পর্কে ধারণা দেয়া হবে। সকল শিক্ষার্থীদের সাথে একটি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করবে।
২য় ধাপ : স্কুলের শিশুদের নিয়ে মজার মজার কুইজ প্রতিযোগীতা হবে আলাদা আলাদা শ্রেণীতে। সবচেয়ে বেশী স্কোরার ২জন প্রতিযোগী তৃতীয় ধাপের জন্য কৃতকার্য হবে। এই ধাপে ক্লাসের শিক্ষার্থী এবং শিক্ষদের মাঝে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলা হবে শেখার মাধ্যমে।
৩য় ধাপ : ১০টি স্কুল থেকে ২০ জন প্রতিযোগীদের নিয়ে করা হবে সবচেয়ে বড় আয়োজনটি। ঐদিন শুধু প্রতিযোগীরা প্রতিযোগীতায় অংশগ্রহন করবেনা, শিক্ষক ও অবিভাবকদের নিয়ে খেলাধুলা, আনন্দ-উল্লাস করবে তার পাশাপাশি তাদেরকে মৌলিক এবং নৈতিক বিষয় গুলো শিক্ষা দেওয়া হবে।
পাঠ্যবই ছাড়া এখন শিক্ষার্থীরা অন্য সকল বইয়ের প্রতি আগ্রহ কম তাছাড় সুবিধা বঞ্চিত শিশুরাতো হাতে নাগালের বাইরে। তারা বাংলাদেশের ইতিহাস, স্বাধীনতা, ভাষা আন্দোলন, সাধারণ জ্ঞান সম্পর্কে অজ্ঞাত। যার কারণে দেশের শিক্ষার্থীদের বড় একটি অংশ পিছিয়ে থাকে। তাদের এগিয়ে নিতে প্রয়োজন সকলের সহযোগীতা এবং শুভকামনা।
for details click there

Osama Bin Noor
1° Initiative
http://www.1di.org
[email protected]
সর্বশেষ এডিট : ২২ শে ফেব্রুয়ারি, ২০১১ বিকাল ৪:৪৬
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বেসামাল তোড়জোড়

লিখেছেন রাজীব নুর, ১৯ শে নভেম্বর, ২০২৬ বিকাল ৪:০৪



অনেকদিন পর অনেক কম বৃষ্টি এসে দেখিয়ে গেলেন রক্তচক্ষু।
কী বলবো আর কী বলবো না ভাবতে ভাবতে মনে হলো-
কাছে পেয়ে না বলাটাও একধরনের ব্যক্ততা!

এটা অবশ্যই পূর্বানুমানে ছিলো সত্যি... ...বাকিটুকু পড়ুন

আনুগত্যের রাজনীতি: আওয়ামী লীগ ও বিএনপির ব্যবধান কোথায়?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৯ শে নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৫

আনুগত্যের রাজনীতি: আওয়ামী লীগ ও বিএনপির ব্যবধান কোথায়?

গোপালগঞ্জের প্রসঙ্গ উঠলেই সরকারের মধ্যে এক ধরনের অস্বস্তি বা ভয় কাজ করে- এমন ধারণা অনেকের। কেন? গোপালগঞ্জ কি শুধু আওয়ামী লীগের ঘাঁটি... ...বাকিটুকু পড়ুন

আমদানি ও রপ্তানিতে এইচএসকোড (HS Code) কী? এইচএসকোড জটিলতায় কী মামলা হতে পারে এবং সমস্যা নিরসনে করণীয় সংক্রান্ত খুঁটিনাটি

লিখেছেন এম টি উল্লাহ, ১৯ শে নভেম্বর, ২০২৬ রাত ৮:৫৫



আমদানি ও রপ্তানি বা কাস্টমস্ সংক্রান্তে HS Code জটিলতা একটি কমন সমস্যার নাম। এইচএস কোডের আট সংখ্যার সঙ্গে সামান্য অসঙ্গতি থাকলেই বিরাট মুসিবতে পড়তে হয় রপ্তানিকারকদের। এতে দিনের পর দিন... ...বাকিটুকু পড়ুন

=১৬ বছর ধরিয়া যাহারা সহ্য করিয়াছেন তাহাদিগকে ধইন্যবাদ=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে নভেম্বর, ২০২৬ রাত ১০:১৯



আসেন আমার ব্লগে, কমেন্ট লাইক নিয়া ঝাঁপাইয়া পড়েন। খাওন দাওনের ব্যবস্থা আছে মিয়ারা। ভুয়া মফিজ ভাই আন্নেরও দাওয়াত। সাড়ে চুয়াত্তর ভাই আইসেন কিন্তু।

দেখতে দেখতে প্রিয় ব্লগে ১৬ বছর কাটিয়ে... ...বাকিটুকু পড়ুন

এভাবেও ফিরে আসা যায় ..

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে নভেম্বর, ২০২৬ রাত ৩:১৪


আজ দেশনেতার ৬২তম জন্মদিন। এই উপলক্ষে কোথাও কেক কাটা হবে কি না জানি না। আশা রাখছি , এখন থেকে দেশনেতার জন্মদিন ঘটা করে উদযাপন করা হবে। তবে... ...বাকিটুকু পড়ুন

×