somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইলমে গইব জানেন ।

২৪ শে ডিসেম্বর, ২০১২ রাত ১:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


মহান আল্লাহ পাক তিনি ইরশাদ করেন, মহান আল্লাহ পাক তিনি আলিমুল গইব। তিনি উনার মনোনীত রসূলগণ উনাদের ব্যতীত কারো নিকট ইলমে গইব প্রকাশ করেন না।
নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ করেন, আমাকে মহান আল্লাহ পাক উনার তরফ থেকে সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত সকল বিষয়ের সমস্ত ইলম হাদিয়া করা হয়েছে।
প্রকৃতপক্ষে নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি সর্বপ্রকার ইলমসহই সৃষ্টি হয়েছেন।
অসংখ্য আয়াত শরীফ ও ছহীহ হাদীছ শরীফ দ্বারাই তা অকাট্যভাবে প্রমাণিত।
যা অস্বীকার করা আয়াত শরীফ ও হাদীছ শরীফকেই অস্বীকার করার শামিল।
‘গইব’ হচ্ছে এরূপ এক অদৃশ্য বস্তু বা বিষয়; যা মানুষ চোখ, নাক, কান ইত্যাদি ইন্দ্রিয়সমূহের সাহায্যে উপলব্ধি করতে পারে না এবং যা কোনো দলীল-প্রমাণ ব্যতীত সুস্পষ্টভাবে ইলমের আওতায়ও আসে না। যেমন- জিন, ফেরেশতা, বেহেশত, দোযখ ইত্যাদি আমাদের জন্য গইব বা অদৃশ্য। কেননা এগুলোকে ইন্দ্রিয়ের সাহায্যে অথবা বিনা দলীলে শুধুমাত্র বিবেক বুদ্ধির দ্বারা অনুভব করা যায় না।

‘গইব’ দুই প্রকার। যথা- ১. যা যুক্তি প্রমাণভিত্তিক অর্থাৎ প্রমাণাদি দ্বারা অনুভব করা যায়। যেমন- বেহেশত, দোযখ মাখলুকাত, মহান আল্লাহ পাক উনার জাত, গুণাবলী এবং কুরআন শরীফ-এর আয়াতসমূহ দেখে এ সম্পর্কে অনুভব করা যায়। ২. যা দলীলের দ্বারাও অনুভব করা যায় না। যেমন- ক্বিয়ামত কখন হবে, মানুষ কখন মারা যাবে ইত্যাদি। আর এ দ্বিতীয় প্রকার গইবকেই ‘মাফাতীহুল গইব’ বলা হয়।

কুরআন শরীফ-এ বর্ণিত ‘আল্লাহ পাক উনার নিকটেই রয়েছে গইবের চাবিকাঠি’ এ আয়াত শরীফ দ্বারা এরূপ গইবকেই বুঝানো হয়েছে।

গইব যতো প্রকারই হোক না কেনো মহান আল্লাহ পাক রব্বুল আলামীন তিনি হচ্ছেন (আলিমুল গইব) অর্থাৎ সর্বপ্রকার গইব বা অদৃশ্য বস্তু বা বিষয়ের ইলম মহান আল্লাহ পাক উনার রয়েছে। মহান আল্লাহ পাক তিনি বিনা মধ্যস্থতায় বা কারো মাধ্যম ছাড়াই ইলমে গইবের অধিকারী। আর এরূপ ইলমে গইব সম্পর্কেই মহান আল্লাহ পাক উনার কালাম পাক-এ ইরশাদ করেন, “আসমান-যমীনে আল্লাহ পাক ব্যতীত কারো ইলমে গইব নেই।” (সূরা নমল : আয়াত শরীফ ৬৫) অর্থাৎ বিনা মধ্যস্থতায় বা কারো মাধ্যম ব্যতীত যে ইলমে গইব তা শুধুমাত্র মহান আল্লাহ পাক উনারই রয়েছে।

পক্ষান্তরে আখিরী রসূল, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি হচ্ছেন “মুত্তালা আলাল গইব” অর্থাৎ মহান আল্লাহ পাক তিনি উনার হাবীব ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে সর্বপ্রকার ইলমে গইব হাদিয়া করেছেন। মুলত নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি সর্বপ্রকার ইলমসহই সৃষ্টি হয়েছেন। যা অসংখ্য আয়াত শরীফ দ্বারা তো প্রমাণিত আছেই। সাথে সাথে অসংখ্য হাদীছ শরীফ দ্বারাও তা অকাট্যভাবে প্রমাণিত।

মহান আল্লাহ পাক তিনি কালামুল্লাহ শরীফ-এর ‘সূরা জিন’-এর ২৬ ও ২৭ নম্বর আয়াত শরীফ-এ ইরশাদ করেন, “তিনি (মহান আল্লাহ পাক) আলিমুল গইব, উনার ইলমে গইব উনার মনোনীত রসূল ব্যতীত কারো নিকট প্রকাশ করেন না।” অর্থাৎ রসূলগণ উনাদেরকে তিনি ইলমে গইব হাদিয়া করেছেন। সুবহানাল্লাহ!

এ আয়াত শরীফ-এর ব্যাখ্যায় বিশ্বখ্যাত ও নির্ভরযোগ্য তাফসীরগ্রন্থ “তাফসীরে খাযিন ও বাগবী শরীফ”-এ উল্লেখ আছে যে, “যাঁকে উনার নুবুওওয়াত ও রিসালতের জন্য মনোনীত করেন, উনাকে যতটুকু ইচ্ছা ইলমে গইব হাদিয়া করেন। উনার ইলমে গইব উনার নুবুওওয়াতের প্রমাণস্বরূপ এবং উনার মু’জিযাও বটে।” শাব্দিক কিছু পার্থক্যসহ অনুরূপ ব্যাখ্যা তাফসীরে রুহুল বয়ান, জালালাইন, ছাবী ও আযীযীতেও উল্লেখ আছে। এছাড়া আরো অসংখ্য আয়াত শরীফ ও তার ব্যাখ্যায় সুস্পষ্টভাবেই উল্লেখ আছে যে, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইলমে গইবের অধিকারী।

হাদীছ শরীফ-এর বিখ্যাত ও মশহর কিতাব ‘মিশকাত শরীফ’-এ উল্লেখ আছে, “হযরত আব্দুর রহমান বিন আইশ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার থেকে বর্ণিত। তিনি বলেন, মহান আল্লাহ পাক উনার হাবীব হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি বলেন, আমি আমার রব উনাকে উত্তম ছুরত মুবারক-এর দেখেছি। আমার রব তিনি আমাকে বললেন, (হে আমার হাবীব!) মুকাররব ফেরেশতাগণ উনারা কোন বিষয়ে আলোচনা করছেন? আমি বললাম, আপনিই অধিক জানেন। হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি বলেন, অতঃপর মহান আল্লাহ পাক তিনি উনার রহমতের হাত মুবারক আমার দু’কাঁধ মুবারক-এর মধ্যখানে রাখলেন। আমি উনার ফয়েজের শীতলতা আমার মধ্যে অনুভব করলাম। অতঃপর আসমান-যমীনের সকল বিষয় ও বস্তুর ইলম আমার অর্জিত হয়ে গেলো।”

মূলত নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি সমস্ত ইলমসহই সৃষ্টি হয়েছেন এবং পরবর্তীতে যমীনে তাশরীফ এনেছেন। উক্ত হাদীছ শরীফ-এ যেটা বলা হয়েছে সেটা আনুষ্ঠানিকতা মাত্র। অর্থাৎ উনি যে সর্বপ্রকার ইলমসহ সৃষ্টি হয়েছেন উল্লিখিত হাদীছ শরীফ-এর মাধ্যম দিয়ে আনুষ্ঠানিকভাবে তা প্রকাশ করা হয়েছে। যেমন তিনি নবী-রসূল হিসেবেই সৃষ্টি হয়েছেন তবে ৪০ বৎসর বয়স মুবারক-এ আনুষ্ঠানিকভাবে নুবুওওয়াত প্রকাশ করা হয়েছে।

, হাদীছ শরীফ-এ ইরশাদ হয়েছে, “হযরত আবূ মুসা আশয়ারী রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি বর্ণনা করেন, সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খাতামুন নাবিইয়ীন হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ করেন, আমাকে সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত সকল বিষয়ের সমস্ত ইলম হাদিয়া করা হয়েছে।” (ত্ববারানী, ইবনে আবি শাইবা, আবু ইয়ালা, কানযুল উম্মাল ৩১৯২৬) এছাড়াও আরো অনেক হাদীছ শরীফ রয়েছে যা দ্বারা প্রমাণিত হয় যে, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি অবশ্যই ইলমে গইব-এর অধিকারী।

আয়াত শরীফ ও হাদীছ শরীফসমূহের বর্ণনা দ্বারা সুস্পষ্ট ও অকাট্যভাবে প্রমাণিত হলো যে, মহান আল্লাহ পাক তিনি সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন হযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত সকল বিষয় বা বস্তুর বিস্তারিত ও পরিপূর্ণ ইলম হাদিয়া করেছেন। মুলত নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি সর্বপ্রকার ইলমসহই সৃষ্টি হয়েছেন। তাই তিনি পরিপূর্ণ ইলমে গইব-এর অধিকারী। যা উনার বেমেছাল ফাযায়িল-ফযীলতের মধ্য থেকে একটি বিশেষ ফযীলত। কাজেই তিনি ‘ইলমে গইব’-এর অধিকারী নন’ একথা বলা- সরাসরি আয়াত শরীফ ও হাদীছ শরীফকেই অস্বীকার করার শামিল। আর কোনো মুসলমান আয়াত শরীফ ও হাদীছ শরীফকে অস্বীকার করলে সে ঈমানদার থাকতে পারে না
৭টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আওয়ামী লীগ নিষিদ্ধ গণতন্ত্র বাঁচাতে কঠিন সিদ্ধান্ত

লিখেছেন ওয়াসিম ফারুক হ্যাভেন, ১৩ ই এপ্রিল, ২০২৬ দুপুর ১২:৫৭

পৃথিবীর রাজনৈতিক ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায়, একটি রাষ্ট্রের স্থিতিশীলতা এবং গণতান্ত্রিক অগ্রযাত্রা বজায় রাখার জন্য বিভিন্ন সময়ে বিভিন্ন মতাদর্শের রাজনৈতিক দল নিষিদ্ধ করার মতো কঠোর সিদ্ধান্ত নিতে হয়েছে। এটি... ...বাকিটুকু পড়ুন

হে পহেলা বৈশাখ।

লিখেছেন নাহল তরকারি, ১৩ ই এপ্রিল, ২০২৬ সন্ধ্যা ৭:৪৩

পহেলা বৈশাখ আসলে আগের মত আনন্দ জাগে না। যখন ছোট ছিলাম, তখন খুব ভালো লাগতো। মনে করেন ইন্টার পাশ করার পর থেকে কোন উৎসবে তেমন আনন্দঘন মনে হয় না। পহেলা... ...বাকিটুকু পড়ুন

সৌন্দর্য_অভিশাপ_না_আর্শীবাদ ?

লিখেছেন মোঃ ফরিদুল ইসলাম, ১৩ ই এপ্রিল, ২০২৬ রাত ৯:১১

জন্ম নিয়েছিলাম জোৎস্না রাতে। চাঁদের আলোয় তখন আমাদের বাড়ির উঠোনটা ঝলমল করছিলো। বাবা তখন উঠোনে মাচার উপরে বসে আমার আগমনের অপেক্ষা করছিলেন। আমি হওয়ার পর বাবা আমায় কোলে নিয়ে আমার... ...বাকিটুকু পড়ুন

বাঘের লেজ দিয়ে কান চুলকানো বুদ্ধিমানের পরিচয় নয়

লিখেছেন সৈয়দ কুতুব, ১৪ ই এপ্রিল, ২০২৬ রাত ১:০৯


২০২২ সাল। র‍্যাবের উপর আমেরিকার স্যাংশন পড়েছে। বিষয়টা ভালোভাবে বুঝতে ইউটিউবে ঢুঁ মারলাম। কয়েকটা ভিডিও দেখার পর সামনে এলো "Zahid Takes" নামের একটা চ্যানেলে। প্রথম দেখায় মনে হলো... ...বাকিটুকু পড়ুন

রাজনীতি - আপনার পরিচয় দিন

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৪ ই এপ্রিল, ২০২৬ রাত ২:১১



জামাত শিবির ও আওয়ামী লীগ এখন একযোগে বিএনপির বিরুদ্ধে কাজ করছে। বিএনপির সাথে আওয়ামী লীগের সখ্য হওয়া কখনও সম্ভব না। নট পসিবল। তবে জামাত শিবিরের সাথে আওয়ামী লীগের সখ্য... ...বাকিটুকু পড়ুন

×