somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাস্তবতা- শিক্ষা ব্যাবস্থা আর অবস্থা-১

১৯ শে মে, ২০১৭ দুপুর ২:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাংলালিংকের একটা বিজ্ঞাপন ছিল
"আড়তদারদের জাল ছিঁইড়া বাইর হইতে পারে নাই আমার বাবা,তার বাবা,তার বাবা"
আবেগঘন বিজ্ঞাপনের তিক্ত সত্য কথার মূর্তিমান আয়না যেন বাংলাদেশের শিক্ষা ব্যাবস্থা --- যারাই এর ভিতরে ঢুকেছে বা ঢুকছে তারা কেউই বের হতে পারছে না,যেমন বের হতে পারে নি তার বাবা,তার বাবা।
প্রতিষ্ঠিত হতে যে ছেলেটির জীবনের অর্ধেক বা তারও কিছু সময় পার করে দিতে হয় শুধু প্রতিষ্ঠিত শব্দের সিঁড়িতে পা রাখতে তার নিজের জীবনের আপন বলতে আর কি থাকে!
"কুল রাখি না শ্যাম রাখি" এই দ্বিধাতে পরে হয় বিবেকের ঘরে তালা মেরে কালো চশমা পড়ে অথবা বিবেকের সাথে যুদ্ধ করতে করতে নিজেই শামুকের মত পেঁচিয়ে যায় যা খুলতে গেলে শুধু ভাঙ্গন আর নিঃশেষের গল্প লিখা হয়।
কিছু বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ছেলে মেয়ে যাদের বাবাই একেকটা ছাদ তারা হয়তো পড়াশোনা শেষ করেই বাবার ছাদের নিচে যেয়ে আশ্রয় নেয় তবে ৯০ শতাংশের অধিক ছেলে মেয়ের স্বাভাবিক দেশীয় চাপিয়ে দেয়া শিক্ষা ব্যাবস্থার গণ্ডী পেরুতে বয়স ২৫/২৬ ছুঁইছুঁই করে আর সেই সময়ে বাবা মা যখন ঝাপসা চোখে চেয়ে থাকে ছেলে বুঝি ব্যাজার করে ফিরলো তা আর না হয়ে ছেলেটি বাবার কাছে চিঠি পাঠায়
"আর কয়টা দিন সুবুর করো রসুন বুনেছি" - তাই জমি ও বীজের জন্য আরও কিছু টাকা পাঠাও।রসুন উঠবে বলে ভেবে বাবা,দিতে দিতে কেউ হয়তো ওপারে চলে যায় কেউ সর্বস্বান্ত আর কেউ চাকুরী নামক সোনার হরিণ পেতে পেতে ২৯/৩০।
একদিকে বাবা সর্বস্বান্ত অন্যদিকে ছেলের বয়স হল তো বিয়ে করতে হবে।বাবাকে দেখবে না বিয়ে না ঋণ!তবুও বিয়ে তো আর পিছানো যায় না।ব্যাস শুরু হল শ্যাম আর কুলের ঠুকাঠুকি।আধুনিক সময় এই যুদ্ধে পিতামাতাকে হয়তো বৃদ্ধাশ্রম খুঁজে নেয় ছেলেটি বউয়ের সাথে ঝগড়া আর সন্তানকে বাবার মত করে আগলে রাখার কাজটি করে যায়।
এই সাইকেলে সেও একদিন হয় বৃদ্ধ পিতা আর তার ছেলেও ৩০/৩২ ছুঁয়ে শ্যাম কুলের যুদ্ধে অবতীর্ণ হয়।
কারো জীবনের সুখ আসার আর ফুসরত পায় না।
মূলত সামগ্রিক শিক্ষার অব্যবস্থাপনাই এর জন্য দায়ী।শিক্ষা যখন বিজনেস আর পুঁথিগত বিদ্যার নামীদামী সার্টিফিকেটের কেনাবেচা তখন ব্যাক্তি অস্থিরতাই তো দূর হয় না দেশ নিয়ে ভাবার মানুষ বা জাতি কিভাবে জন্ম নিবে!

চলবে
সর্বশেষ এডিট : ২০ শে মে, ২০১৭ সকাল ৭:৪৮
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দেয়ালের ছবি আর বই এর পাতায় আধিপত্য দেখে ! অথচ বন্দর আর কড়িডোরের অসম চুক্তিতে সব শিয়ালের এক রা॥

লিখেছেন ক্লোন রাফা, ১০ ই অক্টোবর, ২০২৬ সকাল ৭:১২


দেশ বিক্রির পরীক্ষিত ঠিকাদার....



দেয়ালের ছবি দেখলেই ভারতীয় আধিপত্য, আর বন্দর বেচে দিলে নীরবতা কেন?

দেয়ালে একটা ছবি আঁকা দেখলেই যাদের মুখে ফেনা উঠে যায় - "বাংলাদেশ... ...বাকিটুকু পড়ুন

মার্কিন সেনা কর্মকর্তা কর্মকর্তার মেজর নিদাল্ল হাসানের মৃত্যুদণ্ড.....

লিখেছেন জুল ভার্ন, ১০ ই অক্টোবর, ২০২৬ দুপুর ২:৩২



নিদাল হাসান (পুরো নাম: নিদাল মালিক হাসান) হলেন মার্কিন সামরিক বাহিনীর একজন সাবেক মেজর এবং মনোরোগ বিশেষজ্ঞ (Psychiatrist)।

২০০৯ সালে যুক্তরাষ্ট্রের টেক্সাসের ফোর্ট হুড সামরিক ঘাঁটিতে সংগঠিত এক... ...বাকিটুকু পড়ুন

আপার ফিরে আসার পদ্ধতি কি?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১০ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৩



আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথ ঠাকুর কি আসলেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৪



“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ঃ নদী-নালায় ভেসে থাকা স্বদেশের কান্নাঃ শহীদদের প্রতি নিবেদিত একটি কাব্যগাথা জাতির রক্ত, অশ্রু ও স্বাধীনতার অমর ইতিহাস

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:০৫


পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল... ...বাকিটুকু পড়ুন

×