somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রোবট সুফিয়া বনাম কাঙ্গালিনী সুফিয়া

০৭ ই ডিসেম্বর, ২০১৭ রাত ২:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

"সুফিয়া বা সোফিয়া"----
কয়েকদিন আগে একটা স্ট্যাটাসে লিখেছিলাম যে ধার করে বিরিয়ানি খেতে খুব মজাই লাগে।
বন্যার ভয়াবহ পরিণতিতে দেশ ধ্বজভঙ্গ হয়ে আছে যার খেসারত দিচ্ছে দেশের অধিকাংশ মানুষ।অথচ সেখানে ধার দেনা করে চলা দেশের জন্য কি টাকা খরচ করে সুফিয়া দেখানোর বা তাকে নিয়ে বিলাসিতার কোন দরকার আছে?
কেউ কেউ প্রযুক্তির নাম এগিয়ে যাওয়ার বাণী তুলতে পারে।
এগিয়ে যাবেন,কে না করেছে?
চীন প্রযুক্তির উন্নতি শুরু করেছিল বিলাসিতা দিয়ে না বরং তার সীমাবদ্ধতাকে উন্নত করার প্রয়াস দিয়ে।
এমন না যে দেশে লোকসংখ্যার ঘাটতি আছে তাই কাজের জন্য বিদেশ থেকে লোক না এনে রোবট আনলে বেটার কাজ হবে।আবার দেশের অবকাঠামো উন্নয়নের জন্য যেসব প্রযুক্তিগত জ্ঞান বা সমৃদ্ধি আমাদের দরকার সেইসব প্রযুক্তির দিকে নজর না দিয়ে রোবটের নজর কথিত ডিজিটাল বাংলাদেশের মত আরেকটি দুর্নীতির প্রজেক্ট।
মনে আছে দোয়েলের কথা?
কোথায় সে?মরে তো গেছে,কিন্তু ফসিল ও তো পাচ্ছি না --- এখন আবার রোবট।
ছাল নাই কুত্তার বাঘ নামের মত বাংলাদেশের চালচলন মরার উপর খাড়ার ঘা এর মত।এমনিতেই দুর্নীতিবাজরা লুটতরাজ করে শেষ করতেছে তার উপর ফালতু রোবটের পাল্লায় পা দেয়া তো এরকমই!তাই না?
বিপুল সংখ্যক জনগণ কে কাজে লাগানো বাদ দিয়ে নতুন উটকো ঝামেলা রোবটের কোন সেক্টরে অনেক প্রয়োজন অন্তত একটু জানা দরকার।
পাগলা কুকুরের বাস্তব প্রতিচ্ছবি সৌদি আরব কি করলো না করলো তার সাথে আমাদের সম্পর্ক কি যখন আমাদেরকে সৌদি আরবের কাছে ভিক্ষা করতে হয়?
মালয়শিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ বাংলাদেশ সফরকালে বলেছিল তোমাদের সবচেয়ে বড় সম্পদ হল,তোমাদের আছে মানব সম্পদ যা আমাদের দেশে বাইরে থেকে কিনতে হয়।অথচ প্রতিদিন গুমের তালিকায় সেই মানব সম্পদকে ঠেলে দিয়ে অর্থ সম্পদ নষ্ট করে রোবট সম্পদ প্রদর্শনী বা আনয়ন দেশের অসহায়,নিষ্পেষিত দরিদ্র মানুষের দারিদ্রতার সাথে বড় রকমের তামাশা ছাড়া আর কি?
তেল ছাড়া গাড়ী চালানো বা পাতা থেকে বিদ্যুৎ উৎপাদন কিংবা আরও কিছু সিগ্নিফিকেন্ট আবিষ্কার করা দেশী বিজ্ঞানীদের কে পৃষ্ঠপোষকতা করার কোন খবর নাই অন্যদেশ থেকে সুফিয়াকে ধরে এনে হিপক্রেসি করা হচ্ছে।
সর্বশেষ এডিট : ০৭ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১:১৫
৭টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সামু একটি ছোট নৌকা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ সকাল ১০:২৫



একটা ছোট নৌকা, পাল তুলে, পাড়ি দিচ্ছে -
অন্তহীন তারার রাস্তা পেরিয়ে।
পেরোচ্ছে গ্রহ, ধূমকেতু, ছুটন্ত আগুনের টুকরো,
দূরে কোথাও ধাক্কা লাগে, তারপর শব্দটা মিলিয়ে যায়।
ধীরে, খুব ধীরে এগোয় নৌকা;
তবু এগোয়।

নৌকায়... ...বাকিটুকু পড়ুন

পোর্টাল – ২ গার্ডিয়ান অ্যাঞ্জেল

লিখেছেন হুমায়রা হারুন, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ দুপুর ১২:৪৭


তখন বেশ ঠান্ডা পড়ে গেছে। সেপ্টেম্বরের রাত।
বরফ পড়া শুরু হয়নি। মন্ট্রিয়লের রাস্তা জনাকীর্ণ। বাড়ি থেকে বের হলে কো-দ্যেনিশ রাস্তার শেষ প্রান্তে একটা লাইব্রেরি আছে। তার পরে... ...বাকিটুকু পড়ুন

ব্লগে ১০ টি বছর পার করলাম

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ দুপুর ১:০২



ব্লগে ১০ বছর পার করে দিলাম। কত সময় কেটে গেছে এখানে, কত পরিচিত মুখ রয়ে গেছে এখানে। তবুও ভালোবাসার বন্ধন যেন শেষ না হয়।

যে কবিতাটা দিয়ে ব্লগিং শুরু করেছিলাম... ...বাকিটুকু পড়ুন

জিন্নাহকে জানতে হলে পাকিস্তান আন্দোলনের ইতিহাস জানতে হবে। পর্ব-১

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ দুপুর ১:১৩



পাকিস্তান সৃষ্টির বছরখানেক আগে ১৯৪৬ সালে বোম্বে শহরের দুই নামকরা পার্সি ডাক্তার বুঝতে পেরেছিলেন যে ভারতের অন্যতম শীর্ষস্থানীয় রাজনীতিবিদ এবং আইনজীবী মোহাম্মদ আলী জিন্নাহর আয়ু আর বেশিদিন নেই। ডা.... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ ডিসেম্বর ১০-১৬: বিশ্ব বাংলাদেশকে নিয়ে তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে ছিল

লিখেছেন কলাবাগান১, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ রাত ৯:১১


লিখা টির ইতিহাস ভিত্তিক ইনফো এআই থেকে সংগৃহীত

আমরা সবাই জানি যে ১৯৭১ সনের ১৬ই ডিসেম্বর বিকেলে পাকিস্হান হানাদার বাহিনী আত্মসমর্পন করে মিত্রবাহিনীর কাছে। কিন্তু আমরা অনেকেই হয়তো জানি না,... ...বাকিটুকু পড়ুন

×