somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সেলুকাস !

০৩ রা জানুয়ারি, ২০২০ রাত ২:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

খুব শান্ত শিষ্ট এক ভদ্র পরিবারের একটা মেয়ে বন্ধুদের সহচর্যে এসে নিজের চরিত্রকে নষ্ট করে ফেলেছে।শরীর বিক্রি করাকেই সে পেশা হিসেবে বেছে নিয়েছে।পরিবারটিও যে খুব স্বচ্ছল তাও না,তবে পরিবারের বাকী সদস্যরা এ ঘটনা মোটেই মেনে নিচ্ছে না।শুরু হল মেয়েকে গালাগালি,বকা-বাদ্য।
তোর জন্য সমাজে মুখ দেখানোই দায়,তুই পরিবারের কলঙ্ক,তুই মরতে পারস না! তুই জাহান্নামী,পাপী ! সারাক্ষণ এই এর উপরই সংসার চলে।গালিগালাজ আর বকা,কান্না।
মেয়েটিও একবার যে পেশায় নাম লিখিয়ে ফেলেছে সে পেশাকে ত্যাগ করবে না,পাপ বা সমাজ তার পথ চলাকে দমিয়ে দিবে ! এমনটা না ভেবেই সে প্রতিদিন উন্নত থেকে উন্নত জাঁকজমকপূর্ণ করে নিজেকে সাজাচ্ছে আর ইনকাম করে যাচ্ছে।
বাবা-মা,ভাইবোন যাই বলুক সে দিকে তার থোড়াই কেয়ার।মাঝে মাঝে বিরক্ত হয়ে তাদেরকেও নানা কিছু বলে কিংবা ভাই বোনের সাথে মারামারিও করে কিন্তু সে তার ইনাকমের টাকা পয়সা সব পরিবারের পিছনেই ব্যায় করে।
পরিবারের সদস্যরাও টাকা নেয়,আয়েশ করে মুরগীর ঠ্যাং চিবোয় আর অন্যদিকে মেয়েটাকেও সারাক্ষণ গালি দেয়া,পাপী বলে ঘৃণা করা চালিয়ে যায়।
“মাছ খায় না,মাছের ঝোলের মত অবস্থা” -
যাই হউক — মূল কাহিনী এটা যেন বাংলাদেশের বৃহৎ রাজনৈতিক দল বিএনপি আর তার জোট তথা বিরোধী দলের ক্ষেত্রে।অবশ্য তারা আর বিরোধী দলের কিছু না বরং সরকারের আদুরে লেজ বিরোধী দলের আসন অলংকৃত কিংবা কলঙ্কিত করেছে।সুতারাং তারা বৃহৎ কিন্তু লেজকাটা নির্বংশের মত একটা জোট হয়ে যাচ্ছে।
অবৈধ সরকার বলে মুখে ফেনা তুললেও কিন্তু খুব মোলায়েম কণ্ঠে প্রধানমন্ত্রীকে ডাকে,
“মাননীয় প্রধানমন্ত্রী”।আবার দিনের আলোর মত স্পষ্ট অবৈধ নির্বাচন ও সংসদ হলেও সেখানে নিজের দলের লোকদের পাঠিয়ে সেখানে গভীর মাখামাখি।কেউ কেউ ফ্ল্যাট নেয়ার জন্য বিশেষ অনুরোধ করে তো আরও সৌন্দর্যমণ্ডিত করেছে সংসদের পদকে।আবার অবৈধ সরকারের উপ নির্বাচনে অংশগ্রহণ ও তাদের কাছে বড়ই ট্যাঁশ।
সর্বশেষ ঢাকা সিটি কর্পরেশনের নির্বাচন দেখে তাদের জিহ্বার লালা পড়া শুরু হয়ে গেছে।ব্যাস দুই প্রার্থী ঠেলে দিয়েছে।ধারনা করা হচ্ছে সকল ঘটনাই সেইপুরনো কাসুন্দির মতই হবে হয়তো।তবুও গণতন্ত্রের সস্তা খাওয়া নাই এরকম বুলি দিয়ে নির্বাচনে অংশগ্রহণ করেই যাচ্ছে,আর সরকারকে সরকার হিসেবে স্বীকৃতি দিয়ে দিয়েই অবৈধ বলে মুখের ফেনা তুলছে।


আসলে বিএনপি ও জোট কি যে চায় আর মুখে কি যে বলে তা দেখে মূলত বুঝাই দায় এটা মুখনিঃসৃত নাকি পশ্চাদ অংশ হতে! ঝোল খাচ্ছে কাড়াকাড়ি করে মাছের চৌদ্দ গোষ্ঠী উদ্ধার করে। সেলুকাস !
সর্বশেষ এডিট : ০৩ রা জানুয়ারি, ২০২০ রাত ২:৩৫
৭টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

১ কোটি চাকরি: শর্ত প্রযোজ্য, মেধার প্রবেশ নিষেধ !

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:২৫


ভোটের আগে বলা হয়েছিল, ক্ষমতায় এলে প্রথম আঠারো মাসেই এক কোটি মানুষকে চাকরি দেওয়া হবে। কথাটা শুনে দেশের বেকার তরুণেরা তো মহাখুশি, কেউ ভাবল সরকারি চাকরি হবে, কেউ ভাবল... ...বাকিটুকু পড়ুন

বিশ্বে ঋণ খেলাপিতে বাংলাদেশ ১ নম্বর এবং দেশে ঋণ খেলাপিতে শীর্ষ ২০ জনের ১৯ জনই ওনাদের!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:০৫



শাস্ত্রীয় কথায় না গিয়ে সোজা কথায় কেউ ঋণ নিয়ে তা পরিশোধ না করলে তাকে ঋণ খেলাপি বলা হয়। আপনি জানলে অবাক হবেন যে শীর্ষ ২০ ঋণ খেলাপির ১৯ জনই... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কি ডার্ক জাস্টিসকে ফলো করছেন?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:১০



ছোটবেলায় দেখা একটি টিভি সিরিয়াল তুমুল জনপ্রিয় হয়েছিলো। একজন বিচারক যিনি দিনের বেলায় কোর্ট রুমে অপরাধের বিচার করতেন, আর, রাতেরবেলা আইনের ফাঁক -ফোকর গলে বেরিয়ে যাওয়া... ...বাকিটুকু পড়ুন

একদিন আমরা ক’জনা মিলে …….

লিখেছেন আহমেদ জী এস, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১২



ব্লগের একাধারে নম্র ও প্রাজ্ঞ এবং গবেষক সহ-ব্লগার শ্রদ্ধেয় ডঃ এম এ আলীর “ব্লগের সুদিন ফিরিয়ে আনতে ব্লগ টিমের প্রতি বিনীত আবেদন”... ...বাকিটুকু পড়ুন

জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় দুর্নীতি সেদিনই বন্ধ হবে-----

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৫৪



জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় ..।

দুর্নীতি সেদিনই বন্ধ হবে
যেদিন মানুষ নিজের কাছে
মিথ্যে বলা বন্ধ করবে
অন্যায়ের সঙ্গে আপস না করে
সত্যের পথে দৃঢ় পায়ে চলবে।

যেদিন বিবেক জাগবে মনে
লোভ হারাবে... ...বাকিটুকু পড়ুন

×