বাইরে কেমন ঠান্ডা ঠান্ডা বাতাস। বিকেল থেকেই। তবু বৃষ্টি নামার জন্য যত খানি চাপ চাপ দু:খ দরকার ততখানি জমে উঠতে পারে নি। এই ঘর থেকে অবশ্য বোঝা মুশকিল বাইরের কি অবস্থা। তবে ঠান্ডা বাতাস বলেছে আর বেশি দেরী নেই।
আমার ঘরটায় কেমন জানি কবর কবর ভাব চলে এসেছে। অন্ধকার। টিউবলাইটটা নষ্ট হয়ে গেছে। ঠিক টিউবলাইটটা না , তার কোন হোল্ডার নষ্ট হয়েছে।
মনিটরের আলোয় যতটা আলোকিত হওয়া যায় আর কি। ভাগ্য ভালো পিসিটা এ ঘরে।
“আলো আসছেই”!
সন্ধায় ঘরে ঢুকেই অভ্যাসবশত কম্পিউটারটা ছাড়লাম, দেখি সাউন্ড নাই! সাউন্ড নেই ভাল কথা নিশ্চয়ই সাউন্ড বক্সের তার ঠিক মতো লাগানো হয় নি।
দেখার জন্য লাইট সুইচ অন করলাম
লাইট ‘টিশ্’ পাড়ার শুরু করলো!
ভালো। গান শুনবো না। মোবাইলে কিছুক্ষন নেট চালাই
ভাবলাম। নেট চলছে না!
আচ্ছা, নেট থাকুক।
সোনিয়াকে কিছুক্ষন পরে ফোন দেবার কথা ছিল।
ফোন দিলাম।
কেটে দিলো! আরো মেজাজ খারাপ হয়ে গেলো।
রাগ করছে কি না কে জানে!
স্যরি লিখে মেসেজ পাঠালাম।
মেসেজ আনঅ্যাবল টু সেন্ড!
টাকা দেখলাম। ১৮.২৪ পয়সা!
মেজাজটা পুরাই বিলা হয়ে গেল। মার্ফি’স ল্য , মার্ফিস ল্য বলে নিজেকে সান্তনা দিলাম। আমার এক বন্ধুর কাছে শুনেছি, এইরকম চেইন দুঃসময় আসাকে নাকি মার্ফি’স ল্য বলে!!
খাটে চিৎ হয়ে শুয়ে পড়ে হঠাৎ ঘরটা দিকে তাকালাম ভাল করে।
ইচ্ছা মত কাপড় চোপর আর অগছালো বই গুলো দেখে আমি কল্পনায় দেখতে পাচ্ছি মশারা ঠ্যাং - তালি দিচ্ছে আর সানন্দে কামড়াতে আসছে। ইতিমধ্যে তাদের রণ হুংকার ভালই টের পেয়েছি।
তাদের ইতিহাস এবং বিশেষ করে ভূগোলের পাতায় আমার নাম ‘রক্তাক্ষরে’ লেখা আছে নিশ্চই!
আলোচিত ব্লগ
বাংলাদেশে ইসলামপন্থা বনাম গণতন্ত্র: মানুষ যখন নাগরিক থেকে অনুসারী হয়ে উঠছে!

কিছুদিন আগেও আমরা বলতাম, "দয়া করে ধর্মকে রাজনীতির সঙ্গে মেশাবেন না"। সরল এই কথাটির মধ্যে একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক বোধ ছিল - ধর্মীয় বিশ্বাস আর রাজনীতি এক জিনিস নয়। গত দুই... ...বাকিটুকু পড়ুন
স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার কোনো প্রয়োজন নেই! আপনি কি মনে করেন?

বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশে শিক্ষাগত যোগ্যতাবিহীন বা প্রাতিষ্ঠানিক শিক্ষাবঞ্চিত কোনো ব্যক্তির পক্ষে এককভাবে স্থানীয় সরকারকে প্রযুক্তিনির্ভর এবং 'স্মার্ট বাংলাদেশ' বা 'ডিজিটাল বাংলাদেশ'-এর লক্ষ্য অনুযায়ী আধুনিকায়নের দিকে এগিয়ে নেওয়া অত্যন্ত কঠিন ও... ...বাকিটুকু পড়ুন
"টোকাই থেকে হিরো"

টোকাই থেকে হিরো! বাংলা ছবির অশ্লীল যুগে মুক্তি পাওয়া এক ঢাকাইয়া চলচ্চিত্র। ছবিতে প্রেক্ষাপটে অনেকটা এইরকম - বস্তিতে বেড়ে উঠা; মানুষের লাথি- উষ্টা খেয়ে বড় হওয়া এক টোকাই (ছবির... ...বাকিটুকু পড়ুন
মুখরিত জীবনের চলার পথে, ব্লগের মুখরিত দিন

ব্লগ স্কুল, মজারু
ছোটন চলে স্কুলেতে বই শ্লেট হাতে ,
বদরুল ভাই কাঁদছে ভীষন যাবে সাথে সাথে,
চান্কু হল লক্ষ্মীছাড়া পান্কু হয়ে ঘোরে ,
চিটি যাবে সবার আগে উঠল... ...বাকিটুকু পড়ুন
Ripe Age দুই প্রান্তের দুই মানুষঃ সামু শব্দের সেতু প্রজন্মের বন্ধন

একজন দাঁড়িয়ে জীবনের শুরুতে
চোখে তার অগণিত স্বপ্ন
আগামীর পথে কত প্রশ্ন
কত না-জানা, কত বিস্ময়
কত দূরের নীল আকাশ
ডাকে তাকে প্রতিদিন।
অন্যজন বসে জীবনের শেষে নয়
বরং দীর্ঘ পথ পেরিয়ে আসা এক প্রান্তে
প্রায়... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।