somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার কষ্ট আর অসহায়ত্ব

০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এক
আমার বাবার খুব আগের একজন ছাত্র। নাম মাসুদুর রহমান। বাড়ি কুষ্টিয়া। বেশ ধার্মিক। দরিদ্র পরিবারের ছেলে। অনেক দরিদ্র। কোনোরকম এসএসসি আর এইচএসসি শেষ করেছে। পড়াশুনা করার অদম্য ইচ্ছা। নিজের একটুকু জমি ছিলো, সেটা বিক্রি করে দিয়েছে। বাবাও খুব আনন্দে বিক্রি করেছে। ছেলে ভার্সিটি শেষ করে বড় কিছু হবে- সে স্বপ্নে বাবা বিভোর।
টাকাগুলো নিয়ে মাসুদ ঢাকায় এসেছে। ঢাবি-তে চান্স পায়নি। দরিদ্র ছেলের জন্য বিরাট ধাক্কা। অবশেষে আবারো প্রত্যয়কে নতুন করে ঝালাই করে নিয়েছে। কারণ, তার আশা-ভরসা সব শেষ হয়ে গিয়েছিলো। পাবলিকে চান্স না পেয়ে সে এখন প্রাইভেটে ভর্তি হয়েছে। সেখানে পড়াশুনা চালিয়ে যাচ্ছে কোনোরকমে। সেই জমি বিক্রির টাকা দিয়ে।
সেই টাকায় লেখাপড়া শেষ হবে কিনা, তাও সংশয়। কারণ, প্রাইভেটের খরচ তো সবারই কমবেশি জানা আছে।
আব্বুকে প্রায় দৈনিক ফোন দেয়। একটা টিউশনি ঠিক করে দিতে বলে। চেষ্টা করেও আব্বু পায়নি। হয়তো সেভাবে চেষ্টাও করেনি।
আমার অতি-সহনশীল আম্মু প্রায় প্রতিদিন তাকে নিয়ে হা-হুতাশ করে। আমারও খুব খারাপ লাগে। কিন্তু আসলেই কিছু করার নেই। আমার নিজের পড়াশুনার খরচ চালাতে বাবা হিমশিম খাচ্ছে। যে অসিসে বাবার জব, সেখানে প্রায় ৫ মাসের বেতন বাকি। আব্বুর চাকুরি থাকার সম্ভাবনা একদম নেই। মালিকের অবস্থা খুব খারাপ। সেখানে কিভাবে আরেকজনকে নিয়ে ভাববো??
মাসুদের থাকার জায়গাও নেই। একটা মসজিদে কয়দিন ছিলো। আল্লার কী ইচ্ছা! শেষে একটা টিউশনি পেয়েছে। বসুন্ধরাতে। অনেক ধনী লোক। লোকটা খুব ভালো। তাকে থাকা খাওয়া সব দিতে রাজি। ছোটো একটা মেয়েকে শুধু পড়াতে হবে। কিন্তু ভাগ্য খারাপ হলে যা হয় আর কী। ধর্মে পরিচয়ে ধনাঢ্য লোকটা হিন্দু।
এখানে থাকা আর খাওয়া একজন ধার্মিক হিসেবে মাসুদ মেনে নিতে পারছে না। আল্লাহ তায়ালার ওপর তার অগাধ বিশ্বাস। ব্যাপারটা ভালো লেগেছে।
কিন্তু কিছু করতে পারছি না বলে খুব কষ্টে আছি। আমি অসহায়। আপনিও কি অসহায়???

দুই
হাসান এবার এইচএসসি দিবে। বাবা দরিদ্র। মামা পড়াশুনার খরচ চালায়। হঠাত মামা টাকা দেয়া প্রায় বাদ দিয়ে দিয়েছে। কোচিং ফি দিতে পারছে না। এখনও সে টেস্ট পেপার কিনতে পারে নি। হাসান ছেলেটি সামহোয়্যার-এর একজন ব্লগার। পূর্ণ পরিচয় দিতে সে নিষেধ করেছে। ব্যাপারটি কেউ জানুক, তা সে চায় না।
আমার নিজেকে খুব অসহায় লাগছে। তাই শেয়ার করলাম। হাসানকে দেখেছি, কিভাবে টাকা পয়সা বাঁচিয়ে সাইবার ক্যাফেটে গিয়ে ব্লগিং করে। বাসায় তো আর তার বাবার কম্পিউটার কেনার সমর্থ নেই।
দুজনের ভবিষ্যতই আধাঁরে ঢাকা। আমি ঠিক জানি না। এদের শেষ কী হবে। তবে নিজের অসহায়ত্ব আর কষ্ট শেয়ার করে সবার কাছে দোয়া চাচ্ছি। এমন যারা যারা আছেন.. তাদের সবাইকে যেন আল্লাহ তায়ালা সুন্দর ব্যবস্থা করে দেন।
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ডেল প্রো মাইক্রো ডেস্কটপ - কিউসিএম১২৫৫ কাহিনী

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০২


প্রযুক্তিগত উৎকর্ষার সাথে সাথে বিগত তিন দশকে কম্পিউটিং প্রযুক্তির যে পরিবর্তনের সাক্ষী আমরা হয়েছি এবং হচ্ছি তা মাঝে মাঝে আমাকে বেশ অবাক করে। এমনিতে এসব নিয়ে ততটা একাকী বসে ভাবার... ...বাকিটুকু পড়ুন

বিদায় বার্তা

লিখেছেন সুব্রত দত্ত, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:১১

মনে পড়ে ফেসবুক সম্পর্কে প্রথম ধারণা লাভ করি ২০০৮ সালে। ১৮টি বছর। বাংলাদেশে সম্ভবত তখন থেকেই মানুষ ধীরে ধীরে ফেসবুকের সাথে পরিচিত হতে শুরু করে। আর এই ফেসবুকই সম্ভবত সামাজিক... ...বাকিটুকু পড়ুন

গোলপাতার ফল

লিখেছেন সাইফুলসাইফসাই, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:৪১

গোলপাতার ফল
সাইফুল ইসলাম সাঈফ

সুন্দরবন দেখা হয়নি সেখানে গিয়ে
ইচ্ছে হয় যেতে তার সৌন্দর্য দেখে
তবে কখনো ভাবিনি যাবো
নিজ চোখে দেখব বাঘ ও হরিণ
নাম শুনেছি বনের প্রধান গাছ
সুন্দরী, গেওয়া, গরান, কেওড়া;
বাইন, গোলপাতা, খলশি... ...বাকিটুকু পড়ুন

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

অপ্রকাশিত অনুভূতি

লিখেছেন ডি এইচ তুহিন, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

আনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন

×