somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অধিকার ও আদিলুর রহমান প্রসঙ্গে

১১ ই আগস্ট, ২০১৩ রাত ১১:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


অধিকারের আদিলুর রহমানকে সরকারপন্থী মিডিয়াগুলো নির্লজ্জের মতো বিএনপি-জামাতপন্থী বলে পরিচয় দিয়ে তার মতো একজন বড় মাপের মানবাধিকার কর্মীর অন্যায় রিমান্ডকে হালাল করার চেষ্টা করছে।

যখন বিএনপি ২০০১-২০০৬ সালে বিভিন্ন বাহিনী দিয়ে অপারেশন ক্লিন হার্টের নামে ভয়াবহ মানবাধিকার লঙ্ঘন করেছিল, তখন এই অধিকারই নিয়মিত লিখেছে সেই অবিচারের বিরুদ্ধে। ক্লিন হার্টের হাত ধরে এরপরে দেশে এসেছে ক্রস-ফায়ার আর গুম। এগুলো নিয়েও গত ১০ টি বছর অধিকার ছিল অত্যন্ত সোচ্চার।

বিএনপি, ততবাবধায়ক, কিংবা আওয়ামীলীগ সবার আমলেই অধিকারের মানবাধিকার বিষয়ক রিপোর্টগুলো দেশে-বিদেশে গ্রহণযোগ্য হিসেবে প্রতিষ্ঠিত ছিল। প্রথমআলো ডেইলি স্টার থেকে শুরু করে আমারদেশ কিংবা দৈনিক সংগ্রামের গত দশ বছরের মানবাধিকার বিষয়ক প্রতিবেদন পড়লে বুঝতে পারবেন যে অধিকারই ছিল সবচেয়ে বেশি ব্যবহৃত সোর্স। আমেরিকান কিংবা এশিয়ান হিউম্যান রাইটস সংস্থাগুলোর বাংলাদেশ বিষয়ক রিপোর্ট পড়লেও দেখবেন অধিকারের নাম রেফেরেন্স হিসেবে নিয়মিত ব্যবহৃত।

অধিকারের সবচাইতে বড় অবদান ভারতের বিএসএফ এর হাতে নিহত বাংলাদেশীদের পরিসংখ্যান নিয়মিত ভাবে বিশ্বের দরবারে তুলে ধরা। অধিকারের নিয়মিত লিখালিখি আর পরিসংখ্যানের কারণেই খোদ ভারতেই এখন এই একতরফা সীমান্ত হত্যাকান্ড নিয়ে কথাবার্তা শুরু হয়েছে।

হেফাজতের রাত্রে সরকার বিরোধীরা যখন ২৫০০ লোক মারা গেছে বলে প্রচার করেছিল, তখন অধিকার প্রফেশনাল ভেরিফিকেশন করে বলেছে ৬১ জন কনফার্ম মৃত, বাকি অনেকে তখন পর্যন্ত নিখোঁজ। অধিকারের বিস্তারিত রিপোর্টটি অত্যন্ত প্রফেশনাল ছিল ভাষার ব্যবহার ও তথ্য উপস্থাপনার দিক থেকে। যদিও মাত্র এক সপ্তাহ পরেই ফাইলটি সরিয়ে ফেলা হয়েছিল ইন্টারনেট থেকে। খুব সম্ভবত শক্তিশালী কারো চাপে।

উপরের উদাহরণগুলো থেকে বুঝা যায় সরকারপর্ন্থীদের ভাষ্য মেনে নিয়ে কেউ যদি অধিকারকে একটি বিএনপি - জামাত পন্থী সংস্থার লেবেল দিয়েও দেয়, তারপরেও এটা অনস্বীকার্যই থেকে যাবে যে অধিকার এমন একটি সংস্থা যা নিজের প্রফেশনাল দায়িত্ব সব সরকারের আমলেই নিষ্ঠার সাথে পালন করে। একারনেই অধিকারের কাজে বিএনপি বিব্রত হয় ক্রস ফায়ার/ক্লিন হার্ট নিয়ে, ভারত বিব্রত হয় সীমান্ত হত্যা নিয়ে, আর আওয়ামী লীগ বিব্রত গুম, হেফাজত আর রিমান্ড নিয়ে। প্রশ্ন উঠাই স্বাভাবিক এরকম রেকর্ডওয়ালা কয়টা প্রতিষ্ঠান দেশে আছে যারা সরকার বদলালেও প্রফেশনাল দায়িত্ব প্রফেশনালি পালন করে? চেতনাব্যবসায়ি কিংবা বাঙ্গালিয়ানার ফেরি করে বেড়ানো বেশ্যাদের ভিড়ে সংস্থা হিসেবে অধিকার আর ব্যাক্তি হিসেবে আদিলুর রহমান কিছুটা ব্যতিক্রম হিসেবেই ধরা দেবেন সাধারণ মানুষের চোখে।

ইনশা আল্লাহ আদিলুর রহমান সুস্থ অবস্থায় ফিরে আসবেন। আশাকরি সরকারের এই পরন্ত বেলায় দেশের বিচারকদের মাথায় শুভ বুদ্ধির উদয় হবে এবং একজন প্রফেশনাল মানবাধিকার কর্মী, সুপ্রিম কোর্টের আইনজীবী, এবং সাবেক ডেপুটি এটর্নি জেনেরেলকে তারা অন্তত দিনের পর দিন রিমান্ড নামক জুলুমের শিকার হতে দিবেন না।

সূত্র : সংগৃহীত


৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ডেল প্রো মাইক্রো ডেস্কটপ - কিউসিএম১২৫৫ কাহিনী

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০২


প্রযুক্তিগত উৎকর্ষার সাথে সাথে বিগত তিন দশকে কম্পিউটিং প্রযুক্তির যে পরিবর্তনের সাক্ষী আমরা হয়েছি এবং হচ্ছি তা মাঝে মাঝে আমাকে বেশ অবাক করে। এমনিতে এসব নিয়ে ততটা একাকী বসে ভাবার... ...বাকিটুকু পড়ুন

বিদায় বার্তা

লিখেছেন সুব্রত দত্ত, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:১১

মনে পড়ে ফেসবুক সম্পর্কে প্রথম ধারণা লাভ করি ২০০৮ সালে। ১৮টি বছর। বাংলাদেশে সম্ভবত তখন থেকেই মানুষ ধীরে ধীরে ফেসবুকের সাথে পরিচিত হতে শুরু করে। আর এই ফেসবুকই সম্ভবত সামাজিক... ...বাকিটুকু পড়ুন

গোলপাতার ফল

লিখেছেন সাইফুলসাইফসাই, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:৪১

গোলপাতার ফল
সাইফুল ইসলাম সাঈফ

সুন্দরবন দেখা হয়নি সেখানে গিয়ে
ইচ্ছে হয় যেতে তার সৌন্দর্য দেখে
তবে কখনো ভাবিনি যাবো
নিজ চোখে দেখব বাঘ ও হরিণ
নাম শুনেছি বনের প্রধান গাছ
সুন্দরী, গেওয়া, গরান, কেওড়া;
বাইন, গোলপাতা, খলশি... ...বাকিটুকু পড়ুন

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

অপ্রকাশিত অনুভূতি

লিখেছেন ডি এইচ তুহিন, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

আনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন

×