আঘাত করার মানেই ক্ষতি করা নয়!!
১৬ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৩:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
এক বিশাল রসুই ঘরে নানারকম বাহারি তৈজসপত্রের সাথে ছিল একটি শিলপাটা। প্রতিদিন সকালে রধুনীরা সবার আগে এই শিলপাটার খোঁজ করতো। রান্নাঘরের একমাত্র তারই রোজ কাজের জন্য ডাক পড়তো। এত কদর থাকা সত্বেও এই শিলপাটার সবসময় মন খারাপ থাকতো। সে তার অমসৃন ত্বকের জন্য নিজেকে অভিশপ্ত ভাবতো। প্রতিদিনই সে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করতো তার শরীর যেনো চীনামাটির বাসনগুলোর মত মসৃন হয়ে যায়। দেখতে দেখতে একদিন শিলপাটার অমসৃন গা ঠিকই মসৃন হয়ে গেলো। সুন্দর চকচকে শরীর নিয়ে সে খুবই খুশি ছিলো। কিন্তু সে খেয়াল করলো আগের মত আর বাজার এলেই তার খোঁজ করেনা কেউ। অনাদর অবহেলায় সে দিনের পর দিন ঘরের এক কোনে পড়ে রইলো। এরপর একদিন বাড়ির বাইরে থেকে হাঁক শোনা গেলো, “এই শিলপাটা শান করাবেন?” আগে যে হাঁক শুনলেই শিলপাটার রাগ হতো আজ তার কন্ঠ শুনেই মন আনন্দে নেচে উঠলো। শিলপাটার শরীরে আবার আগের মত অমসৃন খাঁজ কেটে দেয়া হলো। এরপর যথারীতি আগের মতই যত্ন আর কদরে থাকতে লাগেলো সে।
আমরা অনেক সময় নিজেকে অন্যের মত করে দেখতে চাই। কিন্তু বুঝতে চাইনা আমি যেভাবে থেকে গুরুত্বপূর্ণ আছি সেটাই আমার জন্য ভালো। অন্যের মত হতে গিয়ে আমাকে হয়তো মূল্যহীন হতে হবে। আর আমার গায়ে শক্ত হাতুড়ির আঘাত করার মানেই ক্ষতি করা নয়। হয়তো এভাবেই কেউ আমাকে ব্যবহার উপযোগী করে তোলে।
সর্বশেষ এডিট : ১৬ ই সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
রোদ্র রশিদ, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৭:১০

গত পনেরো দিন ধরে নতুন ম্যাডাম ইংরেজি ক্লাস নিচ্ছেন। ট্রায়াল ক্লাস। ম্যাডামকে এখনো কলেজে পারমানেন্ট করা হয়নি। উনি খুব একটা খারাপ পড়ান না।
আজকের ক্লাস শেষে ম্যাডামের মন খুব খারাপ।
খুব...
...বাকিটুকু পড়ুন
ন্যায়সংগত পারিশ্রমিক, বেতন বৈষম্য হ্রাস, মেধার মূল্যায়ন এবং দক্ষ রাষ্ট্রীয় প্রশাসন প্রতিষ্ঠার একটি সমন্বিত প্রস্তাব
বাংলাদেশের সরকারি বেতন কাঠামো দীর্ঘদিন ধরে ২০টি গ্রেডের ভিত্তিতে পরিচালিত হয়ে আসছে। ভেবেছিলাম দেশের...
...বাকিটুকু পড়ুন/বাংলাদেশের মোট কর্মজীবীদের মধ্যে সরকারী আর বেসরকারী কত শতাংশ?
/গত ২ বছরে যত শিল্প কারখানা ও ব্যবসায়ী প্রতিষ্ঠান বন্ধ হয়েছে এবং তাতে যত সংখ্যক বেসরকারী কর্মজীবী (কর্মকর্তা, কর্মচারী, শ্রমিক….) চাকরী... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
সামিয়া, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৫:৩৩

স্ত্রী বাসা থেকে চলে যাওয়ার পর মানুষের মাথায় কী কী চিন্তা আসে আমি জানি না। কেউ হয়তো প্রথমে রাগ করে। কেউ ভেঙে পড়ে। কেউ সঙ্গে সঙ্গে আত্মীয়স্বজনকে ফোন করে।...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সৈয়দ কুতুব, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:০২

নতুন পে স্কেল নিয়ে মানুষের কৌতূহলের শেষ নেই। বেতন কত বাড়বে এবং নতুন কাঠামো বাস্তবে কেমন হবে, এসব প্রশ্ন এখন সবার মুখে মুখে। নতুন বেতন কাঠামোয় ১ থেকে ১১...
...বাকিটুকু পড়ুন