সমীকরনের বাইরের হিসাব...।
১৪ ই আগস্ট, ২০১১ সকাল ১০:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লেখালেখি ত প্রায় ছেড়ে দিয়েছি। কিন্তু কালকের দুর্ঘটনার খবর আমার সমস্ত সত্বাকে কাপিয়ে দিয়েছে। শ্রদ্ধেয় মিশুক মুনির ও তারেক মাসুদের মত মানুষ আর বাংলাদেশে আসবে কিনা সন্দেহ। সন্দেহ আমার আরেকটা আছে এই সড়ক দুর্ঘটনা আসলে ও দুর্ঘটনা কিনা? নাকি পুর্ব পরিকল্পিত আরেকটা খুন? আমি যতটুকু জানি মুক্তিযুদ্ধের অনেক দুর্লভ ভিডিও চিত্র ও ফুটেজ ছিল তারকে মাসুদ এবং ক্যাথরিন মাসুদের কাছে। সেগু্লো সুরক্ষিত আছে কিনা যাচাই করা দরকার। মিশুক মুনির ছিল সাংবাদিকতা জগতে উদাহরন স্বরুপ। মিশুক মুনির আমাদের প্রিয় শহীদ মুনীর চৌধুরীর ছেলে যাকে ৭১ সালে পাকিস্থানিরা হত্যা করেছিল। কেন জানি আমার মনে হয় মিশুক মুনিরের এই মৃত্য একটি হত্যা হতে পারে। কারনে ঘাতকেরা এখন ও সক্রিয়। গুপ্ত হত্যা চলছে দেশে। হুমায়ুন আজাদ হত্যা,মিরসরাই ট্র্যাজেডি ,
এবং গতকালের ঘটনা একই সুত্রে গাথা। প্রকৃত তথ্য এবার ও আড়ালে রয়ে যাবে। খুজে বের করা হোক মাষ্টার মাইন্ডদের...কি দেশ আমাদের...মুর্খ ড্রাইভারের হাতে মারা যায় আমাদের কিংবদন্তিরা। আমরা আর কতকাল চুপ করে থাকব? এই হাতে কলমের বদলে বন্দুক তুলে দিন না...! এত সব মৃত্যর বোঝা নিয়ে বেচে থাকতে চাইনা...ক্রোধে আমি অন্ধ প্রায়...আমার বুকভরা ভালোবাসা তোমাদের জন্য রইল মিশুক মুনির ও তারেক মাসুদ! ফিরে এসো তোমরা আবার এই অভাগীনী বাংলার বুকে...আমাদের তোমাদের দরকার...!! দোহাই ভুল বুঝ না...
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে। খুলনা...
...বাকিটুকু পড়ুনআমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,...
...বাকিটুকু পড়ুনমন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com...
...বাকিটুকু পড়ুন