আজকে অনেক দেরি হয়ে গেলো
তাই তোমাকে জানালাম না আমার উষ্ণ বিদায়
কারণ তোমাকে জানানো প্রতিটি বিদায়-ই আমাকে পীড়া দেয় ।
আগামীকাল দেখা হবে কিনা জানিনা
অনিশ্চয়তার মাঝেই তাই জীবনযাপন
কতকাল !
তুমি জানোনা
প্রতিটি বিচ্ছেদ-ই তাই শেষ বলে মনে হয় ।
তোমার প্রতিক্ষায় প্রহর গোনা
নক্ষত্র নেবুলার সান্নিধ্য
নিবিড় রাত্রি যেন একান্ত আপন
এ যেন অনন্তকাল ধরে প্রতিক্ষা কোন প্রতিমার জন্য !
শুধু প্রতিমা-ই বুঝেনা প্রতিক্ষার মর্মব্যাথা ।
..... অনন মাহমুদ

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

