somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার সেই না দেখা ক্রিকেট ম্যাচ /:) /:) /:) (সেইফ হইতে কয় দিন লাগে? :-& )

২১ শে ফেব্রুয়ারি, ২০১২ রাত ১২:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ক্রিকেট আর ফুটবল এই ২টাই আমার প্রিয় খেলা। যখন যেই খেলা হয় তখন সেটাই আমার প্রিয় খেলা। এই ক্রিকেট খেলা নিয়ে আমার মোটামোটি ইন্টারেস্টিং কয়েকটা স্মৃতি আছে (বিপিএল দেখে পুরনো স্মৃতি তাজা হয়ে উঠছে আরকি )।

২০০৭ সালে আম্মুর একটা অপারেশন হয়েছিল। তখন worldcup চলছিল। ১৭ তারিখ বাংলাদেশ বনাম ভারতের একটি ম্যাচ ছিল। পরদিন মা'র অপারেশন তাই ভাইয়াও হাসপাতালে। ওটা ছিল বাংলাদেশের ১ম ম্যাচ। খেলা না দেখলেই না, আবার আম্মুকে একলা ফেলে যাবো কোথায়? মহাবিপদ! কিন্তু হঠাৎ দেখি ভাইয়া কোথা থেকে যেন কোলে করে এক মান্ধাতা আমলের টিভি (দেখে সাদা-কালো টিভি মনে হওয়াটাই স্বাভাবিক )নিয়ে হাজির।

তো রাত্রে ম্যাচ শুরু হল। বাংলাদেশ ভাল-ই খেলছিল। একে তো বাচ্চা টিভি, তারওপর ঝিরঝির করে, কিছুই প্রায় দেখা যায় না। একটু পরপর টিভিতে সমস্যা হয় আর ভাইয়া doctors' club এ চলে যায়। যেই কেউ ৪ মারে, আর বল মাঠের শেষ দিকে গিয়ে স্লো হয়ে যায়, ওমনি ভাইয়া লাফ দিয়ে উঠে বলে- হুশ! হুশ!! হুশ!!! যা ভাই বল, দৌড়া!! আর চমৎকারি এই যে কীভাবে যেন বলটা থামতে থামতে বাউন্ডারি পার হয়ে যায়!!!!!

ভাইয়ার সাথে খেলা দেখার মজাই আলাদা। যখন বাংলাদেশের খেলা হয়, ভাইয়া তো টিভির সামনে থেকে সরবেই না। ভাইয়ার একটা কথা আমার এখনও মনে আছে। 2005 সালে বাংলাদেশ ১ম অস্ট্রেলিয়াকে হারায়। ভাইয়া সবসময়ের মত অতি উৎসাহের সহিত লাফাচ্ছিল, তখন আমি বলেছিলাম, ধুর! বাংলাদেশতো হারবেই। আমার কথা শুনে ভাইয়া ১টা মগে অর্ধেক পানি নিয়ে আমাকে বলল যে আমি যদি বলি যে এই মগে কতটুকু পানি আছে, তুমি বলবা যে অর্ধেক পানি আছে। তুমি কি বলবা যে এই মগে অর্ধেক পানি নাই? সবসময় positive চিন্তা করবা, তাহলে positive হবে। ঐ ম্যাচ সত্যই বাংলাদেশ জিতেছিল। এরপর থেকেই আমি চেষ্টা করি positive চিন্তা করতে।

২০০৭ সালের মে মাসের ১২ তারিখ(ঠিক মনে নাই) বাংলাদেশ বনাম ভারতের আর একটা ম্যাচ ছিল। বাংলাদেশ ভারতকে হারানোর পর এটাই ছিল তাদের ১ম ম্যাচ। ভারত বাংলাদেশ এসেছে। তাই সবার আশা এবারও হয়ত বাংলাদেশ ভারতকে হারাবে। ঐ worldcup এ তামিম ইকবাল ভাল খেলেছিল বলে আমি খালি তামিম তামিম করতাম। ঘুমানোর সময় চিন্তা করতাম যে পত্রিকায় আমারও বড় বড় ছবি উঠবে( ঐ সময় এইম ইন লাইফ পাইলট থেকে চেঞ্জ করে ক্রিকেটার করে ফেলি আম্মুকে দিয়ে জোর করে একটা ব্যাট পর্যন্ত কিনিয়েছিলাম ). ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখতাম যে আমি স্টেডিয়াম-এ বসে খেলা দেখছি। কি যে হল, মাথায় খালি স্টেডিয়াম ঘুরত। কথায় কথায় 1st terminal এর কথা ভুলে ভাইয়াকে বললাম যে ভাইয়া ১২ তারিখের ম্যাচটা আমি দেখবো (যেখানে ১৩ তারিখ আমার অঙ্ক পরীক্ষা)ভাইয়ার কাজ ছিল আমাদের সব কথায় গলা মিলানো। আমরা যেটা বলব, ভাইয়াও সেটাই বলবে। (ভাইয়ার কথায় উৎসাহিত হয়ে আমাদের একজন অপছন্দের টিচারকে (কু)বুদ্ধি করে লবণ মিশিয়ে চা খাইয়ে দিয়েছিলাম তখন যা একটা দেখার মত সিন হয়েছিল!! সেই কথা আরেকদিন বলব নে )

যেই ভাবা সেই কাজ! আমি আর ভাইয়া প্ল্যান করে মাকে বললাম যে আমরা স্টেডিয়ামে গিয়ে খেলা দেখতে ইচ্ছুক। কিন্তু মাতো যাইতেই দিবে না। তখন ভাইয়াও আর কিছু বলে না। তবে সে মাকে বোঝানোর চেষ্টা করেছিল।কিন্তু মাতো রাজি হয় না( কেনই বা হবে? পরেরদিন আমার অঙ্ক পরীক্ষা না? )

তখন আমি সে কি কান্না কেঁদেছিলাম! পরেরদিন আমার অঙ্ক পরীক্ষা ছিল কিন্তু আমি ১ টা অঙ্কও করি নাই। রাত্রে আমি ভাইয়াকে ১ টা মর্মান্তিক, জ্বালাময়ী মেসেজও পাঠিয়েছিলাম। সেই মেসেজের ১টা লাইন এরকম ছিল- তুমি যে আমার সাথে এরকম করলা আমি এটা সারাজীবন মনে রাখব। আমি কখনও ভুলবো না.........না........না........

পরদিন আমি পরীক্ষা দিয়ে এসে ঘুমিয়ে পড়েছি। হঠাৎ শুনি ভাইয়া ডাকছে- ভুচুকুম্পু, ভুচুকুম্পু! দেখো আমি কি নিয়ে এসেছি! বলে আমার চোখের সামনে ২টা পাস দোলাতে থাকে। আমার বিন্দুমাত্র সন্দেহ থাকে না যে এটা একটা স্বপ্ন। আমি পাশ ফিরে ঘুমানোর সময় ভাইয়ার গায়ের গন্ধ পেলাম। হুট করে আমার মনে হল- আরে!! সবার স্বপ্নতো শুনি যে সাদাকালো হয়, আর কোনো গন্ধ পায় না। আমার স্বপ্ন রঙিন হয়, কিন্তু গন্ধতো আগে কখনও পাই নাই, তাহলে ব্যাপারটা কি? আমি কি স্বপ্নে গন্ধ পাওয়াও শুরু করলাম নাকি? আমি ভাইয়াকে ধরার চেষ্টা করতেই দেখি আরে!! ভাইয়া তো সত্যি সত্যি দাঁড়িয়ে আছে!

কি সুন্দর একটা অনুভূতি যে তখন আমার হয়েছিল!!ভাইয়া শুধু আমাকে ম্যাচ দেখানোর জন্য ঢাকা থেকে চলে এসেছে!!যখন ১৩ তারিখ থিসিসের কাজ শেষ করে ১৪ তারিখ তার জবে জয়েন করার কথা। ভাইয়া আমাকে এত্ত ভালোবাসে?

*****সাধারণজ্ঞানের জন্য জানতে চাই, এখানে সেইফ হইতে কতদিন লাগে?(মিনিমাম)দুই সপ্তাহ ধরে মশা উড়াচ্ছি, এখনও সেইফ হই না কেন? সজ্ঞানে তো কোনো কুকাম করি নাই
সর্বশেষ এডিট : ২৯ শে ফেব্রুয়ারি, ২০১২ ভোর ৪:০১
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৪ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩০


কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?



পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,
আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার... ...বাকিটুকু পড়ুন

একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৪ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৪০


একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনা ইস্যুতে পিটার হাস দেশে এসেছেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৫২


দেশে এখন টক অব দ্য টাউন শেখ হাসিনার দেশে ফেরা। রাজনৈতিক মহল থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম সহ সব জায়গায় এই বিষয় নিয়ে আলোচনা চলছে। দেশের আরও অনেক... ...বাকিটুকু পড়ুন

অভাগীর সুর ব্যঞ্জনা - তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকার একটি প্রেম, একটি অসমাপ্ত প্রতিশ্রুতি এবং বারো বছর ধরে চাপা পড়ে থাকা এক ভয়ংকর সত্যের উপাখ্যান।

লিখেছেন ডঃ এম এ আলী, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ২:৩৫


অভাগীর সুর ব্যঞ্জনা - প্রথম পর্ব
অভাগীর সুর ব্যঞ্জনা - দ্বিতীয় পর্ব

অভাগীর সুর ব্যঞ্জনা -তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকার

দ্বিতীয় পর্বের শেষ কটি কথার রেশ ধরেই শুরু হলো... ...বাকিটুকু পড়ুন

আজকে স্রেফ একা ছিলাম....

লিখেছেন নতুন নকিব, ১৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫১

আজকে স্রেফ একা ছিলাম....



সময় পেলে মাঝে মাঝে সামুতে আসি। আজ সকালেও অভ্যাসবশতই সামুতে উঁকি দিলাম। কিন্তু লগইন ব্লগারের সংখ্যার ঘরটায় চোখ পড়তেই থমকে গেলাম। সেখানে একটা নিঃসঙ্গ শূন্য। কেউ... ...বাকিটুকু পড়ুন

×