(মনটা অসম্ভব ভাল দেখে একটা অর্থহীন পোস্ট করতে মন চাইল) :#> :#>
অনেক অনেকদিন পর, মনে হচ্ছে যেন স্মরণাতীতকাল পরে আজকে মনটা খুব খুব খুবই ভাল
ভাল লাগার একটাই কারণ, কী সুন্দর সকাল! সকালটা দেখেই মনে হচ্ছে আজকে শুক্রবার। আমার অভ্যাস না সকাল সকাল ওঠা। অত্যন্ত শুক্রবারটা আমি ব্রেকফাস্ট না করে সরাসরি লাঞ্চ করি। তাই আজকে অনেকদিন পর সকাল সকাল উঠেছি বলেই বোধহয় সকালটাকে এত সুন্দর লাগছে।
যদিও এখন সকাল না, এরপরও রোদটাকে মিষ্টি মিষ্টি লাগছে। জানালা দিয়ে জাম্বুরা গাছের ফুলের গন্ধে ঘরটা ভরে আছে। গ্রীষ্মকাল কি চলে এল নাকি?
রোদটা কী সুন্দর, মিষ্টি মিষ্টি, নরম নরম তুলার মত?? ভাল লাগার ঠেলায় বিকালে একটা রিক্সা ভ্রমণ করে ফেলতেও পারি :#> ...........
চমৎকার এই সকালে সবাইকে গলা ফাটিয়ে বলতে ইচ্ছে করছে, শুভ সকাল!! কিন্তু বলার মানুষ খুঁজে পাচ্ছি না। নো ম্যাটার, নিজেকেই বলি, শুভ সকাল!!!
সর্বশেষ এডিট : ২৯ শে ফেব্রুয়ারি, ২০১২ বিকাল ৫:৫৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




