বড় আনন্দে ছিলাম। জীবনের প্রথম বৈদেশভ্রমণ বলে কথা।

তাও আবার নিজের পকেটের না, সরকারী খরচ। বন্ধুরা বলত সরকারী খরচে পিকনিক

।ভাবলাম দেশের একটু সেবা করি আর ইকটু ইউরোপ ঘুইরা দেইখাও আসি। আগে-পিছে কিছু না ভাইবা রাজি হয়া গেলাম।
মহাআনন্দের সহিত শপিং শুরু করলাম। :#> যাত্রার দিন যত ঘনায় এল, রাতের ঘুমও বিদায় নিল। ডোমেস্টিক ফ্লাইট যেমন তেমন, কাতার এয়ারওয়েজ বলে কথা!!
প্লেন জার্নি শুরুতেই শখ মিটে গেল।

মেঘ দেখতে কতই আর ভাল লাগে? সিনামাও আর কয়টা দেখব? তার মদ্ধে দিলল এমন এক চিকেন স্যান্ডউইচ, যার মাঝে কাচা সবজি ছাড়া মুরগীর নাম গন্ধও নাই। :-<
প্লেন তো প্লেন, বাস-ট্রেন-গাড়ি-কেবল কার সব উঠায় ছাড়ল। :-& কিন্তু কোনো রিক্সা নাই! মাইলের পর মাইল হাঁটাইল।
ডেইলি দুইটা করে টাওয়ার নয়ত চার্চ বাওয়াইল। কামলার মত খাটাইল, উইদাউট বেতন

। সকাল-বিকাল কী এক রুটি খাওয়ায়।

কত রকমের রুটি যে দেখলাম! লম্বা রুটি, পিচকা রুটি, মোটকা রুটি, শুকনা রুটি, গোল রুটি, ত্রিভুজ রুটি। রুটি চিবাইতে চিবাইতে আরেকটু হইলে দাঁত খুইলা পইড়া যাইত।
সরকারী খরচে পিকনিকের মজা মিইটা গেসে। দেশে ফিইরা ভাবলুম যে এইবার বুঝি শান্তি!!

কিন্তু প্রি-টেস্ট পরীক্ষা নেয়ার আর সময় পাইল না!!
কে নাকি বলছে যে ছাব্বিশ তারিখের মাঝে পরীক্ষা শেষ করতে হবে। যেই লোক রুটিন করসে পারলে সে একদিনের মাঝে কেমিস্ট্রি পইড়ে শেষ করে দেখাক

, ফিজিক্স আর বায়োলোজির কথা ছাইড়াই দিলাম।
দুইটা চ্যাপ্টার পড়তেই আমার একদিন লেগে গেল

, কীভাবে আরও তেরটা চ্যাপ্টার পরীক্ষার আগের দিন পড়ব :-< ?? রোজা রাইখা কেমনে পরীক্ষা দিতাম সেইটা আমি দেখতাম, তার এতো চিন্তা কীসের

?? তার কী আর আমার মত জেট লেগ হইসে??
সর্বশেষ এডিট : ০৮ ই জুলাই, ২০১২ বিকাল ৫:১৬