অনেক অনেকদিন পর, ঠিক ৬ বছর ১০০ দিন পরে আমার জ্বর উঠল। জ্বর উঠলে কী রকম লাগে, প্রায় ভুলেই গিয়েছিলাম। গতকালকে বিকালে বেড়িয়ে এসে আর জেগে থাকতে না পেরে সাতটায় ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠেছি ঠিক ০৪:৪৫ এ। ইচ্ছে করে উঠিনি। উঠতে বাধ্য হলাম, কারণ গলায় প্রচন্ড ব্যথা। শ্বাসকষ্টের মত হচ্ছে। উঠে পানি গরম করছি গার্গেল করব, এমন সময় বাবা বলল বিশ মিনিট পরে তাকে কফি বানিয়ে দিতে। বাবাটা বরাবরই এরকম। কই আমি গার্গেল করছি দেখে এসে আমার খোঁজ নিবে, তা না, ভান করল সে দেখেই নাই কিছু
কফি দিয়ে এসে দেখি আমার গরম পানি ঠান্ডা হয়ে গেছে।
নিজেই চিকিৎসা শুরু করলাম। জ্বর উঠছে, এটাও বুঝলাম। জ্বর মাপার থার্মোমিটার খুঁজে বের করা আমার কম্ম না। কোনোমতে পাতলা খিচুড়ি পানির মত গিলে একটা নাপা এক্সট্রা খেয়ে ফেললাম। বিছানায় বসে ঝিমাচ্ছি, এমন সময় আমার ডাক্তার বোন উঠে গেল। নাই কাজ তোো খই ভাজ! সে কিছুক্ষণ আমার ওপর ডাক্তারি ফলাল। টর্চ দিয়ে নানা এ্যাঙ্গেল থেকে আমার গলা দেখে অবশেষে ঘোষণা করল যে টনসিল ফুলেছে এবং সামান্য একটু ইনফেকশান হয়েছে। আমি হতাশ দৃষ্টিতে এই নবডাক্তারের দিকে তাকিয়ে থাকলাম
আমি ঝিমাইতে ঝিমাইতেই আম্মা উঠে গেল। আম্মা লোক ভাল, আমি জুল জুল করে আম্মার দিকে তাকায় থাকলাম। আমাকে খুব চেষ্টা করে আমাকে তরল খিচুড়ি খাওয়াল, গরম পানি দিয়ে গার্গেল করাল। আম্মা জাতটা আছে দেখেই না দুনিয়াতে আমার মত অসহায় ভাই বেঁচে আছে। আম্মাও তখন ডাক্তারকে ফোন করে আমার অ্যান্টিবায়োটিক শুরু করে দিল। এজন্য ডাক্তারের কাছে যাবার কোনো প্রয়োজন নাই, কারণ আমার টনসিল ফুলার ঘটনা অত্যন্ত নিত্যনৈমিত্তিক ব্যাপার। মাসে একবার না হলেও দুই মাসে অত্যন্ত একবার আমার টনসিল ফুলবেই।
আমিও ওষুধ খেয়ে আবার ঝিমানো শুরু করলাম। যখন পরীক্ষা থাকে, তখন ঘুমের ঠেলায় জেগে থাকাই কঠিন। আর এখন যখন ঘুমানো ছাড়া কোনো কাজ নাই, তখন ঘুমের দেখাই নাই! জেগে ছিলাম নাকি ঘুমিয়ে ছিলাম, জানি না। ঘুম ভাঙল বন্ধুর ফোনে, আমার জ্বর শুনে সে অত্যন্ত উৎসাহের সহিত বলল, আমার অসুস্থতার খবরে সে হৃদয়ের অন্তস্থল থেকে দুঃখিত, শঙ্কিত।
সন্ধ্যায় আবার বাসায় আসছে মেহমান। আরে বাপু, আসছিস যখন একটা জ্বরে আক্রান্ত অসহায় শিশুর জন্য কচুটা-ঘেচুটাও তো নিয়া আসবি!
প্রথমে আমাকে কতক্ষণ ধমকাল, কেন তাকে বলি নাই যে আমার গলার ইনফেকশান এত বেশি। মুখে তো কিছু বলি না, মনে মনে বললাম ইনফেকশান কম থাকলে আমি কি সাধে কিছু খাচ্ছি না? গলা দিয়ে কঠিন খাবার নামে না দেখেই না তরল খাদ্য খেয়ে জীবন ধারণ করছি।
আম্মা তখন তখনই আমাকে নিয়ে ছুটল ডাক্তারের বাসায়। গলা দেখে ডাক্তারেরও আক্কেল গুড়ুম!
এই এতক্ষণে নিজেকে বেশ কেউকেটা কেউকেটা মনে হচ্ছিল। বাসায় এসে গম্ভীরভাবে ঘুরে ঘুরে করলাম। দেখি বেচারা ডাক্তার ভাত না খেয়েই ঘুমাচ্ছে। উউউহহহহহহ। টনসিল ফুলল আমার, ধমকও খাইলাম আমি, ইনজেকশানও আমাকেই দিল, আর রাগ করছেন উনি?
সর্বশেষ এডিট : ২৭ শে আগস্ট, ২০১২ রাত ৩:৩৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




