somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাবা, তুমি এত্ত ভালোবাস? (ফটোগ্রাফার ভাই ও বোনেরা, ফ্রিতে শিষ্য হইতে চাই) 8-| 8-| 8-|

২৬ শে অক্টোবর, ২০১২ সন্ধ্যা ৬:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাবা, তুমি এত ভালো কেন?? কী দরকার এত ভালো হওয়ার? কেন আমাকে বারবার বাধ্য কর তোমাকে আরও, আরও বেশি ভালবাসতে? কেন কিছু বলার আগেই সব বুঝে নাও?

খাওয়া-ঘুমানো-বই পড়া ছাড়া আর একটা জিনিস, যেটাকে আমি ভালোবাসি, সেটা হচ্ছে ছবি তোলা। আমি খুব ভালো ফটোগ্রাফার নই, ফটোগ্রাফি আমার হবিও নয়। শুধু আমার বোনের ছবি তুলতেই আমার ভাল লাগে। 8-| আমাদের ক্যামেরাটার ওপর শুধু আমারই একচ্ছত্র আধিপত্য। সেই ক্যামেরাটা যখন এক মাস আগে ছিনতাই হয়ে গেল, আমার মন খুব খারাপ হয়ে গেল। এই ক্যামেরাটা আমি বহু কষ্টে নেট ঘাটাঘাটি করে বের করেছিলাম, মাত্র দশ মাস বয়স। কিন্তূ সে দেখতে কী সুন্দর ঝকঝকা নীল রঙের!!:| কোথাও যদি একটা ছবি তোলার সুযোগ থাকত, তাহলে আমার ক্যামেরার ডাক পড়ত। কারণ আমার ক্যামেরাটার চেয়ে ভালো ক্যামেরা আর ছিল না। :-0

ক্যামেরা-মোবাইল-আইপড আমার স্হাবর সম্পত্তি। /:) মোবাইল-ক্যামেরা হারিয়ে আমি কপর্দকশূন্য। মাঝে মাঝে বিকাল-সন্ধ্যার হুমায়ূন আহমেদের কন্যা সুন্দর আলোতে ক্যামেরাটাকে মিস করতাম।অথবা ফিজিক্স পরীক্ষার সময় ক্যামেরা পড়ার সময় খালি একটু চিৎকার করে গলা ফাটিয়ে কাঁদতে ইচ্ছে করছিল:((, এছাড়া ক্যামেরার আমার কোনো প্রয়োজনই ছিল না।

কিন্তু মনে হয় ক্যামেরা হারিয়ে আমি যত না কষ্ট পেয়েছি, বাবা তার চেয়েও বেশি কষ্ট পেয়েছে। :-& তার জন্মদিনের দিন সে কেক কাটল না-কারণ কেকের ছবি তোলার জন্য ক্যামেরা নেই। তাই বাবা যখন আমাকে দুইদিন আগে বলল যে নেট ঘেটে আরেকটা এইচডি ক্যামেরার মডেল বের করে দিতে, আমি আরচোখে আম্মুর দিকে তাকিয়ে জোরগলায় প্রতিবাদ করলাম। :-< কারণ আমি নিশ্চিত ওমরাহ করে, কাজিনের বিয়ে দিয়ে আম্মুর এখন অর্থনৈতিক মন্দা চলছে। তারওপর বাবা কিনবে ইয়া বড় জাম্বো সাইজের গরু, এরমধ্যে ক্যামেরা কিনার কোনো মানেই হয় না। তাই বুকে পাথর চেপে আম্মুর মুখ চেয়ে আমি বললাম যে ক্যামেরা ছাড়াই আমি বেশ ভালো আছি।:| বরং আমি পরীক্ষার পরেই একটা ক্যামেরা কিনব। এবার আর সাইবার শট-ফট না, কিনব তো ডিএসএলআর।;) বলেই বাবাকে আর কথা বলার সুযোগ না দিয়ে ফুরুৎ করে পালিয়ে চলে এলাম।

দুইদিন বাবার এই ব্যাপারে কোনো সারাশব্দ নাই। আমিও ক্যামেরার কথা বেমালুম ভুলে গিয়ে এদিক-সেদিক ঘুরঘুর করছি। #:-S আজকে রাতে আর কোনো কাজ না পেয়ে পা দুলিয়ে ক্রনিকেলস অফ নার্নিয়া দেখছি, এমন সময় বাবা এসে ফরমান জারি করল- আজকে আমরা কেউ রাত দুইটার আগে ঘুমাতে পারব না।:-* আমি আর্লি রাইজার নই, রাত দুইটা মানে আমার কাছে মাত্র সন্ধ্যা। কিন্তু তাও আজকেই কেন যেন প্রচুর ঘুম পাচ্ছিল। বহুকষ্টে পৌনে দুইটা পর্যন্ত বসে বসে কবি পড়ার চেষ্টা করলাম। |-) তারপর আর থাকতে না পেরে আম্মুকে জিজ্ঞেস করলাম যে আমরা কী পনের মিনিট আগে ঘুমাতে পারি? কিন্তু বাবা তো আমাদেরকে ঘুমাতে দিবেই না, আবার বলল যে আরও নাকি আধঘন্টা লাগবে এবং আমি যেন আম্মুকে কষ্ট না দিয়ে তার জন্য এক কাপ কফি বানিয়ে আনি।X(

এইবার আমি সত্যি সত্যি মহা চিন্তায় পরে গেলাম। বাবার এত ফুর্তির কারণ কী হতে পারে? :-& আমার বোন আশঙ্কা প্রকাশ করল যে নির্ঘাত রাত দুইটার পরে ডাউনলোড স্পিড বেড়ে যাবে, তখন নাকি আমাকে বাবার পছন্দসই অন্য কোনো মুভি ডাউনলোড করতে হবে। :|| এই ভয়ে একবার ভাবলাম ঘুমের ভান ধরে মটকা মেরে পড়ে থাকব নাকি, পরে মনে হল দেখি না বাবার ফন্দিটা কী। ঘুরতে ঘুরতে এমন সময় ফেসবুকে দেখি চাচাতো বোনের স্ট্যাটাস- চাচাতো ভাই যে গরু কিনেছে, সেই গরু এসে পৌঁছে গিয়েছে, কিন্তু এখনও চাচাতো ভাই এসে পৌঁছতে পারে নি। B:-) তার নাকি এখনও আধ ঘন্টা লাগবে ঢাকা থেকে আসতে। প্রসঙ্গত উল্লেখ্য যে, আমার এই চাচাতো ভাই একজন পেশাদার ফটোগ্রাফার। =p~

সাথে সাথে আমি দুইয়ে দুইয়ে চার মিলিয়ে ফেললাম। নিশ্চয়ই বাবা তাকে দিয়ে ক্যামেরা আনাচ্ছে।:D কিন্তু আমার মনের এই সুপ্ত আশার কথা কাউকে বললাম না। একটু পরে দেখি বাবা লাফায় লাফায় নিচে চলে গেল। আমিও বাপকা বেটা, তিন গোয়েন্দা পড়ে পড়ে ভাত খেয়েছি, ঘাস খাইনি।B-) আমিও এক দৌড়ে চলে গেলাম বারান্দায়। গিয়ে দেখি বাবা রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে সিগারেট ফুকছে। যখন ভাবা শুরু করেছই যে বাবা মনে হয় বিশুদ্ধ বাতাসই খেতে গিয়েছে :|| , তখনই দেখি একটা বাইক এসে দাঁড়াল।:| বাইক থেকে নামল আমার ভাই, :-*তার ব্যাগ থেকে বের হল আরেকটা ঝোলা।:D বাবা আবার সেই ঝোলাকে ভরল আরেক ঝোলায়:), যেন দেখা না যায়। তারপর বাবা রওনা দিল উপরে।B-)

আমি তো তখন আনন্দে বাক-বাকুম। !:#P !:#P !:#P দুই লাফে চেয়ারে বসে এমন ভাব করলাম যেন আমি এইমাত্র দুনিয়াতে ল্যান্ড করেছি। 8-| ক্যামেরা দেখা তো দূরে থাক, এটা খায় না মাথায় দেয় সেটাও জানি না। #:-S তারপর বাবা যেই নাইকন ডি৩২০০ ক্যামেরাটা বের করে দিল, দিলাম আমার গলা ফাটানো সর্বকালের সর্বশ্রেষ্ঠ এক চিৎকার। :D :D

সেই থেকে মাত্র দুই ঘন্টায় আমি ২৪৪ টি ছবি তুলে ফেলেছি।:D সেই ছবির ভেতরে আমার পারফিউমের বোতল থেকে শুরু করে মাম পানির বোতলের মুখের ছবিও আছে। :#>

আমার বাবাটা কেন এত ভাল?? কেন সে আমাদের না বলা কথাগুলোও বুঝে ফেলে?? জীবনে কত ঈদই তো পার করলাম, কিন্তু এরকম ঈদ আমার জীবনে আর কখনও আসেনি বাবা। তুমি তো জানই যে আমি এরকমই-আমি যে কতটা খুশি হয়েছি, সেটা তোমাকে বোঝাতে পারব না বাবা, যেমন কখনও বলতে পারি নি যে তোমাকে কতটা ভালোবাসি। বাবা ঐ ডায়লগটা পার " তুমি আমার জন্য এক ফোঁটা চোখের পানি ফেলেছ, তোমার জন্য আমি জনম জনম কাঁদিব"? আজকে তুমি আমাকে নাইকনের এত সুন্দর ক্যামেরা কিনে দিয়েছ, আমার যখন অনেক অনেক টাকা হবে, তখন আমিও তোমাকে নকিয়া এন নাইন থেকে শুরু করে মার্সিডিজও কিনে দিব।

(লেখা এখানেই শেষ।সকালে পোস্ট করেছিলাম, কীভাবে কীভাবে যেন আবার নিজেই ড্রাফট করে ফেলেছিলাম।এখন দয়া করে সকল ফটোগ্রাফার ভাই ও বোনেরা এগিয়ে আসেন এবং এই নগন্য ছোট ভাইকে একটু ডিএসএলআর ক্যামেরা দিয়ে ছবি তোলার টিপস এবং ট্রিক্স শিক্ষা দেনB-)B-))
সর্বশেষ এডিট : ২৬ শে অক্টোবর, ২০১২ সন্ধ্যা ৬:৪২
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৪ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩০


কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?



পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,
আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার... ...বাকিটুকু পড়ুন

একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৪ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৪০


একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনা ইস্যুতে পিটার হাস দেশে এসেছেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৫২


দেশে এখন টক অব দ্য টাউন শেখ হাসিনার দেশে ফেরা। রাজনৈতিক মহল থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম সহ সব জায়গায় এই বিষয় নিয়ে আলোচনা চলছে। দেশের আরও অনেক... ...বাকিটুকু পড়ুন

অভাগীর সুর ব্যঞ্জনা - তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকার একটি প্রেম, একটি অসমাপ্ত প্রতিশ্রুতি এবং বারো বছর ধরে চাপা পড়ে থাকা এক ভয়ংকর সত্যের উপাখ্যান।

লিখেছেন ডঃ এম এ আলী, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ২:৩৫


অভাগীর সুর ব্যঞ্জনা - প্রথম পর্ব
অভাগীর সুর ব্যঞ্জনা - দ্বিতীয় পর্ব

অভাগীর সুর ব্যঞ্জনা -তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকার

দ্বিতীয় পর্বের শেষ কটি কথার রেশ ধরেই শুরু হলো... ...বাকিটুকু পড়ুন

আজকে স্রেফ একা ছিলাম....

লিখেছেন নতুন নকিব, ১৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫১

আজকে স্রেফ একা ছিলাম....



সময় পেলে মাঝে মাঝে সামুতে আসি। আজ সকালেও অভ্যাসবশতই সামুতে উঁকি দিলাম। কিন্তু লগইন ব্লগারের সংখ্যার ঘরটায় চোখ পড়তেই থমকে গেলাম। সেখানে একটা নিঃসঙ্গ শূন্য। কেউ... ...বাকিটুকু পড়ুন

×