11 দল আজ সংবাদ সম্মেলন করে বলেছে,রাষ্ট্রপতি সাংবিধানিক ক্যু'র মাধ্যমে নিজেই তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা হয়েছেন ।এটা তারা মানেন না ।রাষ্ট্রপতি ইতোমধ্যে নিরপেক্ষতা প্রমানের পরীক্ষায় ফেল করেছেন ।সংবিধান অনুযায়ি তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা নিয়োগ করতে হবে ।
এছাড়া আজ আওয়ামীলীগ বিদেশি কূটনীতিকদের সঙ্গে মত বিনিময় করেছে ।এখান থেকে বিস্তারিত কিছু জানা যায়নি ।11 দল নেতারা সংবাদ সম্মেলনে জানিয়েছেন,পলটন ময়দানে 3 নভেম্বরের সমাবেশ থেকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ইস্যুতেই আন্দোলন কর্মসূচি দেয়া হবে ।
চলতি আন্দোলন কর্মসূচির ধারায় সঠিক সময়ে নির্বাচন অনুষ্ঠান সমভব কিনা?এ বিষয়ে 14 দলের অবস্থান সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে রাশেদ খান মেনন বলেছেন,তারা চাচ্ছেন সঠিক নির্বাচন ,সঠিক সময়ে নি র্বাচন মূখ্য নয় ।।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


