somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জামায়াতের রক্তাক্ত বাংলাদেশ সিডিতে মিথ্যাচার ঃ 1

১৯ শে ডিসেম্বর, ২০০৬ সকাল ৮:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


জামায়াতের রক্তাক্ত বাংলাদেশ সিডিটি 4/5 দিন আগে দলটির ডাকা প্রেস ব্রিফিংএ সাংবাদিকদের দেয়া হয়েছে।নির্বাচনকে সামনে রেখে সিডিটি ব্যাপক প্রদর্শন এবং বিতরনের ব্যবস্থাও নেয়া হয়েছে।

ব্লগে এই বিষয়ে আগেই লেখা পড়েছি।সিডিটি দেখার বিষয়ে আগ্রহ জমেছিলো। ডকুমেন্টারিটি দেখে মোটের ওপর দর্শক হিসেবে মনে হয়েছে এটি জামায়াতের নোংড়া রাজনীতির আরো একটি প্রমান।এবং পুরো আয়োজনটি যে,আওয়ামীলীগের বিরুদ্ধে আবেগ উথলে দিয়ে নিজেদের দিকে ভোট টানার চেষ্টা তা স্পস্ট হয়ে উঠেছে।

যারা 28 অক্টোবর বা তার আগে -পরে রাজনৈতিক সহিংসতায় নিহত হয়েছেন ;জামায়াত হলে কিংবা আওয়ামীলীগ হলে তাদের পরিবারের সদস্যদের দুঃখ কম বা বেশি এমন নিশ্চয়ই নয়। স্বজন হারানোর বেদনা সবার জন্যই সমান তীব্র।কিন্তু জামায়াত শুধু নিজেদের কমর্ীদের নিয়ে কথা বলে আবেদন রেখেছে যে,তাদের যেন ভোট দেয়া হয়।মানে কি এরকম যে,এধরনের ঘটনা অন্যদলের ঊপর হলে আপত্তি নেই জামায়াতের ঊপর যেন না হয়!?


নয়তো, চার দলীয় জোট সরকারের ক্ষমতা হস্তান্তরের প্রাক্কালে ও পরে ,তত্ত্বাবধায়ক সরকারেরপ্রধান উপদেষ্টা নিয়োগ,প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ,নতুন কমিশনার নিয়োগের দাবিতে গত 24 অক্টোবর থেকে5 নভেম্বর পর্যন্ত সারা দেশে রাজনৈতিক সহিংসতায় এই 50 জনের মৃত্যু হয় ।এই 10 দিনে রাজনৈতিক সহিংসতায় নিহতদের মধ্যে 20 জন বিএনপি,13 জন আওয়ামীলীগ, 9 জন জামায়াত ই ইসলামীর নেতা-কমর্ী। অন্যান্যদের মধ্যে,2 জন ইসলামী ঐক্য জোট কমর্ী 2জন ,এবং ওয়ার্কার্স পার্টির 1 জন,পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির 2 জন,অজ্ঞাতনামা 2 জন,সাধারণ নাগরিক 1 জন।

যাই হোক,জামায়াত যা করেছে নিহতদের পরিবারে গিয়ে তাদের নতুন করে কাঁদানোর জন্য দেখলাম নিহত একজনের ছো ট ভাইকে জিজ্ঞেস করছে, তোমার ভাই তোমাকে গত ইদে কী দিয়েছে? সে যে আর আসবে না তোমার কেমন লাগছে টাইপের প্রশ্ন করছে !

জামায়াতের এই প্রামান্য চিত্রেমিথ্যাচার ঃ

ক. ট্যাক্সি চালককে প্রেট্রল বোম মেরে খুন।

4দলীয় জোট সরকারের শাসনামলে আওয়ামীলীগের ডাকা হরতালে এই ঘটনা ঘটেছিলো।এটা প্রমানিত না যে কাজটা আওয়ামীলীগ কমর্ীদের ছিলো। ডকুতে ঘটনাটির তারিখ নিয়ে অস্পস্টতা তৈরি করা হয়েছে।

খ.ট্রেনে আগুন।

এই ছবিটিও 28 অক্টোবরের হিসেবে উল্লেখ করা হয়েছে। কিন্তু বাস্তবে তা হলো,টঙ্গিতে আওয়ামীলীগ নেতা আহসান উল্লাহ মাস্টারকে প্রকাশ্য দিবালোকে গুলি করে খুনের পরের ঘটনা। যে ভাবে ঘটনাটি উপস্থাপনা করা হয়েছে তার সঙ্গে বাস্তবতার মিল কই?

গ.লুট-পাটের দৃশ্য এবং সিএনজি স্টেশনে ভাংচুর।

সিএনজি স্টেশনে ভাংচুরের দৃশ্য 26 অক্টোবরের।যাত্রাবাড়িতে বিএনপি দলীয় সাবেক এমপি সালাউদ্দিনের মালিকানাধীন।স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, তিনি সরকারি জমি দখল করে এলাকায় মার্কেট,সিএনজি স্টেশনসহ বিভিন্ন স্থাপনা গড়ে তুলেছেন।এই ভাংচুরগুলো সেদিন করেছিলো সালাউদ্দিনের প্রতিদ্্বন্দি বিএনপি দলীয় নেতা নবি উল্লা নবীর সমর্থকরা। জামায়াতের সিডিতে এজন্য আওয়ামীলীগকে দোষি করা হয়েছে।

সিএনজি স্টেশনে লুট-পাটের দৃশ্যটিও শনির আখড়ার।এই ঘটনাটি হলো শনির আখড়ায় পুলিশের সঙ্গে পানি -বিদ্যুৎ সংগ্রাম কমিটির সংঘর্ষের দিনের। এটিও স্থানীয় বিএনপি নেতা সাবেক এমপি সালাউদ্দিনের এক আত্মীয়ের।মনে নেই? ঐযে,এমপি সালাউদ্দিন পালিকের দৌড় খেয়ে পালালেন এক বার!!

ঘ.গাড়িতে আগুনের দৃশ্য ।

এই দৃশ্যটি কাচপুর ব্রীজের পুব পাড়ে। 14 দলের প্রথম ঢাকা অবরোধের দিনের। এই দিন পুলিশ প্রায় 50 রাউন্ড গুলি ছুড়েছিলো ।বেধরক লাঠি চার্জ করেছিলো ।এক পযর্ায়ে পুলিশ দৌড়ে পিছু হটে গেলে পুলিশের 2টি গাড়িতে আগুন দেয়া হয়।

এই সিডিটিতে দেয়া হয়নি এমন কিছু ছবি (28 অক্টোবরের)আমার কাছে আছে।পরে এবিষয়ে লিখবো মনে হয়। বায়তুল মোকাররম মসজিদে 2000(?) সালে পুলিশ -জামায়াত যুদ্ধবিষয়েও!!

সিডিতে জামায়াত যেটাকে ইসলামের বিরুদ্ধে আওয়ামীলীগের ভূমিকা হিসেবে দেখিয়েছে।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমাদের শাহেদ জামাল- ৯৬

লিখেছেন রাজীব নুর, ২৩ শে এপ্রিল, ২০২৬ সকাল ১০:২৩



আমার নাম শাহেদ। শাহেদ জামাল।
আজ আপনাদের বলবো আমার জেল জীবনের কথা। জেলখানার খাবারের মান ভালো না। ফালতু খাবার। একদম ফালতু। এত ফালতু খাবার হয়তো আপনি জীবনে খান... ...বাকিটুকু পড়ুন

দ্য প্লান (ছোট গল্প)

লিখেছেন আবু সিদ, ২৩ শে এপ্রিল, ২০২৬ সকাল ১০:৫৪

ষাট বছরের মাজেদা গত দুই সপ্তাহ ধরে শুধু প্লান করেছে, সে তার একমাত্র নাতিটাকে দেখতে যাবে। মেয়ে-জামাই বাড়ি বলে কথা! খালি হাতে কি যাওয়া যায়? তার ওপর তার সাত বছরের... ...বাকিটুকু পড়ুন

-প্রতিদিন একটি করে গল্প তৈরি হয়-৫০

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ২৩ শে এপ্রিল, ২০২৬ সকাল ১১:৫৯



একটি সাইকেলের জন্য কন্যা অনেক দিন ধরে অপেক্ষা করছে। সে মাটির ব্যাংকে টাকা জমিয়েছে।


ক্লাস ওয়ানে উঠলে তাকে বাই সাইকেল কিনে দেবো বলেছিলাম।

তো একদিন গেলাম, দেখলাম কিন্তু কিনলাম না।... ...বাকিটুকু পড়ুন

আখিরাত ঠিক করার পাশাপাশি দুনিয়ার রাজনীতিতেও ঢুকে পড়লেন

লিখেছেন সৈয়দ কুতুব, ২৪ শে এপ্রিল, ২০২৬ রাত ২:০৮


জাতীয় নির্বাচন শেষ হওয়ার দুই মাস পার হয়েছে। দেশের মানুষ একটু দম ফেলছে , চায়ের আড্ডায় যখন ভোটের উত্তাপ ফিকে হয়ে আসছে, ঠিক তখনই খবর এলো সংরক্ষিত নারী আসনের নির্বাচনের।... ...বাকিটুকু পড়ুন

পৃথিবীর কোথাও কেন রাত নামে না, আবার কোথাও সূর্য ওঠে না

লিখেছেন নতুন নকিব, ২৪ শে এপ্রিল, ২০২৬ সকাল ১০:০৩

পৃথিবীর কোথাও কেন রাত নামে না, আবার কোথাও সূর্য ওঠে না

ছবি অন্তর্জাল থেকে সংগৃহিত।

জ্যোতির্বৈজ্ঞানিক বাস্তবতা, ভৌগোলিক প্রভাব এবং আধ্যাত্মিক প্রতিফলন

আমরা প্রতিদিন যে সূর্যোদয় ও সূর্যাস্ত দেখি, সেটাকে এতটাই স্বাভাবিক... ...বাকিটুকু পড়ুন

×