বছর ছ'য়েক আগের কথা।মাঝ রাতে উত্তরা মুখি বাসে উঠি আমি এবং আমার এক সিনিয়র ফ্রেন্ড।ধরে নিই আমার নাম অণৃন্য আর ফ্রেন্ডের নাম জসিম।মাঝ রাতে ফাঁকা রাস্তায় লক্কর
ঝক্কর বাসটি উড়ে চলে ।যাত্রী সব মিলিয়ে জনা দশেক।জানালার পাশে একটি সিটে জসিম ,তার পাশে আমি।ফস করে একটি সিগারেট ধরিয়ে জসিম জানালার বাইরের দিকে উদাসি নয়নে তাকিয়ে থাকেন কিছুক্ষন। এরপর হঠাৎ কনুই দিয়ে মৃদু ঠেকা দেন আমার পেটে।
-অণৃন্য,তোকে আজ একটা কথা বলবো ।কাউকে বলিস না।
-বলবো না ,বলেন।
কিছুক্ষন,চুপ থেকে বিষাদ ভরা কণ্ঠে বলতে শুরু করেন জসিম।
বুঝলি অণৃন্য,ছোট কালে আমাদের বাসায় এক লজিং মাস্টার ছিলেন।আমরা বলতাম,রহমান স্যার ।রহমান স্যার আমারে ছোট কালে শুকনা খাইতো।
আমি চমকে উঠি।
শুকনা খাওয়া সম্পর্কে জানি আমি।
জসিম ভাই বলেন,শুকনা বুঝলি না?আমি তখন ক্লাস ফোরে পড়ি। বাসায় কেউ না থাকলেই স্যার আমারে বলতেন ,অংক বইটা নে।কোলে বসাইয়া অংক শিখামু তোরে।তারপর...
আমিবলি,এসব মনে রাখার দরকার কী! তখন তো ছোট ছিলেন।কিছু করার ছিলো না।এখন সতর্ক থাকুন।এই বয়সে কেউ যাতে শুকনা থেতে না পারে।জসিম ভাইকে ভুলানোর চেষ্টা করি আমি।
জসিম ভাই দীর্ঘশ্বাস ফেলেন । বলেন,মনে হলেই খুব অপমান লাগেরে অণৃন্য!মাঝে মাঝে মন চায়,ঠিকানা খুঁজে বের করে রহমান স্যারকে পিটিয়ে আসি।
ধ্যৎ,এটা কোন কথা হলো নাকি!বাদ দেন এসব।আমি প্রসঙ্গ ঘুরানোর চেষ্টা করি।
জসিম ভাই ডুকরে কাঁদতে শুরু করেন।বলেন,জীবনে কাউকে বলতে পারিনি।লজ্জায়। আজ তোকে বলতে পেরে খানিকটা হাল্কা লাগছে।তুই জানোস,প্রত্যেক দিন বিকেলে আমাকে মাঠে নিয়ে যেতো। তারপর গোলকিতে দাড় করিয়ে আমার গায়ে জোরে জোরে বল মারতো।
সর্বশেষ এডিট : ২৫ শে ডিসেম্বর, ২০০৬ ভোর ৪:৫৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


