নোবেল শান্তি পুরস্কার পাওযা ড. মুহম্মদ ইউনুস আনুষ্ঠানিকভাবে রাজনৈতিক দল গঠনের ঘোষনা দিয়েছেন। আজ তার দ্বিতীয় খোলা চিঠিতে এই ঘোষনা দেন। তার দলের নাম হবে নাগরিক শক্তি সংক্ষেপে শক্তি। দল গঠনের ঘোষনা দিয়ে ড. ইউনুস সকলের দোয়া চেয়েছেন। প্রত্যয় ঘোষনা করেছেন পৃথিবীতে বাংলাদেশকে সামনের কাতারের দেশ হিসেবে প্রতিষ্ঠিত করার। বাংলাদেশ এগিয়ে চলো এই ঘোষনা দিয়ে বলেছেন 'আমরা পারি' হবে বাংলাদেশের প্রতিটি নাগরিকের মূলমন্ত্র। একটি আন্তজার্তিক ছাত্র সম্মেলনে যোগ দিতে আবুধাবী যাওয়ার আগে প্রচার মাধ্যমগুলোর কাছে পাঠানো খোলা চিঠিতে এই কথা বলেছেন তিনি।
চিঠিতে ড. ইউনুস আরো বলেছেন তার রাজনীতি হবে মুক্তিযুদ্ধের স্বপ্ন বাস্তবায়নের রাজনীতি। হবে অসামপ্রদায়িকতা, ধর্ম নিরেপেক্ষতা, দুর্নীতিমুক্ত দলীয়করনমুক্ত রাজনীতি। গ্রামে-গঞ্জের কর্মর্ীরাই হবে দলের নীতি নির্ধারনের কারিগর। যারা আইন ভাঙ্গেন তারা এর নেতৃত্বে যেতে পারবেননা। এই দলে জাতীয় সংসদসহ সব নির্বাচনে মনোনয়ন দেবে স্থানীয় কমিটিগুলো যারা বিবেচনা করবেন কারা সৎ ও যোগ্য প্রার্থী। তিনি দেশের সকল নাগরিকের প্রতি যে যেখানে আছেন সেখানেই সমর্থক গোষ্ঠী গড়ে তোলার আহবান জানিয়েছেন। যারা দলের সদস্য হবেন তাদেরকে বাংলাদেশের প্রতিটি গ্রামের, ওযার্ডে এক বা একাধিক কার্যালয় স্থাপনের আহবান জানিয়েছেন। আহবান করেছেন ওয়ার্ডে ওয়ার্ডে যত বেশী সংখ্যক পারা যায় প্রস্তুতি টিম গঠনের করার। আর এই প্রাথমিক প্রস্তুতি টিম এর সদস্য হবে 20 জন।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



