somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মজারস্মৃতিঃআমাদের ভিক্ষা কর ার দিন

২৪ শে মার্চ, ২০০৭ সকাল ৭:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এক সময় ইস্কাটনের দিকে আমরা ক'বন্ধু একটা বাসা ভাড়া নিয়ে থাকতাম।বেশি দিন আগে নয় 6/7 বছর হবে।আজ সেই পাগলা পাগলা দিনগুলোর একটা ঘটনা মনে পড়লো।
আমাদের বাসায় এক জনম দুখি মহিলা ,বুয়ার কাজ করতেন। জনম দুখি বলছি এই কারনে যে,মায়ের পেটে থাকতে তার বাবা মারা যায়।ছোট বেলায় রাস্তার পাশে মায়ের কোল থেকে গনগনে আগুনের চুলোয় পড়ে পুরো শরীর পুড়ে গিয়েছিলো তার।এর পর 71 এ রাস্তার পাশে কুড়িয়ে পাওয়া একটা শেল খুজে দা দিয়ে কুপিয়ে কাটতে গিয়ে বিস্ফোরনে বাঁ হাত পুরোপুরি উড়ে যায়।এক রিক্সাওয়ালা ছোকড়া বিয়ে করলেও ফেলে রেখে যায়।কোন এক সময় তার এক মাত্র সম্বল মাও মারা যায়।তখন থেকে সে এলাকার একটা বাসায় বাঁধা বুয়ার কাজ করে।পাড়ার দোকানদার আমাদের রান্নার জন্য জুটিয়ে দেয় তাকে।তার এক হাতে রাজ্যের কাজ করা আমাদের আশ্চর্য করতো।তো এই চার কুলে কেউ না থাকা মহিলা একবার আমাদের জানালো তার মন খুব খারাপ,বেড়াতে যাবে।আমরা আশ্চর্য হই কোথায় যাবে?সে জানায় তার সাবেক স্বামীর গ্রামের বাড়িতে লোক জনের সঙ্গে দেখা করতে যাবে।
ঘটনাটা ঘটে মহিলা বেড়াতে যাওয়ার কয়েকদিন পর।গলির এক মহিলা খোজ নিতে
আসে বুয়ার ।জানায় তার স্বামী কাচাঁ তরকারির ব্যাবসা করে।আমাদের বুয়া প্রায়ই তাদের দোকান থেকে শাক,তরকারি,মরিচ ইত্যাদি চেয়ে আনতো।মহিলা আদর করে আমাদের জানান,আমাদের জন্যই সে আনতো এগুলো ।এখন তার অবর্তমানে আমাদের যদি খুব অসুবিধা হয় ,আমাদের কেউ একজন যেনো তাদের দোকানে যাই। আমরা হাসবো না মরবো ভেবে পাই না।বুঝি,আমরা কেনা কাটার জন্য টাকা দিলে চেয়ে চিন্তে যা আনা সম্ভব ছিলো বিনা টাকায় নিয়ে আসতো সে।
আজ হাসি পাওয়ার স ঙ্গে তার জন্যে একটু মায়াও হয়। সেই জনম দুখি মহিলার কোন উপকার আমরা করিনি।যে যার মতো চলে গেছি নতুন ঠিকানায়। ভাবছি একদিন যাবো বুয়ার খোঁজ খবর নিতে।
সর্বশেষ এডিট : ২৪ শে মার্চ, ২০০৭ সকাল ৭:৩১
৫টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=আয় সখিরা ফিরে যাই মেয়ে বেলা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৪৯


যাবি নাকি তোরা সখি
আমার সাথে মেয়েবেলা;
যেখানটাতে বসতো যে রোজ
কানামাছি বউছি খেলা।

ভাইবোনেরা রোজ বিকেলে
মাঠে হতাম সমবেত,
ডাংগুলি আর গোল্লাছুটে
বিকেল-খেলায় কেটে যেত।

খেলার আসর উঠোনজুড়ে
তোরাও কী খেলতি এমন?
করলে স্মরণ অতীতের দিন
বুকে লাগে কেমন কেমন।

আয়... ...বাকিটুকু পড়ুন

আমি মাস্টার্স পাস করে ড্রাইভিং পেশা বেছে নিয়েছি

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৪৩


পিংক বাস সার্ভিসের একজন নারী চালক, নাম রাবেয়া খাতুন। তিনি মাস্টার্স পাশ করে বাস চালাচ্ছেন। খবরটা পড়ে অনেকেই বাহবা দিচ্ছেন, কেউ কেউ বলছেন বাংলাদেশ এমন প্রতিভাকে ধরে রাখার যোগ্য... ...বাকিটুকু পড়ুন

একটি মেয়ের দৌড়াদৌড়ি ও একটি মায়ের অপেক্ষা

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২০ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:১৭

একটি মেয়ের দৌড়াদৌড়ি ও একটি মায়ের অপেক্ষা

মঙ্গলবার রাত ১০টা ২৭ মিনিট। গুলশানের একটি হাসপাতালে থেমে গেল ব্যারিস্টার তৌফিক নেওয়াজের হৃদয়- দীর্ঘদিনের অসুস্থতার পর।

আর ঠিক তখন, শহরের অন্য প্রান্তে, মুন্সিগঞ্জ... ...বাকিটুকু পড়ুন

বিকাশ নূরা এবং হিরো আলমকে যারা প্রধানমন্ত্রী ভাবতেন ;)

লিখেছেন জ্যাক স্মিথ, ২০ শে আগস্ট, ২০২৬ দুপুর ২:৩২



একজন মানুষের জ্ঞান-বুদ্ধি, শিক্ষা-দীক্ষা থাকার চাইতেও জরুরী বিষয় হচ্ছে তার অন্তর্দৃষ্টি থাকা। অন্তর্দৃষ্টি, অন্তরচক্ষু বা জ্ঞানচক্ষু সম্পন্ন একজন ব্যক্তিকে কখনোই ধোঁকা দেওয়া বা ধোঁকায় ফেলানো সম্ভব নয় কারণ এরা... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী কেন মুসলমান হতে পারে না?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২০ শে আগস্ট, ২০২৬ বিকাল ৫:৪৫

অনারব টার্কিশ, কুর্দি আর ইরানিয়ানরা তাদের নিজ নিজ ভাষা ও সংস্কৃতি সংরক্ষন করে ও তা ধারন করেও তারা মুসলিম, পাকিস্তানের পাঞ্জাবীরাও যখন নিজেদের পাঞ্জাবী জাতি হিসেবে অহংকার করে, তখনও তারা... ...বাকিটুকু পড়ুন

×