somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শুরু হয়েছে দুদিনব্যাপী চতুর্দশ সার্ক শীর্ষ সম্মেলন

০৩ রা এপ্রিল, ২০০৭ ভোর ৬:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

নয়াদিলি্লর বিজ্ঞানভবনে এক আড়ম্বরপূর্ন ও উৎসব মুখর পরিবেশে উদ্বোধনী অনুষ্ঠানে সার্কের

বিদায়ী চেয়ারম্যান প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দিন আহমদ ভারতের প্রধানমন্ত্রী ড. মনমোহন সিং এর কাছে দায়িত্ব হস্তান্তর করেন। নতুন চেয়ারপারসন এর দায়িত্ব নেয়ার পর শুরু হয় সার্ক রেওয়াজ অনুযায়ী রাষ্ট্র ও সরকার প্রধানদের ভাষনা। তারা তুলে ধরেন স্ব স্ব দেশের অবস্থান এবং সার্কের কাছে তাদের প্রত্যাশার বিষয়গুলো। প্রথমেই ভাষন দেন মালদ্বীপের প্রেসিডেন্ট মামুন আব্দুল গাইউম। তারপর একে একে নেপালের প্রধানমন্ত্রী গিরিজা প্রসাদ কৈরালা, পাকিস্তানের প্রধানমন্ত্রী শওকাত আজিজ, শ্রীলংকার প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাকসে, আফগানিস্তানের প্রেসিডেন্ট হামিদ কারজাই, বাংলাদেশের তত্ত্বাবধাক সরকারের প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দিন আহমদ, ভূটানের প্রধানমন্ত্রী লিয়োনপো খান্দু ওয়াংচুক ও সার্কেও নতুন চেয়ারম্যান, ভারতের প্রধানমন্ত্রী ড. মনমোহন সিং। পরে পর্যবেক্ষকরা সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।
শীর্ষ সম্মেলনে এবার আনুষ্ঠানিকভাবে সার্কে যোগ দিলো আফগানিস্তান। নয়া দিল্লীর বিজ্ঞান ভবনে উদ্ধোধনী অনুষ্ঠানে যোগদানের আগে সার্ক সনদে স্বাক্ষর করেন আফগানিস্তানের প্রেসিডেন্ট হামিদ কারজাই। সার্কের অষ্টম সদস্য হিসেবে আফগানিস্তানের যোগদানের পাশাপাশি এবারের সম্মেলনেই প্রথমবারের মতো উপস্থিত আছে পাঁচ পর্যবেক্ষক রাষ্ট্র ও সংস্থা ... চীণ, জাপান, দক্ষিণ কোরিয়া, যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন।

বিশিষ্ট দর্শকদের মধ্যে উপস্থিত ছিলেন ভারতের কংগ্রেস দলের প্রধান সোনিয়া গান্ধী।

সন্ত্রাস ও দারিদ্রমুক্ত দক্ষিন এশিয়া গড়ার অংগীকারের মধ্য দিয়ে ভারতের রাজধানী নয়া দিল্লীতে শুরু হয় দুদিনব্যাপী চতুর্দশ সার্ক শীর্ষ সম্মেলন। উদ্ধোধনী অনুষ্টানে আট সদস্য দেশের রাষ্ট্র ও সরকার প্রধানরা ইতোমধ্যে ভাষন দিয়েছেন। উদ্ধোধনী অধিবেশন শেষে নেতারা দ্বিপাক্ষিক আলোচনার পাশাপাশি সার্ক ঘোষনা নিয়ে কথা বলবেন। আগামীকাল সার্ক ঘোষনা গ্রহনের মধ্য দিয়ে শেষ সম্মেলন।
সর্বশেষ এডিট : ০৩ রা এপ্রিল, ২০০৭ ভোর ৬:৩৩
১৬টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দুর্ভিক্ষের আওয়াজ কি আমরা বাংলাদেশিরা শুনতে পাচ্ছি?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২২ শে আগস্ট, ২০২৬ সকাল ১০:৪৩

মুচলেকা দিয়ে, গোপন সমঝোতা করে মীর জাফর কিংবা মীর কাসিমের মতো “কথিত ক্ষমতার” সিংহাসনে বসা যায় ঠিকই কিন্তু বসে বসে জনগণের সর্বনাশ দেখা ছাড়া তাদের বিশেষ কিছু করার থাকে... ...বাকিটুকু পড়ুন

সম্ভাবনার বন্দি

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২২ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:১৮



বান্দরবান জেলা কারাগারের চারপাশে পনেরো ফুট উঁচু পাথর ও কংক্রিটের নিরেট প্রাচীর। তারও ওপরে পেঁচানো ধারালো কাঁটাতারের জাল।

বর্ষার কুয়াশাচ্ছন্ন সকালে ৩ নম্বর ব্লকের সংকীর্ণ সেলে শান্ত হয়ে বসে... ...বাকিটুকু পড়ুন

মাজার থেকে নৌকাবাইচ- এরপর কোথায়?

লিখেছেন জুল ভার্ন, ২২ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:১০

মাজার থেকে নৌকাবাইচ- এরপর কোথায়?
মাজার বিদ্বেষ, বাউলগান বিদ্বেষ, সাংস্কৃতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে আপত্তি- এরপর কিছুদিন ধরে দেশের বিভিন্ন জায়গায় কলেমা লেখা পতাকা টানানো; আর এখন সিলেটের বিয়ানীবাজারে ‘তৌহিদী জনতা’র ব্যানারে ঐতিহ্যবাহী... ...বাকিটুকু পড়ুন

খোঁজা সম্প্রদায়

লিখেছেন কিরকুট, ২২ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৪৭

হিন্দু লোহানা জাতি থেকে ধর্মান্তরিত হয়েছিল খোঁজা সম্প্রদায়।মোহাম্মদ আলী জিন্নাহ এই খোঁজা সম্প্রদায়ের মুসলিম ছিলেন এবং শিয়া গোষ্ঠীর আশারি সম্প্রদায়ের মানুষ ছিলেন। খোঁজাদের বিশ্বাস এবং ধ্রমীয় আচার-আচরণ সহজে কোন পরিচিত... ...বাকিটুকু পড়ুন

ঢাবিতে "মব সায়েন্স" পড়তে হলে কী কী যোগ্যতা লাগে?

লিখেছেন মাথা পাগলা, ২২ শে আগস্ট, ২০২৬ রাত ৮:১৮



- রাজনৈতিক সুবিধার জন্য তৌহিদী জনতার ব্যবহার করা জানতে হবে।

- রাষ্ট্রের নিরাপত্তা বাহিনী চোখের সামনে থাকা সত্ত্বেও মবকে থামাতে না পারলে সেটাকে রাষ্ট্রের ব্যর্থতা না বলে "জনতার শক্তি" বলতে... ...বাকিটুকু পড়ুন

×