যারা বিভিন্ন সময়ে ড. ইউনূসকে উৎসাহ জুগিয়েছেন, তাদের উৎসাহে ভাটা পড়ার কারনে দুর্বল দল গঠন না করে দল গঠনের চিন্তাই বাদ দিয়েছেন ড.ইউনুস। তবে ভবিষ্যতে অন্য কেউ নতুন ধারার রাজনৈতিক পরিমন্ডল সৃষ্টির চেষ্টায় সফল হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন তিনি।
খোলা চিঠিতে ড. ইউনূস দল গঠনে ব্যর্থতার জন্য দল গঠনে সহায়তার আশ্বাষ দেওয়া বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের দায়ী করেছেন। তার বক্তব্য এরা তার দলে যোগ দেয়ার কথা বলে শেষ মুহুর্তে অপারগতা প্রকাশ করায় তিনি এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন। সকল প্রচেষ্টা সত্ত্বেুও একটি মজবুত সাংগঠনিক গঠনে ব্যর্থ হয়েছেন তিনি।তিনি মনে করেন, যে আরো দীর্ঘদিন অপেক্ষা করলেও দল গঠনে তিনি সফল হতে পারবেননা।
চিঠিতে ড. ইউনূস বলেছেন, দীর্ঘদিন বিভিন্ন শ্রেনী, পেশার মানুষের সঙ্গে যোগাযোগের মাধ্যমে তার কাছে এটা স্পষ্ট হয়েছে যে, যারা তাকে উৎসাহ দিচ্ছেন তারা নিজেরা তার দলে আসবেননা বা প্রকাশ্যে সমর্থনও দেবেনা। আর যারা রাজনৈতিক দলে আছেন তারা দল ছেড়ে আসবেননা। এসব মিলিয়ে, এদিক ওদিক চিন্তা করে, রোজ হিসেব মিলিয়ে তিনি স্পষ্ট বুঝতে পেরেছেন যে রাজনৈতিক কার্যক্রমে তিনি তার সঙ্গে তেমন জনসমর্থন পাচ্ছেননা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

