somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একজন শামিমের গল্প-পর্ব এক

০৮ ই সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৩:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজ থেকে প্রায় ২০ বছর আগে শামিমের বাবা যখন মারা যায় সেই সময় ৭ জন ছেলে মেয়ে নিয়ে ঘোর বিপদে পড়ে যান শামিমের মা লতিফা খাতুন। তার স্বামী মনোয়ার মিয়া পিডিবি তে মিটার রিডার হিসাবে কাজ করতো। নিজের ঘর ভিটা থাকায় জৌলশ না থাকলেও লতিফা খাতুনের সংসারে কোন অভাব ছিলনা। বড় ছেলে শামিমের বয়স ছিল ১৯ বছর।উপরের মহলে অনেক দেন দরবার করে শেষ পর্যন্ত শামিম তার বাবার অফিসে লাইনম্যান হিসাবে চাকরি পায়। ছোট ভাই বোন আর মা কে নিয়ে শামিম আবার শুরু করে নতুন সংসার। চাকুরীর পাশাপাশি বাসা বাড়ীতে ছোট খাট ইলেকট্রিকের কাজ করে চলত এর পরেও কিছুটা অভাব থাকলেও শামিমের সংসারে সুখের ঘাটতি ছিল না মোটেও। তিল তিল করে মানুষ করতে থাকে তার ছোট ভাই বোনদের। বিয়ে করে তারই বাড়ির চাচাতো বোন সেলিনা কে। সেলিনা আগেই থেকে সব জানত বিধায় সেই খুব সহজে নিজেকে মানিয়ে নেয় শামিমের সংসারে।
একে একে শামিম বিয়ে দিয়ে দেয় তার সব ছোট বোন দের। সবার ছোট বোনকে যখন বিয়ে দেয় শামিমের চোখে মুখে হাসির ফোয়ারা। সেই কি আনন্দ এক বন্ধূকে বলেই দিল এখন আর আমার কোন চিন্তা নাই বাকি জীবনটা ভাইদের কে প্রতিষ্ঠিত করার পর নিজের মেয়েদের মানুষ করতে করতে কাটিয়ে দিব। সেই তার ছোট দুই ভাই কে অনেক ধার দেনা করে পাঠাল বিদেশে। আর নিজের বউ কে বলতে লাগল এতদিন তোমাকে কিছু দিতে পারি নাই এবার দেখবা সব শুধে আসলে মিটিয়ে দিব। শামিমের মুখে তৃপ্তির ঢেঁকুর।
ছোট দুইটা ভাই তার জন্য প্রতি মাসেই টাকা পাঠাতে থাকল। ভাই দের ভবিষ্যৎ এর কথা ভেবে শামিম টাকার বড় ভাগটা জমাতে থাকল। ৩ বছর পর যখন শামিমের ৪ বছরের ছোট মাসুদ বিদেশ থেকে আসে। সেই তার বড় ভাইয়ের জন্য অনেক কিছু আনে। বড় ভাইকে অভয় দিয়ে বলে আপনার আর কোন কষ্ট করা লাগবেনা এক জীবনে অনেক করেছেন এখন আমরা ছোট দুই ভাই আছি আমরাই সব কিছু দেখা শুনা করবো। শামিম মনে মনে ভরসা পায়। তার নিজের তিন টা মেয়ে আছে সবাই স্কুলে পড়ে। ওদের মানুষ করতে হবে,বিয়ে দিতে হবে। এখন আর আগের মত খাটতে পারে না সে, গত বছর একটা কারেন্টের পিলার থেকে পড়ে গিয়ে তার একটা পা ভেঙ্গে ফেলেছিল সে। অনেক চিকিৎসা নিয়েছে, যদিও এখন খুড়িয়ে খুড়িয়ে হাঁট তে পারে কিন্তু আগের মত বল পায় না। সে ভাবতে লাগল মাসুদ কে বিয়ে দেওয়া দরকার আনেক দেখে শুনে একটা মেয়ে ঠিক করল মেয়েটি একটা গার্মেন্টস এ কাজ করত, যদিও শামিমের প্রথমে পসন্দ হয় নাই, কিন্তু তার বউ সেলিনা যখন জানাল যে মাসুদ এই মেয়ে কে খুব পসন্দ করেছে সে আর আপত্তি করে নাই। সেই নিজের মন কে বুঝ দিতে লাগল এই মেয়েটা যেহেতু গরীব ঘরের চাহিদা অনেক কম হওয়ারই কথা বিয়ে করালে হয়তো ভাইটাও অনেক সুখে থাকবে। অনেক আয়জন করে বিয়েটা হয়ে গেল। (চলবে)
সর্বশেষ এডিট : ০৮ ই সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৩:৪৮
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মিথ্যাবাদী কাউবয় "ট্রাম্প" এবং ইরান যুদ্ধের খবর

লিখেছেন শ্রাবণধারা, ২৪ শে মার্চ, ২০২৬ দুপুর ১:৫৯


দিনের শুরুটা হলো ট্রাম্পের মিথ্যা দিয়ে। তিনি লিখলেন: "ইরানে সামরিক হামলা পাঁচ দিনের জন্য বন্ধ রাখা হচ্ছে, যা আলোচনার সাফল্যের ওপর নির্ভর করবে।" পরে জানা গেলো, ট্রাম্প যথারীতি মিথ্যা... ...বাকিটুকু পড়ুন

আমার হারিয়ে যাবার গল্প

লিখেছেন রানার ব্লগ, ২৪ শে মার্চ, ২০২৬ বিকাল ৫:৩২

তোমাকে আমি কোথায় রাখি বলো,
চোখের ভিতর রাখলে
ঘুম ভেঙে যায় বারবার,
বালিশের নিচে রাখলে
স্বপ্নে এসে কাঁদো।

তুমি কি জানো
আমার এই শরীরটা এখন
পুরোনো বাড়ির মতো,
দরজায় হাত দিলেই কেঁপে ওঠে,
জানালায় হাওয়া লাগলেই
তোমার নাম ধরে ডাকে।

আমি... ...বাকিটুকু পড়ুন

মানব সভ্যতার নতুন অধ্যায়

লিখেছেন হুমায়রা হারুন, ২৫ শে মার্চ, ২০২৬ রাত ৩:০৭


আজ মানব জাতির নতুন অধ্যায়ের সূচনা হলো।
তারিখঃ ২৪ শে মার্চ, ২০২৬
সময়ঃ বিকাল ৪টা, (নর্থ আমেরিকা)
আমেরিকার কংগ্রেস স্বীকার করে নিল ভীন গ্রহের প্রাণীর অস্তিত্ব। স্বীকার করে নিল পৃথিবীর... ...বাকিটুকু পড়ুন

আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস।

লিখেছেন রাবব১৯৭১, ২৫ শে মার্চ, ২০২৬ ভোর ৫:৫৫

আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস।
আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস। ১৯৭১ সালের এই কালরাতে Operation Searchlight নামের বর্বর অভিযানের মাধ্যমে পাক আর্মি নিরস্ত্র বাঙালির উপর ইতিহাসের জঘন্যতম... ...বাকিটুকু পড়ুন

ওয়ান-ইলেভেন: স্মৃতিহীন জাতির হঠাৎ জাগরণ!

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৫ শে মার্চ, ২০২৬ সকাল ৮:৩০

কাভার- সরাসরি আপলোড না হওয়াতে!!


ওয়ান-ইলেভেন: স্মৃতিহীন জাতির হঠাৎ জাগরণ!

জেনারেল মাসুদের গ্রেপ্তার হতেই হঠাৎ দেখি-
সবাই একসাথে ওয়ান-ইলেভেন-কে ধুয়ে দিচ্ছে!

মনে হচ্ছে, এই জাতির কোনো অতীতই নেই।
বাঙালির স্মৃতিশক্তি আসলেই কচুপাতার পানির মতো-এক ঝাপটায়... ...বাকিটুকু পড়ুন

×