আমার আজ সুখের সূচকে পতন
ঠিক যেন দেশের শেয়ার-বাজার।
সর্বদা নিম্নমূখী,
উপরে ওঠার কোন লক্ষণই নেই,
নেই কোন সম্ভাবনাও।
নানান রকম দিবস-নানান রকম সাজ,
আমার জীবনে নেই সে রঙ আর,
নেই কোন বিশেষ দিবস।
সুখই নাই তাই দিবস দিয়ে করবটা কি আর?
তাই বিশেষ দিবস ঘরেই কাটাই।
লোকে বলে ঘরকুনো , এক অকাজের ঢেঁকি!!
তাদের কথা আর কি দিতে পারে এনে আমায়
রঙিন দিবসের সুখের স্নিগ্ধ পরস??
তাই এড়িয়ে সবার কথা, ধারি না ধার কারো।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





