আমি ভালোবাসি তোরে-
নি:সঙ্গ গৃহকোণে, নৈ:শব্দের অতলতলে।
আমি হারিয়ে যাই অবাস্তবের ভীড়ে,
স্বপ্ন-দু:স্বপ্নের পার্থক্যহীন অসাড় জগতে।
একাকী গর্তজীবি হয়ে ভাবনার গভীরতলে
আমি ভালোবেসে যাই-শুধুই গোপনে।
সুখের অতীতকে পেছনে ফেলে দূরে,
ভবিষ্যতের স্বপ্নের ধার না ধেরে,
বর্তমানের লালসা ত্যাগ করে
আমি ভালোবেসে যাই একাই তোরে।
আমি খুঁজি না আজ আর তোরে
আমার বাস্তব অনুভবের মাঝে,
স্বপ্নের সীমারেখায় আটকে যাই শুধু
তোরে ভাবনায় আনতে যেয়ে।
নিসাড় হয়ে শুধু ভালোবাসি তোরে-
নিরিন্দ্রিয় অনুভবে।
১৩.০৪.২০১৩
সর্বশেষ এডিট : ১৪ ই এপ্রিল, ২০১৩ ভোর ৫:২০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




