আবদুল হাই সাহেব কি এমন লিখেছেন যে তা নিয়া এত মাতামাতি? এতদিন পেপার এর এই অংশ পড়ে ছিল এক কোনায়। এত মাতামাতি শুনে পুড়নো পেপারে স্ট্যাক থেকে টেনে নিয়ে পড়লাম আজ বিকেলে। কৈ তেমন কছু তো পেলাম না। এর মাঝে নাকি পর্নোগ্রাফি চলে আসছে - একজন কে বলতে শুনলাম।
বৈশাখের বিশেষ সংখ্যায় এই উপন্যাসকে কতজনে কত কিছু কইলো, কিন্তু তেমন কিছুই না। কিছু নির্মম সত্যের ছোঁয়া ছিল বলেই কি এত কিছু। আমাদের দেশের নারীরা এভাবেই নিগৃহিত হয়, ( অবশ্যই হাসিনা-খালেদা আপাদের মত নারীরা নয়) আর দুর্বলের ওপর দিয়েই যায়।
শাহবাগিগো নিয়া কিছু কইলেই দোষ, সেইডা দোষ(সত্য হইলেও)!! আর আল্লাহ খোদার নামে কিছু কইলে কোন দোষ নাই। হায়রে দেশে আমার!! মানুষগুলো সব পইচা যাচ্ছে। এই কয়দিন আগে বাক-স্বাধীনতা নিয়া কত কিছু !! আর আজ একজন সাহিত্যিক তার মনের ভাব নিয়া একটা সাহিত্য লিখছে তাই দেশ গেলো গেলো রব পড়ে গেছে।
দেখুম নে, নেক্সট এ কেউ পত্রিকায়/অন্য কোনখানে পর্নোগ্রাফি কেন নারীর শরীরের কোনো অংগ নিয়া কোনো কথা কইলে এই চিল্লাইনা পাবলিক কই থাকে। চিল্লাইলে সব জায়গায় চিল্লান। নইলে কোন জায়গায় চিল্লাইবেন- বাক স্বাধীনতা চাই, আবার আরেক জায়গায় কইবেন-অর মুখের বাক কাইরা নেও এইডা কি ঠিক?
আসিফ ভাই খোদারে ভেংগাইলো, রাজীব ভাই খোদা ও তার বন্ধুরে নিয়ে কত অকথ্য গল্প লেখলো, তার হিরো,
আর হাই সাহেব একটা গল্প লিখলো সেটায় এক নারীকে নিয়ে কতিপয় রাজনীতিকের বাসনা পুরনের ইচ্ছা আর তার অসহায়ত্বের ফায়দা উঠানোর একটা গল্প লিখেছেন, তাই বেচাড়াকে ক্ষমা চাইতে হইলো !!!!!!! সত্যি সেলুকাস।
[সকলের কাছে ক্ষমাপ্রার্থী।]

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




