somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

২৬৫ মেয়েকে' যৌন হেনস্থা করেছেন আমেরিকার জিমন্যাস্টিকস দলের সাবেক চিকিৎসক ল্যারি নাসার

০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মার্কিন যুক্তরাষ্ট্রের জিমন্যাস্টিকস দলের সাবেক চিকিৎসক ল্যারি নাসার ২৬৫জন নারী অ্যাথলেটকে যৌন হামলা করেছেন মিশিগানের আদালত বলছে।

নারী অ্যাথলেটদের ব্যাপকভাবে যৌন হয়রানি করার অভিযোগে ৫৪ বছর বয়সী ল্যারি নাসার এখন বিচারের কাঠগড়ায়।

যৌন হামলার অভিযোগ তুলে ১৬০জন নারী মি: নাসারের বিরুদ্ধে এরই মধ্যে সাক্ষ্য দিয়েছেন। মি: নাসারকে এরই মধ্যে আদালত ৪০ থেকে ১৭৫ বছর পর্যন্ত কারাদণ্ড দিয়েছে।

এছাড়া শিশু যৌনতার ছবি সংরক্ষণ এবং জিমন্যাস্টদের হয়রানি করার অভিযোগে এর মধ্যেই অবশ্য ল্যারি নাসারের ৬০ বছরের কারাদণ্ড হয়েছে যুক্তরাষ্ট্রের আদালতে।

এখন তার যে বিচার চলছে সেখানে মূল অভিযোগ হচ্ছে, মিশিগানের একটি জিমন্যাস্টিকস ক্লাবে তিনি রোগীদের যৌন হয়রানি করেছেন।

মিশিগান ইউনিভার্সিটির সাবেক চিকিৎসক ল্যারি নাসার গত নভেম্বর মাসে চলমান কিছু মামলার শুনানির সময় নিজের দোষ স্বীকার করে নিয়েছেন।

তার কাছে যারা যৌন হেনস্থার শিকার হয়েছেন তাদের মধ্যে ১৩ থেকে ১৬ বছর বয়সীরাও রয়েছে।

ল্যারি নাসারের হাতে যৌন হেনস্থার শিকার হওয়া ২৬৫ নারীকে পরিচয় নিশ্চিত হওয়া গেছে আদালত জানিয়েছে।

মি: নাসারের এই বিচার ইন্টারনেট ও বিভিন্ন সামাজিক যোগাযোগের মাধ্যমে সরাসরি প্রচার করা হচ্ছে। তার হাতে যৌন হয়রানির শিকার নারীরা যাতে এ শুনানিতে সাক্ষ্য দিতে পারে সেজন্যই এ আয়োজন।

১৭ বছর বয়সী জেসিকা টমাসশো আদালতকে বলেছেন, " আমার বয়স যখন নয় বছর তখন সে প্রথমবারের মতো আমার উপর যৌন হামলা চালিয়েছিল।" তিনি অভিযোগ করেন, ল্যারি নাসার তার নিজের লালসা চরিতার্থ করার জন্য এ ধরনের কাজ করতো।

তিনি ল্যারি নাসারকে সবচেয়ে খারাপ ধরনের অপরাধী হিসেবে বর্ণনা করেন।

টমাসশো'র বড় বোনের উপরও ল্যারি নাসার যৌন হামলা চালিয়েছিল।

এখন চলমান অভিযোগের শুনানি শেষ হলে ল্যারি নাসেরের আরো ২৫ থেকে ৪০ পর্যন্ত কারাদণ্ড যোগ হতে পারে।
সুত্র:বিবিসি
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নেভার গিভ আপ!!!: দেশের সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের পিছনে বিনিয়োগ করুন, প্রধানমন্ত্রী!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০২ রা অক্টোবর, ২০২৬ রাত ১২:৪৩

মাননীয় প্রধানমন্ত্রী,
আসসালামু আলাইকুম। আজ আমার খুব খুশির দিন হওয়ার কথা ছিলো। ব্রিটিশ একটি ভার্সিটিতে ৩য় বারের মতো মেন্টর হিসেবে সিলেক্টেড হয়েছি। এই আনন্দে বন্ধু-বান্ধব, পরিবার-পরিজনদের নিয়ে পার্টি দেওয়ার কথা ছিলো।... ...বাকিটুকু পড়ুন

আমার মহাজাগতিক ভাবনাকে এআই আমার সেরা পোষ্ট হিসাবে সাব্যস্ত করেছে

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৩:১২



মহাজাগতিক ভাবনা

মহাজগতের প্রথমের পূর্ব অবস্থান শূন্য। কারণ প্রথমের পূর্ব অবস্থান শূন্যই হয়ে থাকে।শূন্য অবস্থানে সীমাদাতা না থাকায় তাতে যা হবে তা’ অসীম হবে।সকল অসীম একত্রে মিলে এক হবে।... ...বাকিটুকু পড়ুন

বিনয়: মুমিনের এক অনন্য মহৎ গুণ; কুরআন ও সুন্নাহর আলোকে একটি বিশ্লেষণ

লিখেছেন নতুন নকিব, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৫

বিনয়: মুমিনের এক অনন্য মহৎ গুণ; কুরআন ও সুন্নাহর আলোকে একটি বিশ্লেষণ

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।

ভূমিকা

মানুষের প্রকৃত সৌন্দর্য তার বাহ্যিক চেহারা, ধন-সম্পদ বা সামাজিক মর্যাদায় নিহিত নয়। বরং তাঁর চরিত্র,... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ -৪ বর্ষণ মুখর সকাল

লিখেছেন হুমায়রা হারুন, ০২ রা অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৭:৫৯


আজ মেঘলা আকাশ। আজ ভীষণ বর্ষণ মুখর এক সকাল। অনেকের কাছে এরকম প্রকৃতি এক অপূর্ব দৃশ্য নিয়ে আসে। আবার অনেকের কাছে মেঘলা আকাশের বর্ষণ মুখর সকাল মন... ...বাকিটুকু পড়ুন

আমার দিনগুলি আর ফিরবে নারে || সহেলিয়া ও সোনারুর কণ্ঠে নতুন ভার্সন

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ০২ রা অক্টোবর, ২০২৬ রাত ৯:৩০

আমার দিনগুলি আর ফিরবে নারে
যারে হারাইয়াছি মায়ের কোলে
আর কি ফিরা পাবো তারে

মন যে আমার কান্দে সদাই
ফিরা যাইতে সোনার শৈশবে
হায়রে কোথায় আমার ঘুড্ডি নাটাই
খেলার সাথি কই সবে

কে যে আমায় নিত্যি ডাকে
ঘুমের... ...বাকিটুকু পড়ুন

×